হঠাৎ করেই কুমিল্লা ভ্রমণ

in আমার বাংলা ব্লগlast year
Travel

1000045153.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলের ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে কত দুদিন ধরে বেস ঠান্ডা লেগেছে এবং জ্বর জ্বর ভাব নিয়েই গতকাল কুমিল্লা গিয়েছিলাম। যার কারণে গতকাল পোস্ট করতে পারিনি এবং সেই কুমিল্লা থেকে আসার পরে পরিবারের সকলেই অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। অনেকটাই মাথাব্যথা এবং বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যা দেখা দিচ্ছে, আশা করছি খুব দ্রুতই সবাই সুস্থ হয়ে উঠবেন।

এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আম্মু সাধারণত একটি ইন্ডিয়ান বা ভারতীয় কোম্পানির সাথে সম্পৃক্ততা রয়েছে এবং সেখানেই বর্তমানে আম্মু কাজ করছে। সেখানেই আম্মু একজন ট্রেইনার হিসেবে কাজ করছে এবং পাশাপাশি সেই কোম্পানির কিছু আয়ুর্বেদিক পণ্য নিয়েও কাজ করছে। সব মিলিয়ে আম্মুর অফিসের কাজ অনেক ভালোই যাচ্ছে। কিন্তু গতকাল কোন আগাম পরিকল্পনা ছাড়াই আমাদের সকলকে কুমিল্লা যেতে হয়েছিল। আম্মু যে কোম্পানিতে কাজ করছিল সেই কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম এবং বেশ কিছু আনুষঙ্গিক আরও কাজ ছিল, সেসব কিছু সম্পাদন করতেই গতকাল যাওয়া হয়েছিল।

1000045151.jpg

সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়ে পড়ি, আনুমানিক সকাল সাতটার সময় আমরা বের হয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম সকাল সকাল যাব এবং খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো সেরে আবার ঢাকায় ফিরে আসব। ঠিক যেমনটা হবার তেমনটাই কাজ আমরা করেছিলাম। কিন্তু আসার সময় একটু বেশি সমস্যা হয়ে গিয়েছিল। কারণ আমরা যখন বের হয়েছিলাম তখন বের হওয়ার পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক পরিমাণ জ্যাম ছিলো। এই জামের কারণে আমাদের যেতে এক্সট্রা দুই ঘন্টা সময় লেগে যায়। এছাড়াও অফিসে যাওয়ার আগে আমরা বিবির বন্দর এলাকাটি ঘুরে দেখেছিলাম এবং ভারতের একদম কাছাকাছি পর্যন্ত গিয়েছিলাম এবং ভারতের বেশ কিছু অঞ্চল ও দূর থেকে দেখেছি।

সব মিলিয়ে অফিসে ঢুকতে ঢুকতেই প্রায় বারোটা বেজে যায় এবং সেখান থেকেই আমাদের একটু সমস্যা শুরু হয়েছিল। এছাড়াও অফিসের নানান ধরনের কার্যক্রমে একটু বেশি সময় লেগেছে। যার কারণে সেখান থেকে বের হতে হতেই প্রায় বিকেল পাঁচটা বেজে যায়। সবমিলিয়ে সবকিছু অনেক ভালোভাবেই ছিল কিন্তু আসার পথে ও ব্যাপক জ্যাম পেয়েছিলাম, এছাড়াও যখন আমরা ঢাকায় ঢুকি তখনও ব্যাপক জ্যাম ছিলো। ঢাকার সন্ধা বা রাতের সেই জ্যাম সম্পর্কে আমরা সকলেই অবগত।

1000045189.jpg

1000045188.jpg

1000045187.jpg

একদিনে প্রায় অনেকটা পথ জার্নি করা হয়েছিল, যার কারণে প্রত্যেকেরই মাথাব্যথা এবং ঠান্ডা লেগে গিয়েছিল। যদিও আমাদের গাড়ির টেম্পারেচার অনেকটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু তারপরও কেন জানি সকলেই একটু মাথাব্যথা শুরু হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ধরনের ঠান্ডা জমিতে সমস্যা দেখা দিচ্ছিল। আশা করছি খুব দ্রুতই সবাই সুস্থ হয়ে উঠবেন এবং কাজে মনোরিবেশ করতে পারবো। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: হঠাৎ করেই কুমিল্লা ভ্রমণ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

প্রথমেই আপনাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে লং জার্নি করলে অনেক সময় মাথা ব্যথা করে। যাইহোক ফ্যাক্টরি ভিজিট করার উদ্দেশ্যে কুমিল্লা গিয়েছিলেন,জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই সময় সবাই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে জ্বর সর্দি অনেক বেড়ে গেছে। ভাইয়া আপনার সুস্থতা কামনা করছি। আপনার মা নতুন একটি কাজের সাথে যুক্ত হয়েছেন জেনে অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64185.80
ETH 1735.97
USDT 1.00
SBD 0.43