সিম্পল ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের সিম্পল ম্যান্ডেলা আর্ট সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে ভালো লাগে। আমাদের এই দিকে গত রাত থেকে বিদ্যুৎ নেই। আমাদের বাড়ি পাশে ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছে। আর বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছে। আজকে সন্ধ্যার সময় রুমে অন্ধকারের মধ্যে কোনরকম সিম্পল ম্যান্ডেলা আর্ট এঁকে নিলাম। সময় দিয়ে সুন্দর করে ম্যান্ডেলা আর্টটি আঁকলে আরো চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারতাম। ম্যান্ডেলা আর্ট করতে যদি একটু বেশি সময় লাগে তবে সুন্দর ভাবে ডিজাইন করতে পারলে দেখতে খুবই সুন্দর লাগে। পাপড়ি পাতা এবং বিভিন্ন ধরনের ডিজাইনের সাহায্যে ম্যান্ডেলার চমৎকার ভাবে ফুটিয়ে তোলা যায় যা দেখতে খুবই সুন্দর লাগে।

সিম্পল ম্যান্ডেলা আর্ট

IMG_20230524_190910.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20230524_171402.jpg

১ - একটি আর্টিস্ট খাতা
২ - জেল ফ্যান
৩ -পেন্সিল কম্পাস ইত্যাদি।

চিত্র আঁকার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

IMG_20230524_193121.jpg

  • প্রথমে আমি জেল ফ্যান দিয়ে ছোট একটি বৃত্ত দিলাম। পরে পেন্সিল কম্পাস এর সাহায্যে জেল ফ্যান দিয়ে আরো দুইটি বৃত্ত এঁকে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20230524_193350.jpg

  • এখন আমি পর্যায়ক্রমে আরো কয়েকটি বৃত্ত এঁকে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG_20230524_171758.jpg

  • পর্যায়ক্রমে বৃত্ত এঁকে নেওয়া সম্পূর্ণ হয়েছে।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230524_172155.jpg

  • এখন আমি একটি ফুল এঁকে নিলাম । তারপর ফুলের উপরে বিভিন্ন ডিজাইন দিয়ে বৃত্তের খালি অংশ ভরাট করে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230524_172908.jpg

  • আমি দ্বিতীয় বৃত্তের মাঝে ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230524_173430.jpg

IMG_20230524_173557.jpg

  • এই ধাপে আমি আবার ফুলের পাপড়ি এঁকে নিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230524_195628.jpg

  • এখন আমি ত্রিভুজের মতন করে ডিজাইন করে নিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230524_180054.jpg

  • এখন আমি ত্রিভুজের মাঝে পাতা এঁকে নিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230524_195850.jpg

  • পরিশেষে আমি ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20230524_190829.jpg

IMG_20230524_190910.jpg

ফুলের পাপড়ি আঁকা সম্পূর্ণ হয়েছে । আশা করি আমার কাঙ্খিত সিম্পল ম্যান্ডেলা আর্ট সম্পূর্ণ হয়েছে। এইভাবে আমি এই সিম্পল ম্যান্ডেলা আর্টটি সম্পূর্ণ করে নিলাম।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআর্ট
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের চিত্রকর্ম আরো আঁকবো, ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি সব সময় ম্যান্ডেলা আর্ট করেন।এ ধরনের আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের দরকার হয়। আপনি ধৈর্য ধরে খুব সুন্দর একটা আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সিম্পলের মধ্যে আপনি খুব সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।এই ধরনের আর্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অসাধারণ একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজকের ম্যান্ডেলা আর্ট টিও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইলো এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার ম্যান্ডালা আর্টটি বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ম্যান্ডালাটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লাগে। যদিও অনেকদিন থেকে করা হয় না। তবে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে অনেক ভালো লাগলো। এই আর্ট গুলো করতে অনেক সময় লাগে। অনেক সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

বাহ্!আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63589.00
ETH 1725.23
USDT 1.00
SBD 0.42