শুভ নববর্ষ

in আমার বাংলা ব্লগlast year
শুভ নববর্ষ

1000043653.png

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোটামুটি ভালো আছি। তবে আমার পারিবারিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই। ইতিমধ্যেই আমার ছোট ভাইয়ের চিকেন পক্স ধরা পড়েছে। এবং সে এখনো অনেকটা অসুস্থতা বোধ করছে। তাকে নিয়ে আমরা সকলেই আমরা চিন্তিত রয়েছি।

যাইহোক নতুন বছর মানেই সবকিছু নতুন করে শুরু করা এবং বাংলার নতুন বছর মানেই বাঙ্গালীদের ঐতিহ্য বহন করে আসে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা শুধুমাত্র একদিনের জন্য বাঙালি নাই বরঞ্চ আমাদের এই সংস্কৃতি হাজার বছরের পুরনো। আমাদের বাঙালিরা আমাদের এই বিশ্বের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। বাঙালিরা সংখ্যায় অনেক বেশি কিন্তু বিশ্ব দরবারে বাঙ্গালীদের খুব বেশি একটা প্রাধান্য দেওয়া হয় না। এই বিষয়টা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা।

আজকের নববর্ষ চার দেয়ালের মধ্যেই কেটেছে। কারণ আমার ছোট ভাই অসুস্থ এবং সে বাসা থেকে বের হতে পারবে না। তাই আমরাও বাসা থেকে বের হই নি। ইতিমধ্যে আমার মা ঢাকায় চলে এসেছেন এবং আমার সাথে রয়েছেন। সবমিলিয়ে এই নববর্ষটা আমাদেরকে নতুন একটি শিক্ষা দিয়ে গেল। তবে আমরা যেরকম আমাদের বাংলা সংস্কৃতিকে মাঝেমধ্যে হারিয়ে ফেলেছি, ওয়েস্টার্ন কালচারের কাছে এটা কিন্তু মোটেও কাম্য নয়। আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদেরকে ধরে রাখতে হবে। ঠিক যেমন ধরে রেখেছে জাপান এবং চীনের মত বড় বড় দেশগুলো।

আজ পহেলা বৈশাখ বাংলা বছরের শুরু। এই দিন যে ঘিরে বাংলাদেশের বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করা হচ্ছে। সকালেই ঢাকায় বড় একটি রেলি বের হয়েছিল। এছাড়াও রাতের বেলা সংসদ ভবনের সামনে ২৬০০ ড্রোন দিয়ে বিভিন্ন ধরনের কারুকল্প আকাশের মধ্যে ফুটে তোলা হয়েছে, যেটা বাংলাদেশের মধ্যে এই প্রথম এবং এই বিষয়টা বাংলাদেশের মানুষ অনেক ভালোভাবেই গ্রহণ করেছে এবং ইনজয় করেছে।

আপনারা এই দিনটি কিভাবে উদযাপন করলেন তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। এদিকে আমারও শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নয় বিধায় আজকে পোস্ট করতে লেট হয়ে গেল। যাইহোক আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। শারীরিক অবস্থা খারাপ জন্য আর বেশ কিছু লিখতে পারছি না। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: শুভ নববর্ষ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

পরিবারের কেউ অসুস্থ থাকলে সত্যিই অনেক খারাপ লাগে। আর এই সময় অনেকেই চিকেন পক্সে আক্রান্ত হচ্ছে। এটা সত্যিই অনেক কষ্টদায়ক। ভাইয়া আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62018.77
ETH 1655.28
USDT 1.00
SBD 0.42