নবসপ্ন
কিছু না বলা কথা আর
কিছু আবেগের ভাষা -
উঁকি মারছে মনের জানালায় ।
ছুটে চলছে মানুষ শীকলের খোঁজে ;
বাঁধা ধরা নিয়মের সমাজ ব্যবস্থায়
কর্ম ব্যস্ততার দায়ভার কাঁধে নিয়ে
ভুলেছে মানুষ আবেগ - অনুভূতি ।
এ জনবহুল ব্যস্ততম সমাজে
শত জনতার ভিড়ে আমি যেন
অসহায়, নিঃসঙ্গ ।
স্মৃতির খোয়ায় জমা হলো আরো কিছু কথা ;
নতুন দিনের নতুন সপ্নের মাঝে
আজও তার ছাপ ফুটে ওঠে ।
বহু জানা - অজানাকে অতিক্রম করে
পাওয়া না পাওয়ার মিলন মেলায়
চিনেছিলাম এক সপ্নরানীকে ।
মন আজও পড়ে আছে আমার।
তার সরলতায় ভরা মুখের হাসি
ফুটে ওঠে আজও হৃদয়ে ;
এসেছে নতুন দিন
কাটেনি তবু তার মায়া।
ভেসে ওঠে তার ছায়া ।
নতুন দিনে নতুন স্বপ্নে পাশে নেই সে,
তবু সে যেন চির অম্লান, চির অঝর,
চির কাঙ্খিত, চিরচেনা অতিথী
চির দিনের পথ চলার সাথী ।
কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.
অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the Author of this poem, So please don't use it without my permission.
Nice poem.
Dhonnobad @sobhaneemahbub
Nice poem. Upvoted u with 100% power.
Dhonnobad @mominur
This post has received a 27.97 % upvote from @booster thanks to: @alaminhosssain.
wow...so nice poem..
Thanks @afrinsultana
welcome..