মোবাইল নাকি GirlFriend?!?
আসেন আজ আপনাদের একটা আজব গল্প
শুনাই। আমার Walton f2 কেনার গল্প।
২৮.০৮.১৩
walton f2 ফোন রিলিজ হয়। কিন্তু সেটা ঢাকাতেই থেকে যায়। যশোর পর্যন্ত আর আসে না। ওয়েট
করতে থাকি আর walton plazza এবং বড় বড় দোকান গুলোতে প্রতিদিন খোঁজ নিতে থাকি।
০৪.০৯.১৩ তারিখ বিকালে হঠাৎ আমার এক বন্ধুর মুখে শুনি যে যশোরে f2 আসছে। কিন্তু
তখন আমার হাতে মাত্র ৩৫০০ টাকা। যেটা f2 কিনবো বলে ঈদ খরচ থেকে বাঁচিয়ে রেখেছিলাম।
কিন্তু f2 তো নিতেই হবে, কি করি কি করি........... আমার প্রথম অ্যান্ড্রয়েড ফোন Symphony w20
বিক্রি করে দেই সেদিন রাতের মধ্যেই। মাত্র ৩৫০০ টাকায়। মাত্র তিন মাস ব্যবহার করে ছিলাম।
কিন্তু তখন f2 এর প্রেমে এতটাই দিওয়ানা ছিলাম যে তাকে ছাড়া চোখে আন্ধার দেখতে ছিলাম। যেভাবেই হোক
যে মূল্যেই হোক f2 নিতেই হবে (মনে হয় এত ভাল শাকিব খান ও অপু বিশ্বাসরে বাংলা ছবিতে বাসে নাই :-P।)
তো সারা রাত ঘুম হলো না আমার প্রাণের প্রিয়া জান্টুসের লাইগা। সকাল হতেই দৌড়াতে দৌড়াতে গেলাম walton
plazza তে। তখনো প্লাজা খুলে নি। টানা ২৫ মিনিট দাঁড়িয়ে রইলাম। উত্তেজনায় সময়ই যাচ্ছিল না।
আইনাস্টাইন স্যারের টাইম ডাইলেশন হয়তো সেদিনই হাড়ে হাড়ে বুঝেছিলাম। (কোনদিন
আমার gf এর জন্যেও এত ওয়েট খাই নাই)
যাই হোক, অবশেষে আমার স্বপ্নের দুয়ার (মানে প্লাজার দরজা) খুলল। ভিতরে গেলাম। গিয়ে জিজ্ঞাসাও
করলাম না f2 আছে কি না। ডাইরেক্ট বললাম, একটা f2 দেন। সেলসম্যান বললো, দুঃখিত স্যার। f2 মাত্র ৩ পিস
গতকাল এসেছিল। কিন্তু কালই সেটা শেষ হয়ে গেছে। খুবই দুঃখ পাইছিলাম। ভাঙ্গা হৃদয় নিয়ে বাড়ি ফেরত এসেছিলাম।
আবার বিকেলে আর একবন্ধু বলল, সিটিপ্লাজা নাকি f2 আছে। আবার কাঠের পুল দিয়ে সিটিপ্লাজার সর্ট- কার্ট রাস্তা দিয়ে পাগলের মত
ছুটতে ছুটতে গেলাম। সত্যিই দৌড়াতে দৌড়াতে গেছিলাম। তাই ঘেমে একাকার অবস্থা হয়েছিল। কিন্তু সবগুলো দোকানেই একই কথা। f2
নেই। প্রচন্ড রাগ হলো সাথে জিদও হলো। নান্টু মামাকে ফোন দিয়ে শুনলাম, যশোরের walton মোবাইলের ডিলার কে। শুনে ডাইরেক্ট তার কাছে গেলাম। ডিলার uncle আমার অবস্থা দেখে বলল, বাবা কি হয়ছে? বস বস। ফ্যানের তলে বসে বললাম, uncle f2 আছে? সেও
বললো নাই তবে আগামীকাল হয়তো আসবে। আমি তারর নাম্বার নিলাম+সেও আমার নাম্বার নিয়ে রাখলো। এরপরও আমি চেষ্টা করতেই থাকলাম। অন্য একটা দোকানে গেলাম। সেই দোকানদার বললো তাদের মাল আজ রাতে আসবে। আনন্দের ঠেলায় আমি টাকা ফুল এডভান্স
দিয়ে আসলাম। আর অনেক স্বপ্ন নিয়ে ঘুমাতে গেলাম।
সকালে ঘুম থেকে উঠেই ফোন দিলাম। বললো না, মাল আসে নি। টাকা ফেরত আনতে বললো। ডিলার uncle কে ফোন দিলাম সেও
বললো আসেনি। আর কবে আসবে তাও সিওর বলতে পারবেনা। তবে আসলে ফোন দিয়ে জানাবে। কি আর করবো টাকা আর খুশি দুইটায়ই
ফেরত নিয়ে আসলাম।
৭.০৯.১৩
সেদিন রাত একটার দিকে হঠাৎ করে আমার নিশ্বাসের সমস্যা হয় এবং আমি জ্ঞান হারাই। যখন চোখ খুলি তখন আমি হাসপাতালে রাত ৪
টা বাজে। শরীর খুবই দুর্বল। আমাকে তখন স্যালাইন দেওয়া হচ্ছে।
৯.৯.১৩
দুপুর বারোটা। কেবলমাত্র স্যালাইন শেষ হইছে। হাতের শিরায় কর্ড তখনো ঢোকানো। বাথরুমে গেছি হাসপাতালের। আসার পর মা বললো তোর ফোন এসেছিল। walton এর ডিলার ফোন দিয়েছিল। মার মুখে কথাটা শুনার পর অসুস্থ মলিন মুখেও আনন্দের হাসি ফুটে উঠলো।
জিজ্ঞাসা করলাম কি বললো? মা, তুই যে ফোনের অডার্র দিয়েছিলি ওইটা আসছে। কিন্তু আমি বলে দিসি যে তুই অসুস্থ। এখন
যেতে পারবি না। সেও বলছে তোর জন্য ফোন রেখে দেবে।
কিন্তু সত্যি আর আমার মন মানছিল না। মা আমার ভাগনীকে রেখে বাসায় গেল। আর আমিও এর অপেক্ষায় ছিলাম। ভাগনীকে বললাম পানি খাবো। ও বোতল এগিয়ে দিল। আমি বললাম, গরম পানি না। নিচে থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। ও গেল আর আমি প্যান পড়ে দে ছুট।
পিছ থেকে নার্স বলে উঠলো, আরে এই এই কই যান।
কিন্তু এখন কথথা শোনার টাইম নাইই f2 কিনতে হবে যে ;-)
Source: My Facebook note: https://goo.gl/sdVkPD
History
Hi I Am Your New Team member ......... Check My Blog...
You just received a 8.20% upvote from @honestbot, courtesy of @akislam!

Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by Akislam from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.