চলে যাচ্ছি প্রানের শহর নীলফামারীতে
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলের অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। এইতো সপ্তাহখানেক আগে নীলফামারী থেকে ঢাকায় এসেছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজে এছাড়াও আমার ভার্সিটির অনেক কাজ ছিল। গতকাল রাতে ঢাকা থেকে বাসায় ফিরে আসার জন্য বাসে উঠেছিলাম।
কিছুদিন আগে ঢাকায় আসার মূল কারণ এই হচ্ছে আমার ভার্সিটির কিছু ক্লাস ছিল, যে ক্লাসগুলো আমার এটেন্ড করা খুবই জরুরী ছিল। তাই আর দেরি না করে আমি নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ঢাকা যতগুলো কাজ ছিল মোটামুটি সবগুলো গতকালকের আগেই চেক করা হয়েছে এবং গতকালকের বাসের টিকিট আম্মু ফোন করে সেটা কনফার্ম করেছিল। পরবর্তীতে কালকে একটু সকাল সকাল বাস কাউন্টারে আসা হয়েছিল আরো একটি ব্যক্তিগত কাজে।
শ্যামলী স্কয়ারের সামনে এক বড়ড় ভাই এর সাথে দেখা করার পরে আমি চলে গেলাম। আমার এক বন্ধুর বাসায় সেখানেই মূলত বাকি সময়টা ছিলাম এবং এখানে মূলত তেমন কোন কাজেই করা হয়নি। শুধুমাত্র বসে শুয়ে থাকা হয়েছিল এবং কিছু ঘুম দেওয়া হয়েছিল। সেখানেই কিছু বন্ধু মিলে আমরা একসাথে এফতার করেছিলাম। সব মিলিয়ে সময়টা বেশ ভালো গিয়েছিল। আমার বাস ছিলো রাত ১০.৩০ মিনিটে। তাই যথা সময়ের আগে আমি বাস কাউন্টারে চলে আসি এবং বাসে উঠে পরি।
যথা সময়ে বাস ছেড়ে দেয়। তবে গতকাল রাস্তায় অনেক জ্যাম ছিলো যার কারনে ঢাকা থেকেই বার হতে ২ ঘন্টার ও বেশি সময় লেগে গিয়েছিলো। যেহেতু রমজান মাস চলছে, তাই রাত ৩ টার দিয়ে সেহেরির জন্য সময় দেওয়া হয়েছিলো। আমি সাধারনত ফুড ভিলেজে খাওয়া কম করি তবে যেহেতু রমজান মাস চলছে তাই সেখানেই সেহেরি করে নিয়েছিলাম। পরে আবার গাড়িতে উঠে পরি। ঘুম ঘুম লাগছিলো তবে বাসে ঘুমানোটা কেমন যানি লাগে আমার। তার পর ও বেশ কিছুক্ষন ঘুমিয়েছিলাম।
এদিকে আবার আরো একটি কাজ হয়েছে, রংপুর আসার পরে আমাদের গাড়ী পরিবর্তন করতে হয়েছিলো। সেই গাড়ীর কিছু সমস্যা হয়েছিলো। সব মিলিয়ে ভোগান্তিও কম হয় নি। যেখানে ভোর ৬ টায় নামিয়ে দেওয়ার কথা ছিলো নীলফামারীতে সেখানে সকাল ৯ টা বেজে যায়। তাহলে একবার চিন্তা করুন কি অবস্থা হয়েছিলো। পোস্টটি গাড়ীতে বসেই লিখছি। হয় তো আর ১০ মিনিট পরেই নীলফামারীতে নামবো। তাই আর বেশি কিছু লিখছি না। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: চলে যাচ্ছি প্রানের শহর নীলফামারীতে
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
ঢাকায় যে প্রয়োজনীয় কাজগুলো ছিলো, সেগুলো যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, সেহেতু নীলফামারিতে ফিরে গিয়ে খুব ভালো করেছেন। ভাবী সহ পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে পারবেন। যাইহোক স্লিপার কোচে চড়ে জার্নি করতে বেশ ভালো লাগে। কারণ জার্নি করা অবস্থায় ঘুমানো যায়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে চলে গিয়ে ভালো ই করেছেন। তবে গাড়ি পরিবর্তন করতে হয়েছিল।আর বেশকিছু ভোগান্তি হয়েছিল জার্নিতে।তারপরেও পৌঁছাতে পেরেছেন এর জন্য আলহামদুলিল্লাহ। পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটাবেন এমনটাই আশাকরি। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।