চিংড়ি মাছ আলু দিয়ে করলা ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছ আলু দিয়ে করলা ভাজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। করলা ভাজি অনেকে খুব পছন্দ করে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে বেশ মজাদার এবং সুস্বাদু হয়। চিংড়ি মাছের সাথে আলু দিয়ে করলা ভাজি খেতে ভালো লাগে তিতা কিছুটা কম মনে হয়। গরম ভাতের সাথে করলা খেতে খুবই ভালো লাগে। করলা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ সহায়তা করে।

আসুন শুরু করি

IMG20241231145329.jpg

IMG20241231145349.jpg

চিংড়ি মাছ আলু দিয়ে করলা ভাজি রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

1000063233.jpg

নামপরিমাণ
করলাবড় একটা
ছোট চিংড়িপরিমাণ মতো
আলুদুই টা
পেঁয়াজ কুচিদুইটি
ধনিয়া পাতা কুচিপরিমাণ
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
আদা বাটাপরিমান মত
লবণপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG20241231124008.jpg

IMG20241231123957.jpg

  • প্রথমে আমি করলা কেটে লবণের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি যাতে করলার তিতে কিছুটা কমে যায়। তার পর ধুয়ে নিলাম। তারপর আলু কেটে নিলাম

↘️ধাপ :- ২↙️

1000063236.jpg

  • এখন আমি চিংড়ি মাছ কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG20241231140352.jpg

  • এই ধাপে তারপর তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000063239.jpg

IMG_20250130_090928.jpg

  • এখন আমি একটি তেলের কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি ঢেলে দিলাম । পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে আসলে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20250130_091115.jpg

  • পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে করলা ঢেলে দিলাম। করলা কিছুক্ষণ নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000063243.jpg

  • এখন আমি করলার মধ্যে আলু দিলাম । তারপর পরিমাণ মতো আদা বাটা, হলুদ দিলাম। কিছুক্ষন তেলের মধ্যে করলা নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

IMG_20250130_091930.jpg

  • এই ধাপে আলু দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজি হয়ে আসলে এখন আমি চিংড়ি মাছ ঢেলে দিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000063246.jpg

  • তারপর অনেকক্ষণ যাবৎ করলা ভাজি নাড়িয়ে নিচ্ছি। পরিশেষে আমি করলা ভাজির মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ করলা ভাজি নাড়িয়ে নিলাম।

আমার করলা ভাজি রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই চিংড়ি মাছ আলু দিয়ে করলা ভাজি রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241231145345.jpg

IMG20241231145355.jpg

IMG20241231145333.jpg

IMG20241231145349.jpg

IMG20241231145329.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

করলা ভাজি তিতা হলেও খেতে আমার ভালো লাগে। এটা যদি চিংড়ির সাথে রান্না করা হয় তাহলে অনেক সুস্বাদু হয়ে ওঠে। খুব সুন্দর কিন্তু রান্না করেছেন আপনি। অনেক ভালো লাগলো চমৎকার এই রেসিপি তৈরি করতে দেখে। আমি মনে করি অনেক অনেক সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

ইস্ কতদিন এমন রেসিপি খাই না। মা থাকতে এই রেসিপি অনেক খাওয়া হতো। আজ আপনার করা রেসিপি দেখেও বেশ খেতেই মনে চাইছে। আপনি বেশ সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু, সুন্দর মন্তব্য করার জন্য ‌ ‌।

 last year 

চিংড়ি মাছের সাথে করলা ও আলু ভাজির দারুন একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম ভাজি রেসিপি আমি পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করি। যাহোক আপনার এই রেসিপি তৈরির বর্ণনাগুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার। একই সাথে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার এই রেসিপি তৈরিতে প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নেওয়াটা দেখে। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

চিংড়ি মাছের দিয়ে করলার আলু ভাজি আপনি পরোটা দিয়ে খেতে খুবই পছন্দ করেন জেনে খুশি হলাম ‌ । ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

ভাই আজকে অজানা একটি বিষয় জানা হয়ে গেল করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণ উপকারী। আপনি আজকে করোলা আলু এবং চিংড়ি দিয়ে অনেক চমৎকার একটি রেসিপি পোস্ট করেছেন দেখতে খুবই লবণীয় লাগছে। এ ধরনের রেসিপি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। নতুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

জি ভাই করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণ উপকারী। ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

IMG_20250130_132239.jpg

IMG_20250130_132251.jpg

IMG_20250130_132303.jpg

 last year 

আলু দিয়ে করলা ভাজি করে খেয়েছি কিন্তু কখনো একসাথে চিংড়ি ব্যবহার করে ভাজি করিনি। আপনার রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগলো। করলা ভাজি গরম গরম না খেলে আমার কাছে আবার তেতো লাগে। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন । ধন্যবাদ ভাইয়া।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু, মতামত শেয়ার করার জন্য।

 last year 

করলা ভাজি আমার খুবই প্রিয়। তাছাড়া করলা ভাজি শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। আপনি করলার সাথে চিংড়ি মাছ দিয়ে দারুণ একট রেসিপি তৈরি করেছেন।ধন্যবাদ।

 last year 

আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

করোলা সবজিটা যদিও আমি তেমন একটা খাই না তবে এভাবে চিংড়ি মাছের আলু দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু হয়। চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুবই মজার হয়। আপনার আজকের রেসিপিটা দেখে ভালো লাগলো ভাইয়া। খুব সুন্দর ভাবে রেসিপির প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

রেসিপি পোস্ট দেখে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু ।

 last year 

করোলা আমার খুবই পছন্দের একটি সবজি।আপনি করোলা মাছ দিয়ে চমৎকার সুন্দর করে চিংড়ি মাছের রেসিপি করেছেন যা খুবই লোভনীয় হয়েছে।দেখেই তো খেতে মন চাচ্ছে আমার। রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62578.73
ETH 1647.54
USDT 1.00
SBD 0.41