শপিং

in আমার বাংলা ব্লগlast year

শপিং


1000036208.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়লার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আজ অনেকদিন পরে নিজের পরিবারের সাথে শপিং করতে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আপনারা অনেকেই জানেন আগামী কিছুদিনের মধ্যেই আমার বিয়ে অনুষ্ঠিত হবে। সেই জন্যই এই শপিং গুলো করতে গিয়েছিলাম, তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।

আজ জানুয়ারি মাসের ২০ তারিখ, ঠিক এক মাস পরেই ২০ তারিখে আবার বিয়ে অনুষ্ঠিত হবে। সেই সাথে আমার ফ্যামিলির আনন্দের কমতি নেই। এখন থেকে সবাই আনন্দে মেতে উঠেছে এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে আমার বিয়ের জন্য। আমারও ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো অনেক ভালো লাগছে। আমিও সবসময় এটাই চেয়েছি। আমার পরিবার যেন সবসময় আনন্দিত থাকে এবং ভালো থাকে।

1000036188.jpg

1000036186.jpg

1000036197.jpg

আজকে শপিংয়ে বের হওয়ার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু পরক্ষণেই কেন জানি সিদ্ধান্তটা আজকেই হয়ে গেল। তাই আমরা সকলেই গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আর বিয়ের কিছু শপিং করার জন্য। তবে এটা খুব বেশি একটা শপিং ছিল না, জাস্ট হালকা পাতলা কয়েকটা জামা কেনার চেষ্টা করেছিলাম। নিজের পরিবারকে এত খুশি দেখে নিজের কাছে অনেক ভালো লাগছিল এবং মনের মধ্যে তো একটি ভালো লাগে কাজ করছেই। সবমিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে।

নিজের পরিবার যদি খুশি থাকে এবং আমি নিজেদের প্রতি সন্তুষ্ট থাকে, এর থেকে তাহলে আর ভালো কিছু হতে পারে না বলে আপনি মনে করি। কারণ প্রত্যেকটি পরিবার এই একটি জান্নাতের সমান। তবে আজ শরীরটা অনেক ক্লান্ত তাই আর বেশি কিছু লিখছি না। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: শপিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 last year 

একদম কাটায় কাটায় ১ মাস বাকি শুভ দিনের! পরিবারের সকলের মাঝে তো উত্তেজনা, আনন্দ থাকাটাই স্বাভাবিক। আপক্নার বিয়ের শপিং উপলক্ষে আপনার আম্মুর পোস্ট পড়েই আন্দাজ করতে পেরেছি উনি কতটা খুশি 😍। আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই।

 last year 

পরিবারের মানুষজন যদি খুশি থাকে,তাহলে সত্যিই আনন্দ লাগে। আপনার বিয়ে উপলক্ষে বিশেষ করে আপনার মা ভীষণ খুশি। দোয়া করি আপনারা যাতে সবসময়ই এভাবে হাসি খুশি থাকেন। যাইহোক যমুনা ফিউচার পার্কে গিয়ে শপিং করেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আজ জানুয়ারি মাসের ২০ তারিখ, ঠিক এক মাস পরেই ২০ তারিখে আবার বিয়ে অনুষ্ঠিত হবে।

এক কথায় এই পোষ্টের সেরা একটি উক্তি।নিজের বিয়ে নিয়ে এরকম উক্তি যে কবে লিখব 🥱ভাই এখন আপনার বিয়ের সময় ইচ্ছা না থাকলেও এরকম হালকা শপিং মাঝে মাঝেই করতে হবে তাই আগে থেকেই কিছুটা অভ্যস্ত হয়ে নেন হা হা হা।

 last year 

অবশেষে এই বছরেই আপনার ইচ্ছে পূরন হবে 😝😝।আহা বিয়ের জন্য শপিং করতে ঠিক ভালোই লাগে তবে বিয়ের পর বউ এর সাথে শপিং আর ভালো লাগবে না🤣🤣।যাই হোক শুভ কামনা রইলো

আপনার একটা কথা একদম মনে লেগেছে ভাইয়া সেটা হচ্ছে"প্রতিটি পরিবার একটা জান্নাতের সমান।"বিয়ের আর এক মাস আছে এখন তো আনন্দ, কেনাকাটা থাকবেই।যাইহোক বিয়ের জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

জীবনের নতুন অধ্যায় এর জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ভাই। আসলে পরিবারের সুখটাই হলো আসল সুখ। পরিবারের সদস্যরা আনন্দে থাকলে তবেই প্রকৃতপক্ষে আনন্দ পাওয়া যায়। নিজের আত্ম তৃপ্তি হয়। নিজের পরিবারকে নিয়ে যমুনা ফিউচার পার্কে শপিং করার অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আর মাত্র এক মাস বাকি হাতে কাউন্ট ডাউন শুরু হয়ে গেল। খুব ভালো করেছো সবাই মিলে শপিংয়ে গিয়ে। বিয়ের অনুষ্ঠানে তো জীবনের এক অন্যতম উৎসব তাই সেই উদ্দেশ্যে নানান ধরনের কেনাকাটার প্রয়োজনীয়তা থাকেই তাছাড়া এগুলোর মাধ্যমে পরিবারের সাথে অনেকটা সময়ও কাটানো যায় এবং আনন্দ উপভোগ করা যায়। খুব ভালো থাকো এবং তোমার বিয়ের সমস্ত কাজ ভালোভাবে সুসম্পন্ন হোক এই কামনাই করি।

 last year 

আপনি আপনার বিয়ের শপিং করেছেন দেখে বেশ ভালো লাগলো। আজকে শপিং করার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি আপনার পরিবারের সাথে শপিং করেছেন যমুনা ফিউচার পার্কে। আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে যমুনা ফিউচার পার্কে গিয়ে বিয়ের শপিং করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য এবং আপনার হবু বউ এর জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আপনারা দুজনে যেন সারাজীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারেন এ কামনা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64138.77
ETH 1734.46
USDT 1.00
SBD 0.42