কম চিন্তা করুন, সুখে থাকুন

in আমার বাংলা ব্লগlast year
কম চিন্তা করুন, সুখে থাকুন

fish-market-7760430_1920.jpg

ছবি

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নিজের জীবনে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আশা করছি এই বিষয়গুলো ভালো লাগবে। যেহেতু আমি প্রতিনিয়তই নিত্য নতুন বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি এবং নিজের বাস্তব অভিজ্ঞতা লাগিয়ে বিষয়গুলো এক্সপ্লেইন করার চেষ্টা করি, আশা করছি আপনাদের জীবনের সাথেও কিছু কিছু বিষয় মিলে যাবে।

আমাদের এই জীবন খুবই স্বল্প সময়ের জন্য বাংলাদেশের গড় আয়ু খুব একটা বেশি নয়। এ ছাড়াও কিন্তু আমাদের চারপাশে যত ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই বিভিন্ন ধরনের ভেজাল রয়েছে, রাসায়নিক পদার্থ রয়েছে। যার কারণে নিত্য প্রয়োজনীয় যেসব খাওয়ার আমরা খাচ্ছি প্রত্যেকটার মধ্যেই একটি বিশেষ ধরনের বিষ রয়েছে। যেসব বিষয়গুলো আপনি আমি আমরা সকলেই জানেন। তারপরও আমরা যেহেতু একটু সমাজে বসবাস করি সেসব সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। মাত্রা অতিরিক্ত চিন্তা না করে এসে সব বিষয়গুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কিভাবে সেই বিষয়গুলোকে বিষমুক্ত করতে হবে সেই বিষয়গুলো যদি আমরা সাধারণ ধারণা করি কিংবা এপ্লাই করি, সে ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের চিন্তা কমে আসবে এবং আমরা একটি স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারবো।

উদাহরণস্বরূপ আমরা যেসব ফলমূল বর্তমানে খাচ্ছি এগুলো বাজার থেকে কিনে আসার পরে ভালোভাবে ধৌত করতে হবে এবং পানির মধ্যে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। এতে করে ফলের উপরে যে সব কেমিক্যাল রয়েছে এগুলো অনেকাংশে কমে যেতে পারে। এছাড়াও আমাদের আশেপাশে যেসব বিষয়বস্তুগুলো রয়েছে সেই সবকিছুর সাইড ইফেক্ট সম্পর্কেও আমাদের বিশেষভাবে ধারণা রাখতে হবে এবং আমাদের প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন থাকতে হবে। জানি বিষয়গুলো শুনতে যতটা সহজ বলে মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়। প্রত্যেকটা বিষয়ে এখন এমন ভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে আমরা চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমরা নিজেদেরকে সচেতন রাখতে পারব। জীবনের এই মরীচিকায় বিভিন্ন ধরনের সমস্যা আসবে বিভিন্ন ধরনের সময় অতিবাহিত হয়ে যাবে কিন্তু আপনি আমি যদি মাত্র অতিরিক্ত চিন্তা করে বর্তমান সময়কে নষ্ট করে ফেলি সে ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

fruit-932745_1920.jpg

ছবি

আমাদের মানসিক সমস্যার সবথেকে বড় বিষয় কি জানেন সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত চিন্তা করা। আমরা ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করি অনেক সময় ধরে চিন্তা করি কিন্তু ফলশ্রুতিতে সেটা সমাধান সঠিকভাবে বের করতে পারে না জন্য আমাদের বর্তমান সময় গুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেটা যে কত অমূল্য সম্পদ সেটা হয়তো আমরা এখনো ভালোভাবে বুঝতে পারছি না। কিন্তু তারপরও আমাদেরকে এই বিষয়গুলো খুব সফটলি পরিচালনা করতে হবে যেন আমাদের নিজের বর্তমানের সময় গুলো আমরা ভালো কাজ ব্যবহার করতে পারি। আমরা জানি প্রত্যেকটা খাবার আমরা নিজেরা উৎপাদন করতে পারবো না কিন্তু ট্রাস্টের কিছু সোর্স রয়েছে যারা অর্গানিকভাবে বাজারে সাপ্লাই দেয়। তাদের সাথে একটু যোগাযোগ করে আমাদের নিজের স্বাস্থ্য যে সচেতনতার বিষয়গুলো রয়েছে ঠিক রাখতে পারি।

