ঢাকা টু নীলফামারী
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি তবে শারীরিক দিক থেকে বেশ অসুস্থ ম বলা চলে। কারণ বর্তমানে আমাদের এই নীলফামারীর অঞ্চলের প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। এতে করে জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যাইহোক আমি গত দুদিন আগে ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই বিষয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব।
গত শুক্রবারে আমার ভার্সিটির এক্সাম ছিল। সব মিলিয়ে শুক্রবার অনেকটা ব্যস্ততম কেটেছে। এর মধ্যেই আবার আমার এক সপ্তাহের মত ছুটি ছিল। তাই আমি চিন্তা ভাবনা করলাম যেহেতু এক সপ্তাহের ছুটি পেয়েছি। তাই বাসা থেকে একটু ঘুরে আসি। এখন বাসায় আসার তেমন কোন পরিকল্পনা ছিল না এই সময়টাতে কিন্তু তারপরও হঠাৎ করে ছুটির নোটিশ পাওয়াতে কেন জানি মনে হল একটু বাসা থেকে ঘুরে আসি।
যেই ভাবা সেই কাজ। প্রথমেই আগে ভার্সিটি থেকে ঢাকার বাসায় গেলাম এবং সেখানে গিয়েই সাধারণত আমি নীলফামারীতে ফোন দিয়েছিলাম যাতে করে বিষয়টা আমি আমার বাসায় জানাতে পারি। যেহেতু বাসা থেকে বলল সাত দিনের ছুটি আছে, তাই বাসা থেকে ঘুরে যাও তাই আর দেরি করলাম না। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম আজ রাতেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু ঢাকা থেকে আমাদের উত্তরবঙ্গ অনেকটা সময় এবং দূরত্বের পথ তাই আমি চিন্তা করেছিলাম একটু আগে গিয়ে কাউন্টারের টিকিট কাটবো। তাছাড়া আমাদের অঞ্চলে যাওয়ার বাসের টিকিট পাওয়া অনেক সংকটময় হয়ে যায়।
বাসা থেকে বের হয়েছিলাম আনুমানিক বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে ছয়টার দিকে তখন। সেখান থেকে আমি গাবতলী উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যদিও গাবতলীর আগেই আমি নেমে গিয়েছিলাম শ্যামলীতে। কারণ শ্যামলী থেকেও আমাদের উত্তরবঙ্গের কিছু বাস ছেড়ে যায়। সেখানে খোঁজ-খবর নেওয়ার পরে জানতে পারি খুব বেশি একটা টিকিট নেই। হাতে গোনা কয়েকটা টিকিট রয়েছে। সেখান থেকেই একটা টিকিট কিনে ফেলেছিলাম। যদিও সেই টিকিটটা একদম বাসের শেষের দিকে ছিল, যেখানে আসতেও আমার অনেকটা কষ্ট হয়েছে।
এরপরে অনেকটা সময় আমি কাউন্টার এই অবস্থান করছিলাম। সেখান থেকে রাত্রিবেলায় বাসে উঠে আমি নীলফামারের উদ্দেশ্যে রওনা দেই। অতঃপর অনেক ভালোভাবেই সেই গন্তব্যে আমি পৌঁছাতে পেরেছিলাম। তবে মাঝখানে ফুড ভিলেজে নেমে রাতের খাওয়া দাওয়া করেছিলাম যেহেতু রাতের বেলা কোন খাওয়া-দাওয়া ছাড়াই বাসে উঠেছিলাম তাই প্রচন্ড ক্ষুধা লেগেছিল এবং বাসার জন্য কিছু বগুড়ার দই কিনে নিয়েছিলাম।
নীলফামারীতে নামিয়ে দেওয়ার কথা ছিল ভোর ছয়টার দিকে কিন্তু জানিনা কোন কারনে দুই ঘন্টা লেট হয়ে গেছে। রাস্তায় কোন ধরনের যানজট ছিল না হয়তো বাস অনেক আসতেই চলেছিল রাস্তার মধ্যে তাই হয়তো লেট হয়ে গেছে। তবে আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, ভালোভাবেই নীলফামারীতে আসতে পেরেছি। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ঢাকা টু নীলফামারী
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.....
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
যেহেতু এক সপ্তাহের মতো ছুটি পেয়েছেন,তাই নীলফামারিতে গিয়ে খুব ভালো করেছেন ভাই। ছুটির সময়টা বেশ ভালো কাটবে। আসলে পরিবারের সাথে সময় কাটাতে পারলে খুব ভালো লাগে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।