কাছের মানুষেরা দূরে চলে গেলে অনেক কষ্ট হয়

in আমার বাংলা ব্লগlast year
কাছের মানুষেরা দূরে চলে গেলে অনেক কষ্ট হয়

photo_2025-05-20_19-06-37.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে যদি সত্য কথা বলি আমি ব্যক্তিগতভাবেই তেমন একটা ভালো নেই। এইতো একটু আগেই আমার ছোট ভাই, আমার মা এবং আমার বউকে ট্রেনে তুলে দিয়ে আসলাম তারা নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই জন্য আজ মনটা খুব বেশি একটা ভালো নেই।

কাছের মানুষেরা যখন আমাদের থেকে দূরে চলে যায় তখন আমরা সেই কাছের মানুষের গুরুত্ব বুঝতে পারি। সেই কাছের মানুষকে আমরা কতটুকু ভালোবাসি, তখন আমরা ভালোভাবে অনুধাবন করতে পারি। ঠিক তেমনটাই হয়তো আমার সাথে ঘটছে বর্তমানে। এইতো আজ সারাদিনই অনেক ব্যস্ততম সময় পার হয়েছে। কিন্তু তারপরও পরিবারের সকলের সাথে কাটানো মুহূর্তগুলোকে অনেক বেশি মিস করতেছি। জানিনা কিভাবে এই দুই একদিন আমি এখানে থাকতে পারবো। যদিও আমিও দুই একদিন পরেই বাসার উদ্দেশ্য রওনা দেব।

photo_2025-05-20_19-06-44.jpg

photo_2025-05-20_19-06-41.jpg

আগামী শুক্রবার আমাদের ভার্সিটির একটু ইম্পোর্টেন্ট কিছু কাজ রয়েছে। সেগুলো সেই দিনই আমাদের কমপ্লিট করতে হবে। সেজন্যই আজকে আমার পরিবারের সাথে আমি নীলফামারী যেতে পারলাম না। এর জন্য ব্যক্তিগতভাবেই অনেক খারাপ লাগছে। এছাড়াও আজকে ২০ তারিখ অর্থাৎ আমার বিয়ের আজ তিন মাস পূর্ণ হলো। সবমিলিয়ে আজকের দিনটা আমার জন্য অনেকটাই স্পেশাল ছিল। কিন্তু আজকের এই দিনে তারা আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে মনে হচ্ছে।

জীবনের তাগিতে জীবন কে আরেকটু ভালো করে তোলার জন্য আমরা কতই না পরিশ্রম করি, কতই না কষ্ট সহ্য করি এবং কতই না ত্যাগ স্বীকার করি। এসব কিছুই শুধুমাত্র আমরা ব্যক্তিগতভাবেই অনুধাবন করতে পারব। এছাড়া অন্যভাবে অনুধাবন করা খুব একটা সহজ বিষয় নয়। একটি মানুষ তার জীবনে চলার পথে কতগুলো অর্জন রয়েছে কতগুলো ব্যর্থতা রয়েছে শুধুমাত্র সেই মানুষটাই সবথেকে ভালো জানে যে সে জীবনটা নির্বাহ করছে। আপর মানুষেরা শুধুমাত্র দূর থেকে দেখে যায় সে ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তারা মন্তব্য করে বসে তবে এটা কোনভাবেই কাম্য নয় এটাই আমি ব্যক্তিগতভাবে মনে করি।

photo_2025-05-20_19-06-34.jpg

সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র একটি চাওয়া বর্তমানে তারা যেন সুস্থভাবে নীলফামারীতে পৌঁছাতে পারেন। এদিকে আমার মায়ের শরীরের অবস্থাও খুব বেশি একটা ভালো নয় এবং গত দুদিন থেকে আমার বউয়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো নয়। তারপরও যেহেতু আগে থেকে টিকিট করা ছিল তাই এই অবস্থাতেই তাদেরকে গ্রামে পাঠাতে হচ্ছে। তবে উনাদের দেখাশোনা করার জন্য আমার ছোট ভাইকেও তাদের সাথে পাঠিয়েছি। আসলে এত দূরে রাস্তা এবং বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ও ভালো নয়। সব মিলিয়ে আমার ছোট ভাইকে পাঠানোটা আমি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। যাইহোক আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একটি প্রার্থনা তারা যেন সুস্থভাবে বাড়িতে যেতে পারে আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কাছের মানুষেরা দূরে চলে গেলে অনেক কষ্ট হয়

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

নিজের মানুষদের সাথে কাটানো মুহুর্তগুলো সব সময় বেশ স্পেশাল হয়। যখন তারা দূরে চলে যায় বেশ কস্ট লাগে। তবে চিন্তা করবেন না আপনার পরিবার বেশ ভালভাবেই তাদের গন্তব্যে পৌঁছে যাবে। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো।

 last year 

আশা করি আপনার মা এবং আমাদের ভাবী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। যাইহোক কাছের মানুষেরা দূরে চলে গেলে আসলেই অনেক কষ্ট হয়। আপনার মনের অবস্থা খুব ভালোভাবে বুঝতে পারছি ভাই। পড়াশোনা শেষ করে নীলফামারিতে গিয়ে সবার সাথে বসবাস করলে,বেশ আনন্দে থাকতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63090.21
ETH 1681.68
USDT 1.00
SBD 0.39