যেখানে রমজান মাস শুরু হলে অন্যান্য দেশের দ্রব্যমূলক কমিয়ে দেওয়া হয় প্রত্যেকটা জিনিসের মান বৃদ্ধি করা হয় যেন সেখানে কোন ধরনের রাসায়নিক সার ব্যবহার না হয় সে বিষয়ে ভালোভাবে গুরুত্ব দেওয়া হয় কিন্তু বাংলাদেশে এর বিষয়গুলো সম্পূর্ণ ভিন্ন। যার জন্য আমাদের সাধারণ জনগণকে ব্যাপক হয়রানের শিকার হতে হয়। এই বিষয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক চিন্তা রয়েছে কিন্তু আমরা যদি সেই বিষয়গুলোকে একটু সফট ভাবে হ্যান্ডেল করতে পারি হয়তো মানসিক টেনশন একটু কমে আসবে। যদিও এটা কখনোই সম্ভব নয় কারণ বাজারে প্রত্যেকটা জিনিসের দাম যে হারে বৃদ্ধি হচ্ছে সে হারে কিন্তু আমাদের উপার্জনের ক্ষমতা বৃদ্ধি হচ্ছে না। তাই একটি চিন্তা সব সময় লেগেই থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করবো আপনারা অতিরিক্ত কোন বিষয় নিয়ে চিন্তা না করার জন্য। এতে করে নিজের ক্ষতি, নিজের স্বাস্থ্যের ক্ষতি এবং সর্বোপরি নিজের পরিবারের ক্ষতি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কম চিন্তা করুন, সুখে থাকুন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 last year 

না গো, রমজানের সময় সব জিনিসের দাম এখানেও বেড়ে যায়। ফল মূল, মাছ মাংস। আমার এসব দেখে মনে হয় রমজানের সময় মানুষ যেন হঠাৎ করে বড় লোক হয়ে যায়৷ ১০০০ টাকার বাজার ৩/৪ দিনে শেষ৷ নিজের বুঝে পাই না কি করা উচিত আর কি করা উচিত না৷ তবে রাসায়নিক পদার্থ থেকে খানিকটা মুক্ত হওয়ার উপায়টা দারুণ বলেছ। আমিও করে থাকি নিয়মিত৷

 last year 

যেসব চিন্তা আমাদের মানসিক সমস্যার সৃষ্টি করে সেই সব চিন্তাকে এড়িয়ে থাকাই সবথেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা মাঝে মাঝেই বিভিন্ন বিষয়ে ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়ি এবং তার ফলে শরীরে তার এফেক্ট পড়া শুরু হয়। তাই ডাক্তাররাও মানুষদেরকে বলে বিভিন্ন রকম চিন্তা থেকে দূরে থাকবার জন্য। সুন্দর একটি বিষয়ে তুমি পোস্ট করে সকলের কাছে সেই সচেতনতা পৌঁছে দিলে।

 last year 

আসলেই রমজান মাস আসার পর থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া ভেজাল খাবার তো আমরা হরহামেশাই খাচ্ছি। তবে যেকোনো ফল খাওয়ার আগে অবশ্যই পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা উচিত। সম্ভব হলে পানির সাথে একটু ভিনেগার মিক্সড করতে পারলে আরও বেশি ভালো হয়। যাইহোক যেকোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত চিন্তা করা মোটেই উচিত নয় আমাদের। এতে করে দিনদিন আমাদের শরীর খারাপ হয়ে যায়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

রমজান মাসে বাংলাদেশে সবকিছুর দাম কমবে এই আশা করাটা একেবারেই বোকামি হা হা। চিন্তা মানুষের আয়ু তো কমিয়ে দেয়ই পাশাপাশি বতর্মান টা খারাপ করে। এটার জন্য মানুষ ঠিকভাবে জীবন কে উপভোগ করতে পারে না বলা যায়। বেশ সুন্দর ছিল আপনার লেখা টা ভাই। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61448.88
ETH 1620.39
USDT 1.00
SBD 0.41