আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আবারো আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতাগুলো আমি ভালোবাসার মানুষকে কেন্দ্র করে লিখেছি। আর আজকের এই অনু কবিতাগুলো ভালোবাসার কবিতা। আমার লেখা এই কবিতার মাঝে আমি অন্যরকম একটা অনুভূতি খুঁজে পেয়েছি। আসলে ভালোবাসার মানুষকে কেন্দ্র করে আমাদের অনেক অনুভূতি থাকে। তবে কবিতার মাধ্যমে প্রকাশ করতে অনেকটাই ভালো লাগে। কারণ কবিতার মাধ্যমে আমি খুবই সুন্দরভাবে প্রকাশ করার যায়, আমি তাই চেষ্টা করি। যাই হোক কবিতা লেখা খুবই কষ্টকর অনেক সময় নিয়ে কবিতা লিখতে হয়, ভাবতে হয়। আর কবিতা লেখার একটা নিরিবিলি জায়গা লাগে। সেই জায়গা যখনই আমি সময় পাই তখনই নিরিবিলি বসে কিছু কবিতা লেখার চেষ্টা করি। এই চেষ্টা থেকেই আজকে আপনাদের মাঝে আমার লেখা এই অনু কবিতা গুলো শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা আশা করছি আজকের এই অনু কবিতা গুলো আপনাদের একটু হলেও ভালো লাগবে।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

ভালোবাসার অন্ধকারে,
ডুবে আছি আমি।
ভালোবাসার মানুষটিকে পাবো,
এই অপেক্ষাতেই রয়েছি আমি।

তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
দেখি আমি আজও,
স্বপ্নগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে,
তোমায় না পেয়ে।

কবিতা-২

চোখের আড়াল হয়েছে তুমি,
আমায় না পেয়ে।
তোমার আড়ালে অন্ধ হয়ে,
খুঁজি আমি তোমায় ভালোবেসে।

তুমি আমার মনের মানুষ,
মনের মাঝে রয়েছো।
চোখের আড়াল হয়েছো তুমি,
মনের আড়াল হও নি তো।

কবিতা-৩

নিঃস্বার্থ এই পৃথিবীতে,
ভালবাসার মানুষটিকে,
হারিয়েছি আমি উদাসীন হয়ে।

হারিয়ে যাওয়া মানুষগুলো,
ফিরে আর আসে না।
উদাসীন হয়ে খুঁজে বেড়াই,
তোমায় কি আর পাব না।

কবিতা-৪

স্বপ্নের এই পৃথিবীতে,
তোমায় নিয়ে হাজারো স্বপ্ন,
আমি দেখি গভীর ভাবে।

স্বপ্নগুলো পূরণ হবে,
যদি ভালোবাসো তোমার মনটা দিয়ে।
স্বপ্নের ঘরে সাজাবো আমি,
নতুন বাসর তৈরি করে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 last year 

GridArt_20250129_005042155.jpg

 last year 

প্রিয় মানুষকে ঘিরে লেখা অনুভূতির কবিতা গুলো চমৎকার হয়েছে ভাইয়া। প্রিয় মানুষকে নিয়ে কবিতা লিখতে একটু বেশি ভালো লাগে। প্রতিটি কবিতা চমৎকার হয়েছে। আপনার লেখা কবিতা গুলো আমি এর আগেও বলেছি। বরাবরের মতো আজকেও কবিতাগুলো খুব ভালো লাগলো। সুন্দর কয়েকটি অনু কবিতা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 last year 

ভাইয়া আপনি ভালোবাসার মানুষকে নিয়ে আপনার মনের যে অনুভূতি তা খুব সুন্দর ভাবে অনু কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আপনার কবিতা পড়ে খুব ভালো লেগেছে। ভালোবাসা কে কেন্দ্র করে কবিতা লিখলে তা পড়তে খুব ভালো লাগে। আপনার প্রতিটা ছন্দ খুব সুন্দর হয়েছে। ছন্দের সাথে ছন্দ না মিললে কবিতা পড়তে ভালো লাগে না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনি তো দেখছি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন। অনেক অনেক ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। প্রত্যেকটা কবিতা জাস্ট অসাধারণ ছিল। ভালোলাগার কিছু শব্দ ব্যবহার করে কবিতার লাইন তৈরি করলে আবৃত্তি করতে ভালো লাগে।

 last year 

আজ আপনি আমাদের মাঝে অনেকগুলো কবিতা লিখে প্রকাশ করেছেন। কবিতা মনের কথা বলে। আমরা যে সমস্ত কথাগুলো ব্যক্ত করতে পারিনা সে সমস্ত কথাগুলো কবিতার মাধ্যমে খুব সহজেই অন্যের মাঝে ব্যক্ত করতে পারি। প্রত্যেকটা কবিতার লাইন জাস্ট অসাধারণ ছিল।

 last year 

বাহ্ আপনি দেখছি চমৎকার চমৎকার ৪ টি অনু কবিতা শেয়ার করেছেন।অনু কবিতা সাধারণত সংক্ষিপ্ত এবং গভীর অর্থ প্রকাশের জন্য পরিচিত। এটি এক ধরনের সাহিত্যশৈলী, যেখানে কম শব্দে অনেক কিছু বলা হয়। এমন কবিতাগুলি সাধারণত খুব শক্তিশালী অনুভূতি বা চিন্তা ফুটিয়ে তোলে। আপনার অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো ধন্যবাদ।

 last year 

আহা, প্রিয় মানুষকে নিয়ে এরকম লেখা লিখতে কার না ভালো লাগে বলুন তো? তবে আপনার মনে,আপনার প্রিয় মানুষের জন্য অজস্র ভালোবাসা আছে। যার পুরো অর্থটাই আপনার অনু কবিতা গুলি পড়ে বুঝতে পারলাম। জোর দিয়ে বলতে পারি এই কবিতার ভাষাগুলি আপনার প্রিয় মানুষকে শোনাবেন তো সে আপনার প্রতি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকবে। যাইহোক প্রিয় মানুষকে নিয়ে আপনার লেখা অনু কবিতার প্রত্যেকটা লাইন আমার কাছে দারুন লেগেছে ভাই।

 last year 

আপনার লেখা ভালোবাসার অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লাগলো। খুবি সুন্দর ভাবে মনের অনুভূতিগুলো প্রকাশ করেছেন।

 last year 

বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার মানুষকে নিয়ে অনু কবিতা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার সব গুলো অনু কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। অনু কবিতা গুলো যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42