নীরবতার ভেতর জমে থাকা কান্না
মানুষ সাধারণত আমার মুখের হাসিটাই দেখে। তারা ভাবে, আমি ভালো আছি, শক্ত আছি, সব সামলে নিচ্ছি। কিন্তু কেউ জানে না,এই হাসির পেছনে প্রতিদিন কতটা ক্লান্তি জমে থাকে। কিছু কষ্ট আছে, যেগুলো শব্দে বলা যায় না। বললেই মনে হয়, আমার দুঃখটা বুঝি খুব ছোট। তাই নিজের অনুভূতিগুলো চেপে রাখি, চুপ করে থাকি, নিজের সাথেই লড়াই চালিয়ে যাই।
রাত নামলেই মনের ভেতর অদ্ভুত এক হাহাকার শুরু হয়। চারপাশ নিস্তব্ধ থাকলেও ভেতরের আওয়াজ থামে না। পুরোনো স্মৃতি, ভাঙা আশা আর অপূর্ণ কথাগুলো বারবার ফিরে আসে। অনেক মানুষের জন্য আমি ছিলাম সবসময় প্রস্তুত। সময় দিয়েছি, বিশ্বাস দিয়েছি, নিজের প্রয়োজন ভুলে পাশে দাঁড়িয়েছি। কিন্তু দিনশেষে বুঝেছি, সবাই সবসময় থাকে না। প্রয়োজন ফুরোলেই অনেক মুখ অচেনা হয়ে যায়।
সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, আমি কাউকে ঠকাইনি, তবুও ঠকে গেছি। ভালো থাকার চেষ্টা করাটাই যেন আমার সবচেয়ে বড় ভুল ছিল। তবুও আমি ভেঙে পড়িনি পুরোপুরি। প্রতিদিন নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করছি। কারণ বেঁচে থাকা মানেই শুধু শ্বাস নেওয়া নয়, বেঁচে থাকা মানে কষ্ট নিয়েই সামনে এগোনো। এই লেখাটা কোনো অভিযোগ না, কোনো দাবি না। এটা শুধু নীরব মানুষগুলোর পক্ষ থেকে একটুখানি স্বীকারোক্তি। যদি কেউ নিজের অনুভূতির ছায়া এখানে খুঁজে পায়। তাহলে জানবে, তুমি একা নও।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নীরবতার ভেতর জমে থাকা কান্না
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমার মনে হচ্ছে, সবচেয়ে বড় শক্তি হলো আপনার কষ
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!