নীলফামারী টু ঢাকা
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তবে মানসিক এবং শারীরিকভাবে মোটেও সুস্থ বোধ করছি না। এর পিছনে অনেকগুলো কারণ আছে সেগুলো না হয় আর একদিন আপনাদের সাথে শেয়ার করব।
গতকাল রাতে আমি নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঢাকায় আমার অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে যার দরুন আমাকে আবারো ঢাকায় ফিরে আসতে হল এবং অনেকগুলো কাজ জমে থাকাতে অনেকগুলো প্রেসার একসাথেই নিতে হবে এখন এই ঢাকার মাটিতে বসেই। তবে বাসা কবে যাব সেটা আর বলতে পারছি না। কারণ এই কাজগুলো কমপ্লিট করতেই অনেকটা দিন সময় লেগে যাবে।
নীলফামারী থেকে ঢাকার দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। আমি গতকাল রাতে নয়টার সময় গাড়িতে উঠেছি এবং আজ সকাল আটটার সময় আমাকে ঢাকায় নামিয়ে দিয়েছে। প্রায় আনুমানিক ১১ ঘণ্টার মতো জার্নি করতে হয়েছে। মাঝখানে যদিও কিছু সময় জ্যামে পড়েছিলাম আবার ঘন্টাখানিকের মত আমাদের ফুড ভিলেজে একটু সময় দিয়েছিল। সত্যি কথা বলতে বিগত ১০ বছরেও এভাবে করে আমি কখনোই ঢাকায় আসেনি যেটা এবার হয়েছে আমার সাথে। যাই হোক মহান সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করব সবকিছু যেন ঠিক হয়ে যায়।
দিন যতই যাচ্ছে ততই যেন হতাশাগ্রস্থ হয়ে যাচ্ছি। জীবনে যাদের জন্য সংগ্রাম করবো তারাই যদি আমাদেরকে বুঝতে না পারে তাহলে সংগ্রাম করার মানেই বা কি!! এসব কথাও মাঝেমধ্যে চিন্তা চেতনার মধ্যে আসে কিন্তু কখনো আমি সেই ধরনের কোন পদক্ষেপ নেই না। আমি কারো কথার কোন উত্তর দেই না শুধুমাত্র চুপচাপ শুনেই যাই এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। জানিনা এটা আমার ভালো দিক ননা খারাপ দিক তবে প্রত্যেকটা মানুষেরই একটি মিলিমিটেশন আছে, প্রত্যেকটা মানুষেরই একটি ধৈর্যসীমা রয়েছে সেটা অতিক্রম হয়ে গেলে পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যায়।
সত্যি কথা বলতে বিগত ১০ বছরেও আর যতবার ঢাকায় এসেছি এতটা বেশি খারাপ লাগে নি। যতটা গতকাল রাতে আমার লেগেছে। কাল কত রাত এক সেকেন্ড ও চোখ বন্ধ করতে পারেনি। দুশ্চিন্তা এবং পরিস্থিতি, আমার বিভিন্ন ধরনের সমস্যা আমাকে চারিদিকে গ্রাস করে ফেলছিল। মনে হচ্ছে আমিও মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। যাই হোক আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে পরবর্তীতে আবারো নতুন কিছু আপনাদের সাথে এবং সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: নীলফামারী টু ঢাকা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......