ব্যস্ততম শুক্রবার
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি সুস্থ এবং ভালো আছি। গতকাল শুক্রবার ছিল এবং শুক্রবার মানেই আমার জন্য ব্যস্ততম কিছু সময়। গতকাল শুক্রবার একটু স্পেশাল ছিল সেই সাথে স্পেশাল কিছু ব্যস্ততা ছিল।
আপনার অনেকেই হয়তো জেনে থাকবেন এই আমার বর্তমানে ফাইনাল পরীক্ষা চলছে এবং এর কারণেই ব্যস্ততাটা আরো অনেকগুলো বেড়ে গেছে। গতকাল এক দিনেই তিনটা সাবজেক্ট এর পরীক্ষা ছিল। যেহেতু আমি ক্রেডিট বাড়িয়ে নিয়েছিলাম এই সেমিস্টারে তাই এই বেড়াগুলো বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। গতকাল ঘুম থেকে উঠেছি ভোর ছয়টার দিকে সকাল বেলা উঠেই কোন ভাবে একটু ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কারণ সকাল আটটা থেকেই আমার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাসায় নাস্তা করে বের হতে হতেই প্রায় সাড়ে ছয়টা বেজে যায়।
সময়ের আগেই ভার্সিটিতে উপস্থিত হয়েছিলাম এবং প্রথম পরীক্ষাটা অনেক ভালো ভাবেই দেওয়া হয়েছিল। যদিও বর্তমানে মারাত্মক লেভেলের গরম পড়েছে এই দিকে। তাই বেশি ক্লান্ত লাগছিল। প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে পরবর্তীতে ৪৫ মিনিট পরে আরো একটি পরীক্ষা ছিল, সেটাও দিয়েছি এবং সেই পরীক্ষাটা দেওয়ার পরেই মাথা প্রচন্ড ধরনের ব্যথা শুরু হয়ে যায়। পরবর্তীতে নামাজ বিরতি এবং লাঞ্চ বিরতি মাত্র ২ ঘন্টা ছিল। এরপরে আরো একটি পরীক্ষায় বসতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করবেন না, একদিনে তিনটা পরীক্ষা দেওয়াটা খুবই কষ্টদায়ক একটি বিষয় এবং অনেকটাই চাপ পড়ে মাথার উপরে।
প্রথম দুই পরীক্ষা অনেক ভালো ভাবেই দেওয়া হয়েছে। পরে লাস্টের পরীক্ষাটা খুব ভালো হবে দিতে পারিনি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মাথাব্যথা থাকার কারণে খুব বেশি একটা উত্তর লিখতে পারিনি। পরীক্ষা শেষ করে আবার প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করে আম্মুর অফিসে যেতে হয়েছিল। কারণ আম্মু অফিসেই ছিল এবং পরবর্তীতে বেশ কিছু সময় অপেক্ষা করার পরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শুক্রবারের সন্ধ্যার পরে বেশ ভালই জ্যাম থাকে এবং এর শিকার আমরা হয়েছিলাম। সব মিলিয়ে এতটাই মাথা ব্যথা করছিল যা বলার মত নয়। সব মিলিয়ে বাসায় আস্তে আস্তে রাত আটটা বেজে যায়।
এমনিতেই শরীর অনেক বেশি ক্লান্ত ছিল তারপরও এত কাজ করার পরে বাসায় এসে আবার বিভিন্ন ধরনের ব্যক্তিগত কিছু কাজ ছিল সেটা শেষ করে কমিউনিটির কাজগুলো করে ফেলেছিলাম। পরবর্তীতে রাতে ঘুমাতে ঘুমাতেই প্রায় সাড়ে বারোটা বেজে যায়। সবমিলিয়ে কালকের দিনটা আমার জন্য অনেকটাই বেদনাদায়ক এবং কষ্টদায়ক ছিল বটে। যাইহোক আজকের মত এখানেও বিদায় নিচ্ছি, আপনার শরীর ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ব্যস্ততম শুক্রবার
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
আপনার লেখা পড়ে বোঝা গেল কতটা ব্যস্ত ও কষ্টের মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। একদিনে তিনটা পরীক্ষা দেয়া সত্যিই অনেক কঠিন। আপনার পরিশ্রম আর চেষ্টা সত্যিই প্রশংসনীয়। ইনশাআল্লাহ আপনার পরিশ্রমের ফলাফল ভালোই হবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।