ভুলের ঠিকানা / Address of the wrong (কবিতা/Poem) #05
ভুলের ঠিকানা
সকলেরই থাকে কিছু, গোপন কথা ;
আকাশ কিছু ভাগ করে নেয়,
বাতাস কিছু উড়িয়ে দেয়,
লজ্জা নিয়ে গল্পে মাতে
নরম শরম ঘাস-কুয়াশা -
ফুস্কুরিতে চাগিয়ে রাখে ব্যথা ।
চাঁদের আলোর ব্যাপ্তি বড়াই
কাব্য ছন্দে ভরে থাকলে মন ;
এলোপাথারি বানের জলে
ফুটো ডিঙির ভোমর গুঞ্জন ।
ঢাল জমি - ধরার পিঠের গড়ন ;
গড়ায় জল এবলো-খেবলো পথে
লাল রক্ত নেশার রঙে লীন
আকাশ সাগর সাথে ।
গ্রহের ফেরে থাকে বিভেদ কিছু,
সব গ্রহের আছে বিশেষ টান ;
হার-জিতের অঙ্ক কষে চরম
কক্ষ পথে সঙ্গতি অভিযান ।
মানুষ খুশি চোরা পথে বাজিয়ে বিশেষ ড্রাম
বিচার সভার শেষ রায় ভাসবে শহর গ্রাম ।
শক্তিধারা মহাজাগতিক কিরণ -
ছুঁচ ফুটিয়ে শরীর চামড়া ভেদে
মন-মুরগী পেয়েছে আঘ্রাণ ;
বেছে খুদ, বাঁচিয়ে রাখে প্রাণ ।
মিছেই রাখি –
গোপন কথার গা-জোয়ারি ভান !
ভরিয়ে আদর –
বেলাশেষে জয়-গোবিন্দ গান ।
===========================
Address of the wrong
Everyone has something, secret;
The sky divides something,
The wind blows up,
Shame in the story
Soft Sham Grass-Fog -
Pains in the furus.
Prolong the extent of the moon's light
If the poetry is filled with rhythm;
Allopathic forest water
Spooky Rumble
Shield land - backrest;
The water on the Ebola-Kobalo route
Red blood poisoning is in color
The sky with the sea.
Returns to the planet, some are divisive,
All planets have special tension;
The rate of win and win are extreme
Room Accord.
People are happy to play a special drum on the beaten track
The last verdict of the trial session is the city of Bhasbe.
Power Cosmic Kiran -
The body pierced by the needle touches the skin
Mind-chicken has received swelling;
Choosing cats, life keeps alive.
Keep the match
Pretend to conceal the secret!
Filled with love -
In the evening, Joy-Govinda song