দুটি ছোট ভালো কাজ যা প্রতিটি মানুষের করা উচিত

in আমার বাংলা ব্লগ2 years ago

woman-1838149_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। অনেক সময় আমরা দেখতে পাই রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায় যারা কখনোই কারো কাছে কোন কিছু চেয়ে নেয়না বা চেয়ে খায় না। তাদের যদি অনেক বেশি ক্ষুধা লাগে তারপরও তারা কারো কাছে চায় না। কারণ তাদের ওই জ্ঞান নেই যে কারো কাছে চাওয়ার মত। এরকম হাজারো মানুষ রাস্তাঘাটে দেখতে পাবেন। যাদের হয়তো বাড়িঘর নেই পাগল বা উদ্বাস্তু মানুষ।

এই মানুষগুলো অনেক বেশি অসহায় হয়। কারণ হচ্ছে তারা কখনোই কারো কাছে কোন কিছু চেয়ে খায়না বা টাকা চায় না। এরকম মানুষ যদি আপনি দেখেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন তাদের কাছে যাওয়া তাদেরকে জিজ্ঞেস করা যে আপনি কি খাবেন। যদি তার জ্ঞান থাকে পাগল না হয় তাহলে সে আপনাকে হয়তো তার যেটা খেতে ইচ্ছা করে সেটার কথা বলবে। আর যদি সে বলতে না পারে তাহলে আপনি আপনার সাধ্যমত কিছু একটি কিনে দিবেন যেন তার ক্ষুধা নিবারণ করতে পারে।

তাছাড়াও অনেক সময় রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় অনেক পাগল দেখা যায়। রাস্তাঘাটে যখন কোন উলঙ্গ পাগল দেখা যায় তখন চেষ্টা করবেন তাদেরকে আপনার পুরাতন অথবা যদি সাধ্য থাকে তাহলে নতুন একটি ভালো জামা কিনে তাকে পরিয়ে দেওয়ার। এই কাজটি আমি মনে করি খুবই মহৎ একটি কাজ। কারণ উলঙ্গ অবস্থায় যখন কোন পাগল পরে থাকে সেটি দেখতে অনেক লজ্জাজনক।

এই দুইটি ভালো কাজ ছোট হলেও আমাদের করা উচিত। এই কাজগুলো করার জন্য আপনার অনেক বেশি অর্থের প্রয়োজন নেই। আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই এই ছোট সাহায্য গুলো করতে পারবেন। দেখতে ছোট হলেও কি এই কাজ গুলো আমার কাছে খুবই মহৎ মনে হয়। তাই আমাদের উচিত পাগল এবং উলঙ্গ অবস্থায় পড়ে থাকা কোন মানুষকে দেখলে খাবার কিনে দেওয়া ও পোশাক পরিয়ে দেওয়া। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

আপনি এখানে যে মহৎ দুটি কাজের কথা উল্লেখ করেছেন ভাই, সেটা মোটেই ছোট কাজ নয়। আমাদের সমাজে খুবই কম মানুষ রয়েছে যারা রাস্তার অসহায় ভিখারি কিংবা পাগলদের মুখে খাবার তুলে দেয় কিংবা তাদের পোশাকের ব্যবস্থা করে। যারা বড় মনের মানুষ তারাই কেবলমাত্র এসব মানুষের পাশে এসে দাঁড়ায়। যাইহোক, আপনার পোস্ট পড়ে আজ আমি নিজেও কিছুটা সচেতন হলাম। যদি কখনো এরকম মানুষ আমার চোখের সামনে পড়ে, তাহলে তাদের সাহায্য করার চেষ্টা অবশ্যই করবো আমি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61264.97
ETH 1593.01
USDT 1.00
SBD 0.47