গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ

in আমার বাংলা ব্লগlast year
গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ

photo_2025-05-30_17-10-39.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি সুস্থ এবং ভালো আছি। তবে বর্তমানে আবহাওয়া যেভাবে পরিবর্তিত হচ্ছে এভাবে করে আমাদের বাসায় প্রায় সকলেরই জ্বর ঠান্ডা এসব কিছু লেগেই রয়েছে। সব মিলিয়ে একটু সাবধানতার মধ্যেই রয়েছে সকলেই।

বাসায় এসেছি সপ্তাহখানেক হলো। কিন্তু এই এক সপ্তাহের মধ্যেই বেশিরভাগ দিনেই অসুস্থ হয়ে পড়েছিলাম। এছাড়াও ব্যক্তিগত কিছু কাজ ছিল তাই বাসা থেকেও খুব একটা বেশি বের হওয়া হয়নি। তবে গত পরশু দিনে আমি একটু আমাদের এলাকার গ্রামমঞ্চ চলে গিয়েছিলাম এবং সেদিন সেই গ্রাম্য অঞ্চলগুলো নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করেছিলাম। সত্যি কথা বলতে আপনারাও অনেক অবাক হবেন যদি আমি বলি নীলফামারীর অনেক এলাকায় আমি এখন পর্যন্ত যায়নি এবং অনেক এলাকায় এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সেদিন দুলাভাইসহ একটি ব্যক্তিগত কাজেই সাধারণত বের হয়েছিলাম। পরবর্তীতে সেখান থেকেই নতুন একটি গ্রাম আবিষ্কার করেছে যে এই গ্রামটা দেখতে হুবহু ছবির মত।

photo_2025-05-30_17-10-57.jpg

photo_2025-05-30_17-10-44.jpg

photo_2025-05-30_17-10-39.jpg

গ্রামের মধ্য দিয়ে একে বেঁকে নদী চলেছে। নদীর মধ্যে পানি ঠান্ডা পানি বইছে। এইদিকে আবার প্রচন্ড গরম। সব মিলিয়ে একটু অন্যরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরও গ্রাম্য পরিবেশে দেখার মধ্যে আলাদা একটি মজা রয়েছে। যদিও দুলাভাইয়ের কাজে সেদিকে যাওয়া হয়েছিল। যদি কাজ না থাকতো তাহলে অবশ্যই নদীতে গোসল করতাম। বাংলাদেশের অনেক গ্রামে নদী রয়েছে। যেগুলোর কারণে বাংলাদেশ এখন পর্যন্ত বেঁচে আছে এবং এই গ্রামের সৌন্দর্য বর্ধিত রেখেছে।

আমি নীলফামারীতে আসলেই সাধারণত গ্রাম অঞ্চলের দিকে একটু বেশি ঘোরাঘুরি করার চেষ্টা করি। যদিও আমি বাসা থেকে খুব একটা বেশি বের হই না। কিন্তু তারপরও মাঝেমধ্যে প্লানিং করেই বের হওয়া হয়। গ্রামের প্রাকৃতিক আবহাওয়া দেখব, প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করব। এসবের মধ্যে আলাদা একটি সৌন্দর্য রয়েছে। যেটা আসলে মন থেকে আসে। গত কয়েকদিন ধরে নীলফামারীতে মাত্রা অতিরিক্ত গরম ছিল এবং গরমের মধ্যেই সেদিন বের হয়েছিলাম। যদিও এখন হালকা পাতলা বৃষ্টি পড়ছে। তবে সেই মুহূর্তগুলো একটু অন্যরকম ছিল। একদিকে মাত্রা অতিরিক্ত গরম অন্যদিকে নদীর ঠান্ডা পানি সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সমাহার।

photo_2025-05-30_17-10-51.jpg

photo_2025-05-30_17-10-46.jpg

photo_2025-05-30_17-10-36.jpg

মাঝেমধ্যে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করি। ঠিক সৌন্দর্যের মাঝে যে একটা শান্তি রয়েছে সেই শান্তিটা অনুভব করার চেষ্টা করি। এতে করে মন একটু ভালো থাকে এবং মানসিক শান্তি ও গ্রহণ করা সম্ভব হয়। আপনারা কি মনে করেন অবশ্যই মন্তব্যে জানাতে পারেন এবং আপনাদের এলাকার বর্তমান অবস্থা কি আপনাদের এলাকায় ও কি এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তাহলে অবশ্যই মন্তব্য জানাবেন। আমি ব্যক্তিগতভাবেই কিছু ছবি আপলোড দিয়েছি। যেটা আমার ফোনে ছবিগুলো তুলেছিলাম। ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

@alsarzilsiam, what a beautiful escape to Nilphamari! Your post truly captures the essence of rural Bangladesh. The winding river, the vibrant greenery, and the serene atmosphere you've depicted are simply captivating. It's fascinating how you describe discovering a new village within your own district, highlighting the hidden gems that exist even in familiar places.

I especially appreciated your reflections on finding peace and mental well-being in nature's beauty. The contrast between the intense heat and the cool river water paints a vivid picture! Thank you for sharing these stunning photos and your heartfelt experience with the Steemit community. I encourage everyone to share their own experiences with beautiful places in their region, as @alsarzilsiam invited!

 last year 

Thank you. Here is a Pictute, for this comment. it's my gift to you.
1000046652.jpg

 last year 

গ্রামটা তো দেখছি আসলেই খুব সুন্দর। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। এমন জায়গায় গিয়ে সময় কাটাতে আসলেই খুব ভালো লাগবে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এমন সুন্দর প্রকৃতি এমন পরিবেশ সত্যি মনটা একেবারে ভালো করে দেয়। কী সুন্দর নদীটা একেবেকে বয়ে চলেছে। গ্রামের কী অসাধারণ সৌন্দর্য। সময় টা বেশ দারুণ কেটেছে আপনার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61291.61
ETH 1623.62
USDT 1.00
SBD 0.42