লাইব্রেরী দিবস উপলক্ষে অভিযাত্রী পাবলিকেশনের পক্ষ থেকে উডবার্ণ সরকারি গ্রন্থাগারে বই উপহার।

সবার উপর শান্তি বর্ষিত হোক
২৪ শে মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
০৭ ফেব্রুয়ারি,২০২২সাল


হ্যালো স্টিমিট বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভাল আছেন। আমিও আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বিশেষ একটি দিবস এর গল্প নিয়ে। এই দিবসটি অনেকেরই পছন্দের বলে আমি আশা করি। আমি যে দিবসটি কথা বলতে চাচ্ছি সেটি হল জাতীয় লাইব্রেরী দিবস ৫ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি লাইব্রেরী দিবস এদিন টিতে অভিযাত্রী পাবলিকেশন এর পক্ষ থেকে উডবার্ন লাইব্রেরীতে বই উপহার দেয়া হয়। আসলে আমি অভিযাত্রী পাবলিকেশনে একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে।

জাতীয় লাইব্রেরী দিবস উপলক্ষে অভিযাত্রী পাবলিকেশনের পক্ষ থেকে বগুড়া উডবার্ণ লাইব্রেরীতে বই উপহার

অভিযাত্রী পাবলিকেশনে কাজ করে আমি জীবনের ছোট বড় অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আসলে এখানে না আসলে হয়তো বা আমি অনেক বিষয়ে অজ্ঞ বা অজানা থেকে যেতাম। আমি আমার জীবনের সেরা সময়ের অনেক কিছু থেকেই বঞ্চিত থাকতাম। জানতাম না হয়তোবা জীবনের মুহূর্ত গুলো এত সুন্দর ভাবে সাজানো গোছানো থাকে। আর সেগুলো আমরা কত সহজেই নিজের অজান্তেই মিস করে ফেলি। অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি আমি এই অভিযাত্রী পাবলিকেশনে কাজ করার ফলে। এজন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিযাত্রী পাবলিকেশন এর প্রতি জানাই অসংখ্য কৃতজ্ঞতা।

IMG-20220206-WA0016.jpg

উডবার্ণ সরকারি গ্রন্থাগার, বগুরা

চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উডবার্ন সরকারি গ্রন্থাগার,বগুড়া। এই লাইব্রেরীতে অভিযাত্রী পাবলিকেশন এর পক্ষ থেকে কিছু বই উপহার সরুপ দেওয়া হয়। গত ৫ই ফেব্রুয়ারি ছিল জাতীয় লাইব্রেরী দিবস এই কথাটি আমি আগেও আমার পোষ্টের মাঝে বলেছি। তো সেই সুবাদেই এই বইগুলো উপহার দেওয়া হয়। বই আমার অনেক ভালো একজন বন্ধু আমার যখন মন খারাপ থাকে তখন আমি অনেক ভালো কাজ করার চেষ্টা করি তার মধ্যে একটি হলো বই পড়া। বই পড়লে আসলে অনেক জ্ঞান পাওয়া যায় এবং সাথে ধৈর্য বেড়ে যায়। কেননা একটা কথা আমার খুব ভীষণ করে মনে পড়ে যায় এই কথাটি আমায় এক বড় ভাই বলেছিলেন। যে দেখো তুমিতো অনেক ছোট মানুষ তবুও তোমাকে উপদেশ মূলক একটাই কথা বলি। আর সেই কথাটি তুমি আশা করি ভালো হবে বুঝবে এবং মারার চেষ্টা করবে। কথাটা এমন ছিল যে জ্ঞানী লোকের ধৈর্য সবসময়ই বেশি হয়। আর এই কথাটি আমি আমার বাস্তব জীবনের উপলব্ধি করতে পেরেছি।

সেই বড় ভাইয়ের কথাটি আমার হৃদয়ে এখনো ধারণ করা আছে খুবই ভালো ভাবে। কেননা আমি বর্তমান সমাজের খুবই করুণ দৃশ্য দেখেছি। গ্রামের মানুষ বেশিরভাগই তো বিশেষ করে নিরক্ষর অথবা অর্ধ শিক্ষিত হয়ে থাকে। জ্ঞানহীন মানুষকে পশুর সাথে তুলনা করা হয়েছে এবং অল্প শিক্ষিত মানুষদের কে তুলনা করা হয়েছে ভয়ঙ্কর শব্দের সাথে। আরে সকল মানুষ বেশিভাগই প্রায় বসবাস করে গ্রাম অঞ্চলে। আর আমি ছোটবেলা থেকে বেশ ভালই সময় পার করেছি গ্রামে। আমি দেখেছি অনেক ছোট ছোট বিষয় কিভাবে কত বড় ধরনের রিয়্যাক্ট করে ফেলে এবং অর্ধ শিক্ষিত বা নিরক্ষর মানুষ গুলো। এজন্যই বই পড়া আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং বই আমাদের ভালো একটি বন্ধু।

IMG-20220206-WA0021.jpg

বই আমাদের জীবনে অনেক উপকৃত একটি জিনিস। আমাদের জীবনের অনেক কিছু এই বই থেকে শিক্ষা পাই আমরা। বই আমাদের মনুষত্ববোধ জাগ্রত করতে সাহায্য করে। বই আমাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। বই পড়লে আসলে আমাদের মানুষের মাথায় অনেক জ্ঞান বৃদ্ধি পায়। ফলে মানুষ অনেক খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। এজন্য আমাদের সকলের উচিত বেশি বেশি বই পড়া। নিজের মনুষ্যত্ববোধকে জাগ্রত করা আর বই পড়লে সেটা অবশ্যই সম্ভব। এজন্য আমরা সবাই নিজের বই পড়বো এবং অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করব। তাহলে হয়তো বা সমাজে শৃঙ্খলা বজায় থাকবে ভাতৃত্ববোধ বজায় থাকবে একে অন্যের মাঝে কোন ঝামেলা হবে না।

