বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আজ আমার বাবা ভোর ৫ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। আজ সকাল সাড়ে ১১:৩০ মিনিটে বাবার জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এই পৃথিবীতে সব আছে শুধু আমার বাবা নেই। চারিদিকে আলোর ঝলকানি শুধু আমার চোখে ঝাপসা অন্ধকার। দেহে অন্তর নামে শব্দ আছে তবে অন্তর নেই । বাবা হারানো যন্ত্রণা যে এতোটা বেদনাদায়ক হৃদয়ের পোড়া ছাই থেকে বারবার ধোঁয়া বের হচ্ছে।
সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ এবং তার রাসুল (সাঃ) এর রহমতের উসিলায় তিনি যেন ওপারে ভালো থাকে।
সবাই আমার বাবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ এবং তার রাসুল (সাঃ) এর রহমতের উসিলায় তিনি যেন ওপারে ভালো থাকে।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





আপনার বাবার মৃত্যুর খবর শুনে আসলেই খুব খারাপ লেগেছে। আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক এই দোয়া করি। এই ধরনের কষ্টগুলো আসলে বলে বোঝানো যায় না। এই শোক কাটিয়ে উঠুন এই কামনা করি।
শুনে খুবই খারাপ লাগলো আপনার বাবার জন্য অনেক অনেক দোয়া রইল। উনি যেন পরপারে ভালো থাকেন সব সময় দোয়া করবেন। আসলে সবাই কে চলে যেতে হবে কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আপনজন বলতে মা-বাবার চেয়ে আর কেউ থাকে না। সে আপনজনকে আপনি আজকে হারিয়ে ফেললেন। আপনজন হারানোর বেদনা যে কত কষ্টদায়ক যে হারিয়েছে সেই বুঝে। আপনার মনে শান্তি আসুক দোয়া করি।
আপনার বেদনার্ত অনুভূতির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বাবা একজন অভিভাবক, যার অভাব কখনোই পূর্ণ হয় না। তার শূন্যতা যেন আকাশের বিশালতার মতো অনুভূত হয়। আল্লাহ আপনার বাবার আত্মাকে শান্তি দিন এবং তাকে তার করুণার ছায়ায় রাখুন। এই শোকের মুহূর্তে শক্তি এবং ধৈর্য্য আপনাকে সান্ত্বনা দিক, এবং তিনি যেন ওপারে শান্তি পান, এটাই আমাদের প্রার্থনা।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবা হারানোর বেদনা কতটুকু কষ্টকর, যার যায় সে বোঝে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মত কোন ভাষা নেই।তবে মনে প্রাণে দোয়া করি আপনার বাবাকে আল্লাহ তা'আলা কবুল করুক,দয়াল নবীজির সাফায়েত নসিব করুক।কি আর করার, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।আমরা সবাই একদিন চলে যাব।এই কঠিন সত্য কে বলে ধারণ করে আপনি ধৈর্য এবং মনের সাহস তৈরি করুন। আপনি এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল।আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
আল্লাহ আপনার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।