স্বরচিত কবিতা || জীবন যখন যেমন
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জীবনের বাস্তবতার কাছে মাঝে মাঝেই আমরা পরাজিত হয়ে যাই, আবার কেউ আবার ঘুরে দাঁড়ায়। তবে এই জীবন যুদ্ধে সবাকেই ঝাঁপিয়ে পরতে হয়। জীবন প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। এই জীবনের বাস্তবতা ও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। জীবন যখন যেমন সেভাবেই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আজকের এই কবিতার টাইটেলটাও সেটাই দিয়েছি। আশা করছি আমার এই কবিতাটি আপনাদের ভালো লাগবে। ইদানিং কবিতা লেখার চেষ্টা করছি জানিনা আমার কবিতা গুলো কেমন হচ্ছে? তবে আপনাদের উৎসাহ পেলে পরবর্তীতে আরো কবিতা লেখার চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে কবিতায় যাওয়া যাক।
জীবন আমার যেমন তেমন
প্যারার সাথে আছি,
প্যারা ছাড়া এই জীবনে
কি-আর আছে বাকি!
সুখ-দুঃখ নিয়ে আছি
এই জীবনে বেশ,
দুঃখের মাঝে সুখ খুজি
আছি অনেক বেশ।
জীবন যুদ্ধে লড়ছি একা
প্যারার নেই কো-শেষ,
নতুন নতুন চ্যালেন্জ আসে
বোঝাই বড় রেশ।
বাচঁতে হলে জানতে হবে
জীবন যুদ্ধের কৌশল,
না জানলে পরতে হবে
জীবন কাটার জঞ্জাল।
জীবনের সাথে তাল মিলিয়ে
চলতে হবে তবে,
তাল মিলাতে না পারলে
পরতে হবে বিপদে!!
জীবন যখন যেমন
তেমনি মানতে হবে,
নইলে বাপু তোমার জন্য
ভারি বিপদ হবে।
প্যারাময় জীবন এই
হবে নাকো শেষ
মরলে তবেই বুঝতে পারবা
জীবন গেলই বেশ!!
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: স্বরচিত কবিতার নাম "জীবন যখন যেমন"✨
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........
প্যারা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন ভাইয়া।অনেক ভালো লাগলো। জীবন তো আসলে এমনই।নতুন মতুন চ্যালেঞ্জ আসবে তাকে জয় করে আবার নতুন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এর নামই তো জীবন।কবিতার প্রতিটি লাইন বাস্তবতামুখী।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।
চেস্টা করেছি আপু, বাস্তবতা ও ছন্দ মিলিয়ে একটি কবিতা লেখার জন্য।
ভাই প্যারা ছাড়া জীবন অসম্পূর্ণ ৷ তাই জীবনে প্যারা থাকবেই ৷ যা হোক অনেক সুন্দর কবিতা লিখেছেন এই প্যারা জীবনটা নিয়ে ৷ সব শেষে এগিয়ে যেতে হয় ৷
চেস্টা করেছি মাত্র, ভাই। ধন্যবাদ আপনাকে।
খুবি সুন্দর কবিতা লিখেছেন, আজকের কবিতা পড়ে খুবি ভালো লেগেছে। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
বাস্তবচিত্র কবিতার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্! দারুণ একটি কবিতা লিখেছেন তো ভাইয়া। আসলে আমাদের জীবনে প্যারার কোনো শেষ নেই। যতদিন দুনিয়াতে থাকবো ততদিন প্যারা থাকবেই। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
জীবন শেষ তো প্যারা শেষ। এই বিষয়টি মূলত কবিতার মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি, ধন্যবাদ আপনাকে।।
আপনার নিজের লেখা কবিতা ,,জীবন যখন যেমন,, জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া।কবিতার প্রতিটি লাইন একদম বাস্তবিক।তাছাড়া কবিতায় নিজের মনের কথাগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সত্যি ভাইয়া জীবন যখন যেমন। আমাদের কে প্রতিনিয়ত বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিতে হচ্ছে। পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলাটাই এখন আমাদের জন্য নিয়মে পরিনত হয়েগেছে। বেশ সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া। তবে আমার কাছে নিচের লাইন গুলো কিন্তু অসাধারন মনে হয়েছে।
ভাইয়া, আপনার লেখা "জীবন যখন যেমন" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে ভাইয়া বাঁচার মতো বাঁচতে হলে আমাদের সবাইকে জীবন যুদ্ধের কৌশল ভালোভাবে জানতে হবে এবং যথার্থভাবে প্রয়োগ করতে হবে। খুবই চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।