IMG-20220206-WA0018.jpg

ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যে উডবার্ন সরকারি গ্রন্থাগার এর লাইভ লাইবেরিয়ার। অভিযাত্রী পাবলিকেশন এর পক্ষ থেকে আমি যে বইগুলো উপহার দিতে গিয়েছিলাম এই মহান ব্যক্তি সেগুলো গ্রহণ করেছেন। এবং তিনি আমাকে খুব ভালো ভালো কথা শুনিয়েছেন যা আমাকে বই পড়তে আরো অনুপ্রাণিত করেছে। অনেক রকমের ব্যস্ততার মধ্যে থাকলেও মাঝে মাঝে এই লাইব্রেরীতে যায়। আমার এই লাইব্রেরীটি অনেক ভালো লাগে লাইব্রেরির মাঝে পড়ার পরিবেশটা অনেক সুন্দর। লাইব্রেরীতে যাওয়া-আসার সময় দিয়েই লাইব্রেরিয়ান এর সাথে আমার বেশ ভালো একটি খাতির জমে ওঠে। এবং তিনি আমার জীবন সম্পর্কে কিছু জানতে চাইলে আমি তাকে অভিযাত্রী পাবলিকেশনে কাজ করো কথাটাও বলি।

এক পর্যায়ে তিনি আমাকে বলেন তুমি যেহেতু এত ভাল একটি পাবলিকেশনে কাজ করার সুযোগ পেয়েছ তুমি কিন্তু চাইলে আমাদের লাইব্রেরীতে কিছু উপহার দেওয়ার ব্যবস্থা করে দিতে পারো। কেননা তুমি যদি একটি বই এখানে উপহার হিসেবে দিয়ে দাও তাহলে এখানকার অনেক মানুষ তোমার বই পড়ে উপকৃত হবে। তোমার পাবলিকেশনের বই পড়ে হয়তো অনেক গরীব মেধাবী ছাত্র-ছাত্রী ভালো একটা পর্যায়ে কিছু করতে পারবেন। যারা টাকার জন্য বই কিনতে পারে না এমন অনেক মানুষ আছে তারা আমাদের লাইব্রেরীতে এসে বই পড়ে। লাইব্রেরী বরফের কথা চিন্তা করলাম আসলে কথাটা মন্দ নয়। এখানে কিছু বই উপহার দেয় যেতে পারে। আর এসব বই পড়ে সকলে অনেক সন্তুষ্ট হবে। ভাইয়ের কথাগুলো আমি পজিটিভলি নিয়ে লাইব্রেরীতে বই উপহার দেয়ার ব্যাপারে উজ্জীবিত হয়ে যায়।

IMG-20220206-WA0018.jpg


বই উপহার দেয়ার ব্যাপারে আমি আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলি। বড় ভাই বলতে অভিযাত্রী পাবলিকেশন এর পরিচালক এবং অভিনেত্রী বইয়ের লেখক আবু বক্কর ভাইয়ের সাথে। তো ভাই আমার প্রস্তাবনা শুনে বেশ খুশী হলেন। এবং আমাকে জিজ্ঞেস করলেন কবে তুমি বই উপহার দিতে চাও। ভাইকে তখন বলেছিলাম ভাই 5 ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় নারী দিবস। সুতরাং আমরা এই দিনে কিন্তু বই উপহার দিতে পারি। ভাই আমার সঙ্গে একমত হলেন এবং বললেন তুমি যেটা ভালো মনে করো সেই কাজটি করো। তো আমি পরে লাইব্রেরীইয়ান কে বলি ৫ তারিখে আপনি আপনার লাইব্রেরীতে অভিযাত্রী পাবলিকেশনের বই উপহার পাবেন। তাই শুনে অনেক খুশি হলেন এবং আমাকে বললেন তোমার জন্য শুভকামনা রইল। আমিও তাকে সেদিনের মত ধন্যবাদ জানিয়ে ফিরে এলাম।

Photographerডিভাইসলোকেশন
আলমগীর কবিরOppo-f5বগুড়া

ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

IMG20211216120838.jpg

আমি @alomgirkabir জীবনের উদ্দেশ্যে হওয়া চাই অন্যের মাঝে বেচে থাকা এবং অন্যের মঙ্গল কামনা করা। তাহলেই মানব জীবন সফল। আমি মানবতার দেওয়াল ছুইতে পারিনি কিন্তু তার আদর্শ পড়েছি হৃদয় মাঝে লালন করতে। আমি জীবনের নিরাপত্তা খুজি না যদি তাই খুজতাম তাহলে মাতৃগর্ভেই থেকে যেতাম! তাই আমি মানবতা খুজি মানুষের মাঝে।

আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে

Sort:  

আপনাদের মত প্রণোদনা কারীদের উৎসাহে ঘরে ঘরে গ্রন্থের হ্যালো জ্বলে উঠুক।

ধন্যবাদ ভাই দোয়া রাখবেন সামনের দিনগুলোতে যেন আরও ভালোভাবে অগ্রসর হতে পারি।

স্বাগতম

লাইব্রেরী দিবস উপলক্ষে অভিযাত্রী পাবলিকেশনের পক্ষ থেকে উডবার্ণ সরকারি গ্রন্থাগারে বই উপহার সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করেছেন। খুব ভালো একটি কাজ। ধন্যবাদ শেয়ার করার জন‍্য।

ধন্যবাদ আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47