আমার লেখা কবিতা "মান অভিমানের ভেলা "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা মান অভিমানের ভেলা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
নিশিরাতে নিরব বুকে বাজে
তোমার স্মৃতির কত সুর।
প্রিয় চাঁদটিও আজ হয়েছে
কতটা দূর থেকে বহুদূর।
পাতার ফাঁকে আলো আসে
জানালাতে বয়ে যায় ঝিরঝির হাওয়া।
তোমার চোখের রঙ্গিন স্বপ্নে
ভিজে ওঠে মোর স্মৃতির ছায়া।
বাতাস বলে, আমায়
তোমার ছোঁয়া লুকিয়ে আছে।
হৃদয়ের প্রতি পাতায় পাতায়
কষ্টের সুর বাজে।
কদম ফুলের গন্ধেতে
জেগে ওঠে মন।
হয়তো তুমি আসবে ফিরে প্রিয়
সে আশাতেই জীবন।
বসে থাকা হাসনাহেনার তলে
অতীতের ফেলে যাওয়া দিনের গানে।
মনে আকাশ জুড়ে রঙিন স্বপ্ন
বুনে চলে নীরব অন্তরের টানে।
নদীর স্রোতে ভেসে আসে
পুরোনো মান অভিমানের ভেলা।
ভালোবাসা কি ফুরায় তবে?
ফুরায় শুধু সময়ের বেলা।
আবার যদি দেখা হয় প্রিয় বলো,
চেনা যাবে কি ঠিক মনের ছবিতে?
এই হৃদয়ের ক্যাম্পাসে রেখেছিলাম
তোমার নামটা ভালোবাসার সবিতে।
সব পাতা ঝরে গেলেও
আশা থাকে নতুন পাতা আসবে,
তুমি ফিরলে আসলে জীবন
আমার নতুন গল্পে বাঁচবে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ক্যামেরা | realme C55 |
| পোস্ট তৈরি | @ah-agim |
| লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy






আপনার কবিতায় মনের অনুভূতি খুবই নরম ও স্পষ্টভাবে ফুটে উঠেছে। 'মান অভিমানের ভেলা' শিরোনামটাও খুবই মর্মস্পর্শী। প্রতিটি লাইন হৃদয় ছুঁয়ে যায়, যেন জীবনের একাকিত্ব আর আশা একসাথে মিশে আছে। ভাষার সরলতা ও ভাবের গভীরতা খুব প্রভাবশালী। আপনার আবেগ প্রকাশে ছন্দের বাধা গুরুত্বপূর্ণ নয়, কারণ হৃদয়ের কথা সবচেয়ে বড়। ধন্যবাদ এমন সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ে এতো দারুন অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।
https://x.com/MdAgim17/status/1928207721230389350?s=19
https://x.com/MdAgim17/status/1928883202036285750?t=KrGvWk6RTPLVd9EDuDjXAQ&s=19

https://x.com/MdAgim17/status/1928888133623357939?t=wx6o_q2DiHPLrPR1FFQlwg&s=19
আজকে আপনি ছন্দ মিলিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা মান অভিমানের ভেলা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনি সুন্দর ভাষা দিয়ে চমৎকারভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এই ধরনের কবিতা গুলো বারবার পড়তে মন চায়।
কবিতাটি পড়ে এতো দারুন অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/MdAgim17/status/1929604572584333781?t=hjuHp1EPRrS7wXfAGI33Sw&s=19
https://x.com/MdAgim17/status/1929604802998346045?t=jv4gNTnzteSJ1EgaBCjcFQ&s=19
https://x.com/MdAgim17/status/1929605020485591104?t=eo6NN4SgpzGYA8U5jvUBSw&s=19
https://x.com/MdAgim17/status/1929605104581460081?t=eo6NN4SgpzGYA8U5jvUBSw&s=19