ঢাকার জীবনযাত্রা

in আমার বাংলা ব্লগlast year
ঢাকার জীবনযাত্রা

banani-2978376_1920.jpg

Picture

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোটামুটি ভালো আছি। বর্তমানে যারা ঢাকায় বসবাস করছেন তাদের জীবনযাত্রার মান কি রকম সেটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই। বেশিরভাগ মানুষই এই বিষয়গুলো স্পষ্ট ভাবে ধারণা রাখেন। তবে এই পোস্টটা তাদের জন্য যারা ঢাকায় থাকেন না এবং ঢাকার বাইরে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন।

ঢাকার জীবনযাত্রার মান না কোনভাবেই ভালো নয়। কারণ বাংলাদেশের ঢাকায় সব থেকে বেশি বায়ু দূষিত হয়। এছাড়াও আপনি যদি কোথাও যেতে চান তাহলে আপনাকে দুই ঘন্টা হাতে সময় রেখে তারপরে বের হতে হবে। এ যেমন ধরুন আপনি যদি আপনার অফিসে যেতে চান সেক্ষেত্রে এক ঘন্টা হাতে সময় রেখে বাসা থেকে বের হতে হবে। কারণ বর্তমানে ঢাকার যে পরিস্থিতি যে কোন সময় বড় ধরনের জ্যাম লেগে যেতে পারে এবং জ্যাম হর হামাসাই লেগেই থাকে ঢাকা বিভিন্ন রাস্তায়।

অনলাইনে একটি প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠান আর সবসময়ই বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ কিরকম হচ্ছে কিংবা বায়ুর কোয়ালিটি কিরকম সেটার একটি ইন্ডেক্স এর মাধ্যমে দেখানোর চেষ্টা করে। সেখানে ঢাকার অবস্থা শীর্ষতম স্থানে রয়েছে। এছাড়াও ঢাকার বাজারে দেশের অন্যান্য জায়গার তুলনায় এখানে দাম কিছুটা বেশি। এছাড়াও বিভিন্ন পণ্যেতে বিভিন্ন ধরনের ক্যামিকেল মিশানো হচ্ছে। এই বিষয়েই আপনি যেখানেই যাবেন না কেন আপনাকে প্রতারিত হতে হচ্ছে। এই বিষয়টা শুধুমাত্র এখন নয় সেটা আগে থেকেই চলে আসছে।

city-7369870_1920.jpg

Picture

ঢাকায় এসেছি প্রায় দশ বছর হতে চলেছে। এই দশ বছরে ঢাকা সম্পর্কে স্পষ্ট কি ধারণা হয়েছে তবে আমি ব্যক্তিগতভাবেই এই শহরে আর থাকতে চাই না। এই শহরের যে অবস্থা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে করে অদূর ভবিষ্যতে এ অবস্থা আরো খারাপ হতে পারে। ঢাকা যারা বসবাস করছে অধিকাংশ মানুষই রোবটিক জীবন যাপন করছে। এতে করে আমাদের কোনটা ভালো লাগছে কোনটা মন্দ লাগছে এই বিষয়টা দেখার কোন উপায় নেই। সকালবেলা উঠে অফিসে যাওয়া, আবার রাতে অফিস আবার রাতের বেলা অফিস থেকে বাসায় ফিরে ঘুমিয়ে যাওয়া। আমি এতটুকুর মধ্যেই বা আমাদের ঢাকা শহরে বাসের জীবনের পরিসমাপ্তি ঘটে। এখানে যেদিন ছুটির দিন থাকে সেদিন আরো রাস্তায় যান যত পরিমাণ আরো বেশি থাকে। এতে করে আপনি যে আপনার পরিবার নিয়ে সময় কাটাবেন সেটাও হয়ে ওঠে না। কারণ বাহিরে তীব্র যান এবং পরিবেশ দূষণ রয়েছে।

দূষিত শহরের দিক থেকে দিল্লির পরেই ঢাকার অবস্থান। এতে করে আপনারা বুঝতেই পারছেন ঢাকায় কি ধরনের পরিবেশ বিরাজ করছে। ঢাকার জীবনযাত্রার অবস্থা কোনমতেই ভালো নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়ার চেষ্টা করছি কারণ এখানে থেকে জীবন যাত্রার মান দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। এবং শারীরিক অসুস্থতাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই দিকে আমার ছোট ভাইয়েরও অবস্থা খুবই খারাপ। এই সবকিছুর জন্যই দায়ী আমাদের ঢাকা শহরের পরিবেশ। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন আজকের মত এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ঢাকার জীবনযাত্রা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

আসলে ভাই আমার কাছে মনে হয় ঢাকা শহরে ইচ্ছা করে কেউ থাকতে চায় না। আমরা যারা গ্রামে বসবাস করি তারা এক প্রকার বাধ্য হয়েই বা কোন প্রয়োজনীয় কাজেই ঢাকা শহরে এসে থাকি। আমি নিজেও তিন বছর হলো ঢাকা শহরে এসেছি কিন্তু আমার কাছে এই শহর একদম ভালো লাগেনা। অতিরিক্ত বায়ু দূষণ, ট্রাফিক জ্যাম এসবের কারণে ঢাকা শহর বিরক্ত লাগে। ঢাকা শহর থেকে যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50