আমার তোলা অপরাজিতা ফুলের আলোকচিত্র 📸 🌹
বিসমিল্লাহি রহমানির রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু অপরাজিতা ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।
অপরাজিতা ফুলের আলোকচিত্র |
|---|
লোকেশন
Device :- realme C55
অপরাজিতা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। গাঢ় নীল রঙের বলে অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ ফুল বলে থাকে। এই ফুল গুলো নীল, হালকা বেগুনি এবং সাদা রঙের হয়ে থাকে। নীল পাপড়ির ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। অপরাজিতা ফুল বহুবর্ষজীবী ভেষজ লতা জাতীয় উদ্ভিদ। ফুলের উজ্জ্বল গভীর নীল বা, নির্জন হালকা হলুদ নীল রঙ্গের ফুল দেখতে খুবই সুন্দর লাগে। ফুলের পাপড়ির অসাধারণ সৌন্দর্য আমাদের সবাইকে বেশ মুগ্ধ করে। অপরাজিতা ফুলের ভেষজ গুণাবলী অনেক। বিভিন্ন রূপচর্চার জন্য অপরাজিতা ফুল ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া অপরাজিতা ফুলের দিয়ে তৈরি চা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী । বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গুলো ব্যাপক জনপ্রিয়। লতানো এবং সবুজ পাতা বিশিষ্ট গাছে এই ফুল হয়ে থাকে। অপরাজিতা ফুলে কোনো গন্ধ নেই। অপরাজিতা ফুল সারা বছর ফুটে থাকে। অপরাজিতা ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | আলোকচিত্র |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1875400037049758001?t=2iDq0RzjQSMloUQfi6SnyA&s=19
You have done some great photography, combining the green with the blue. These flowers look absolutely beautiful and enhance the beauty of the surroundings.
অপরাজিতা ফুলের দারুন কিছু ছবি আপনি ব্লগের মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। অপরাজিতা ফুল আমার সবথেকে প্রিয় ফুল। আর আপনি সেই ফুলের অনেক গুনাগুণ লিখে আমাদেরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর ছবিগুলি শেয়ার করবার জন্য
Aparajita has done the flower photography which looks amazing. Thank you for sharing.