পেন্সিল আর্ট // একটি ফুলের স্টিক ও কাচের ফুলদানির বাস্তবসম্মত চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "একটি ফুলের স্টিক ও কাঁচের ফুলদানির বাস্তবসম্মত চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।
আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ইদানিং আমার এই পেন্সিল আর্ট এর অনেক ভক্তরা আরও চমৎকার চমৎকার পেন্সিল আর্ট দেখতে পাওয়ার অনুরোধ এর সাপেক্ষে আমি আজকে আবারো আপনাদের মাঝে এই চিত্রাঙ্কনটি নিয়ে হাজির হয়েছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB, 6B)
- পেন্সিল কাটার
- টিসু পেপার
- রুলার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি ফুলদানি চিত্র অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- তারপর আমি কাঁচের ফুলদানিটির নিচের অংশ এবং এর ভিতরে পানি রয়েছে তা অঙ্কন করে ফুটিয়ে তুললাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আমি কাঁচের ফুলদানিটিকে আরো কিছু ডিজাইন দিয়ে আরও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি কাঁচের ফুলদানির ভেতরে একটি ফুলের কলি রাখার জন্য গাছ থেকে ছেড়ে নেওয়া ফুলের কলির গাছের পাতা সহ একাংশ অঙ্কন করে নিলাম।
পঞ্চম ধাপঃ
- এবার আমি ফুলের কাঠির মধ্যে দুই একটি পাতা অঙ্কন করে নিলাম।
চূড়ান্ত ধাপঃ
- তারপর কাঠিটির উপরের অংশে আরো কিছু পাতা এবং ফুলের একটা কলি অঙ্কন করে ফুটিয়ে তুললাম আর এতে করেই তৈরি হয়ে গেল আমার আজকের এই চিত্রাংকনটি।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ০৭-০৮-২০২২ ইং |
পেন্সিল আর্ট গুলো দেখে আসলে সবসময় আমি মুগ্ধ হই। খুব সুন্দর করে আপনি আর্ট গুলো করেন আজকেও আপনি একটি ফুলের স্টিক ও কাঁচের ফুলদানির বাস্তবসম্মত চিত্র অঙ্কন করেছেন সত্যিই অসাধারণ লাগছে। বোঝাই যাচ্ছে না এটি অঙ্কন করা ফটোগ্রাফি সেটাই বোঝা যাচ্ছে।
ভাই আপনাদের এত উৎসাহ ও অনুপ্রেরণা পাই যার কারণে প্রতিনিয়ত চেষ্টা করি ইউনিক কিছু উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখেছি। এভাবে পাশে থেকে গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে।
মাশাআল্লাহ ভাইয়া দারুন ডিজাইন করতে পারেন আপনি। অনেক সুন্দর হয়েছে কাঁচের ফুলদানি তৈরি। কাঁচের মধ্যে ফুলের জন্য আরো বেশি ভালো লাগছে। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার কাছে আমার চিত্রাংকনটি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে শুভকামনা অবিরাম আপনার জন্য।
একটি ফুলের স্টিক ও কাচের ফুলদানির চিত্রাংকন এক কথায় অসাধারণ হয়েছে ভাইয়া। এর আগেও আপনার আর্ট দেখেছি। খুবই সুন্দর হয়। এবারের আর্টটিও দারুন হয়েছে। আইডিয়াটি দারুন ছিল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
আপনাদের মন্তব্য পেয়ে এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হই যার কারণে আমি চেষ্টা করি সব সময় ইউনিক কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য।
অনেকদিন পর আপনার অঙ্কন করা স্কেচ দেখলাম ভাই। সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ভিন্ন রকম একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন আপনি।খুব সুন্দর উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল। আসলে মাঝখানে দীর্ঘদিন ব্যস্ততার কারণে কাজ করতে পারিনি তাই হয়তো দেখতে পাননি। যাই হোক এখন আবার প্রতিনিয়ত দেখতে পাবেন ইনশাআল্লাহ।
ভাইয়া আপনার পেন্সিল স্কেচ গুলা যত দেখছি দিন দিন ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে পেন্সিল স্কেচের প্রতি আপনার অনেক দক্ষ তা রয়েছে কেননা আপনার পেন্সিল কেসগুলা যে দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে আজকের পেন্সিল স্কেচটি অসাধারণ হয়েছে
আপনার মন্তব্য পড়ে ভাই আমিও মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা উৎসাহিত মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই আপনি খুব দক্ষতার সাথে আজকে পেন্সিল আরটি একে আমাদের মাঝে দৃষ্টি নন্দনভাবে উপস্থাপন করেছেন। কাঁচের ফুলদানি টা এবং ফুলের স্টিক দুটোই আসলেই বাস্তবসম্মত মনে হচ্ছে । আপনি যে কাজে দক্ষ তা আপনার আর্ট টি দেখলেই বোঝা যায় । নতুন কিছু সৃষ্টির ধারা অব্যাহত থাকুক। ধন্যবাদ আপনাকে
আপনারা পাশে আছেন বলেই ভাই প্রতিনিয়ত আপনাদেরকে নিত্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এভাবে সবসময় পাশে থাকবেন আশা করি আরো ভালো কিছু উপহার দিতে পারব ইনশাল্লাহ।
আপনার ফুলের স্টিক ও কাচের ফুলদানির বাস্তবসম্মত চিত্রাংকন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এরকম ইউনিক পোস্ট দেখতে আসলে সব সময় ভালো লাগে। আপনার এই পোস্টটি করতে অনেক সময় লেগেছে তা দেখেই বুঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাদের কাছে ভালো লাগাই আমার সার্থকতা। সব সময় চেষ্টা করি আপনাদেরকে ইউনিক কিছু উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ কামনা অবিরাম আপনার জন্য।
ওয়াও জাস্ট অসাধারণ একটি ফুলের স্টিক ও কাছের ফুলদানি চিত্রটি সত্যি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পেন্সিলের মাধ্যমে একদম বাস্তবের মত। সত্যিই দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার আর্ট এর কোন তুলনাই হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার চিত্রাংকন দেখে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনার পেন্সিল আর্ট গুলো চোখ ধাঁধানো। আপনার আর্টগুলো যত দেখছি ততই অবাক হচ্ছি আপনার পেন্সিল স্কেচ গুলো সবার সেরা। আপনার উপস্থাপনাও দারুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পেন্সিল স্কেচ টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল ।এবং আপনার পরবর্তী পেন্সিল স্কেচের অপেক্ষায় রইলাম।
এতটা অসাধারণ গঠনমূলক ও উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা অবিরাম।
ওয়াও ভাইয়া মানতে হবে আপনি অসাধারণ আর্টিস্ট। দারুন ডিজাইন করতে পারেন আপনি দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে কাছের ফুলদানি ডিজাইন তৈরি। কাচের মধ্যে ফুলের জন্য আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার চিত্রটি ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম।