ঢাকা টু নীলফামারী
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। তবেই ইতিমধ্যে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যার কারণে গতকাল এমার্জেন্সি ভাবেই আমাকে আবার নীলফামারী ফিরে আসতে হয়েছে।
যদিও গতকাল নীলফামারীতে আসার কোন পরিকল্পনা ছিল না হঠাৎ করেই পরীক্ষা শেষ করে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল এবং ঢাকায় দেখাশুনা করার মত আসলে কেউ ছিল না। ঢাকায় বর্তমানে আমি আর আমার ছোট ভাই অবস্থান করছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম যে আজ বাসা যাবো। গতকাল মিড টার্ম পরীক্ষা ছিল এক্সাম পরীক্ষা দিয়ে যখন বাসায় আসে তখন শরীরটা বেশ খারাপ লাগছিল ভাবছিলাম যে ১-২ দিন পরে বাসায় যাবো কিন্তু যে ধরনের শরীরের অবস্থা ছিল এতে করে মনে হল যে, গতকাল রাতেই বাসে উঠে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেই। যেই ভাবা সেই কাজ। গতকাল রাতেই নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যদিও গতকাল কোন ধরনের পোস্ট করতে পারেনি তবে আনুষঙ্গিক সব কাজগুলো করে রেখেছিলাম।
গতকাল প্রথমেই শ্যামলী স্কয়ারে এসেছি। সেখানে আর বেশ কিছু কাজ ছিল সেসব কাজগুলো শেষ করে বিভিন্ন কাউন্টারে টিকিট খুঁজতে থাকি। তবে দুর্ভাগ্যের বিষয় সেই সময় অনেকগুলো বাসের টিকিট শেষ হয়ে গেছে। পরবর্তীতে অনেক খোঁজ খবর করার পরে একটি বাসের টিকিট ম্যানেজ করতে পারি। টিকিট কেটে ঘন্টাখানেক আমাকে কাউন্টার এই অপেক্ষা করতে হয়েছিল এবং যখন বাস ছাড়ে তখন প্রায় আনুমানিক দশটা পার হয়ে গিয়েছিল এবং তখন থেকেই আমার শরীরটা কেমন জানি হয়ে গিয়েছিল। যদিও ফুলভিলেজে দাঁড়িয়েছিল। তবে খুব একটা বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে পারেনি। শারীরিক অবস্থা এতটাই খারাপ। আবার হঠাৎ করে ডান পায়ের মধ্যে ব্যথা অনুভব হয় যেটা আসলে খুবই বেদনাদায়ক।
তবে গতকাল রাতে আমাদের গাড়ি আসতে বেশ সময় নিয়েছিল। যেই গাড়ি আমাদের নীলফামারীতে নামিয়ে দেওয়ার কথা ছিল ভোর পাঁচটায়। সেই গাড়ি প্রায় আটটার সময় আমাদেরকে নামিয়ে দিয়েছিল। যাতে করে ভোগান্তি আরো বেশি হয়ে গেছে। লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে এলাকায় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। যার কারণে খুব বেশি দেখা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে অনেক কম স্পিডে বাস চালাতে হয়েছে। গতকাল ভালোভাবেই নীলফামারীতে আসতে পেরেছি এজন্য মহান সৃষ্টিকর্তা কচি ও শেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ সারাদিন তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম। শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই। দেখি আগামীকাল কোন এক ভালো ডাক্তার দেখাতে হবে এবং শারীরিক সমস্যাগুলো ও বিষয়ে জানাতে হবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঢাকা টু নীলফামারী
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
🌍 “Wow, your photos are stunning! It really makes me want to visit this place one day ✨”