সময় এমন একটা জিনিস যা শুষ্ক বালির মতোন হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, সময় এমন একটা জিনিস যা শুষ্ক বালির মতোন হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়
এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী। মানুষ সাধারণত ৭০ থেকে ৮০ বছর বেঁচে থাকে। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য মানুষকে অধিক সংগ্রাম করতে হয়। দরিদ্র থেকে ধনী যে যেই অবস্থায় আছে প্রত্যেক মানুষকেই কোন না কোন ভাবে তারা জীবনে যুদ্ধে অবতীর্ণ হতে হয়। হয়তো কারো জীবনে যুদ্ধ খুবই সহজ হয় আবার কারো জীবনে যুদ্ধ খুবই কষ্টের হয়। কিন্তু মানুষের জীবন একেবারে সুখের নয়। মানুষের জীবনকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করে সময়। মানুষের জীবনের সফলতা ব্যর্থতা, সুখ দুঃখ, হাসি আনন্দ, কান্না অনেক কিছু সময় নিয়ন্ত্রণ করা থাকে। মানুষের জীবনের সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ।
সময় হচ্ছে জীবনের প্রবহমান নদী। যে নদীর পানি বয়ে চলে যায় আর কখনো ফিরে আসে না। আসলে আমাদের জীবনের সময় গুরুত্ব কতটুকু তা মুখে বলে বা, লিখে প্রকাশ করা সম্পূর্ণভাবে সম্ভব নয়। বাস্তবে যদি উপলব্ধি করা না যায়। সময় আমাদের জীবনের সবচেয়ে মহান ও এক অমূল্য সম্পদ। সফল মানুষেরা তাদের সময়ের যথাযথ মূল্যায়ন করার পরে তারা সফল হয়েছে। সময়ের সাথে সাথে গভীর অধ্যবসায়ের মাধ্যমেই সফলতা লাভ করেন। আমাদের মানব জীবনে কিছু কিছু মুহূর্তে আমরা সময়ের গুরুত্ব বুঝে থাকি। কিছু কিছু মুহূর্তে আমরা সময়ের জন্য জীবনে অনেক কিছু পেয়ে থাকি।
আবার জীবন অনেক কিছু হারিয়ে ফেলি। যেমন মনে করি আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এক সেকেন্ড আগে আমি রেখা অতিক্রম করলাম। এতে করে আমি বিজয়ী হতে পেরেছি। এবং আমার জীবন সফলতা এসেছে। এই এক সেকেন্ডের মূল্যের কারণে জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে । আবার দেখা যায় আমি আর আমার বন্ধু রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছি। হঠাৎ একটা গাড়ি এসে তাকে ছাপা দিয়ে চলে গেলো। আমি গাড়ি দেখামাত্র তার হাত ধরেছি কিন্তু সে গাড়ির তলে ছাপা পড়ে গেলো এবং সে সাথে সাথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমি আমার বন্ধুকে হারালাম।
আমি যদি আর পাঁচ সেকেন্ড আগে গাড়িটি দেখতে পেতাম এবং আমার বন্ধুকে আমার দিকে টেনে আনতে পারতাম তাহলে তার জীবন আর শেষ হয়ে যেত না। এই পাঁচ সেকেন্ডের জন্য আমি আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছি। এই পাঁচ সেকেন্ডের মূল্য একজন এর জীবন কেড়ে নিয়েছে। আর আমাকে নিঃসঙ্গ করে দিয়েছে। এমন ভাবে আমাদের প্রত্যেক মুহূর্তের মূল্য খুব গুরুত্বপূর্ণ । আমরা হয়তো অনেক সময় তা বুঝি না। কিন্তু মাঝে মাঝে এমন মুহূর্ত আমার সম্মুখীন হয়ে যা জীবনকে পুরোপুরি পরিবর্তন করা যায়। প্রতি সেকেন্ডের বিনিময়ে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়।
যে কোনো বিষয়েই হোক আমাদের সফল হতে চাইলে তাকে সময়ানুবর্তিতার প্রতি পূর্ণ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা কখনো সময় কে ধরে রাখতে বা, নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রকৃতির বাস্তবতা হলো সময় আমাদেরকে প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করে। যে সময় চলে যায় তা আর কখনো ফিরে আসে না। তাই আমাদেরকে প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে হবে এবং সময় অনুযায়ী জীবনে কাজ করতে হবে। বলা হয়ে থাকে সময় এমন একটা জিনিস যা শুষ্ক বালির মতোন হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। সময় হচ্ছে জীবনের সমষ্টি মাত্র।
সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না এই বিষয়টা আমরা সবাই জানি। তবে আমরা অনেক সময়ের প্রতি গুরুত্ব দিই না। । সময় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। হাতের মধ্যে যেমন শুষ্ক বালি রাখা যায় না ঠিক তেমনি সময়কে আমরা কখনো ধরে রাখতে পারবো না।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





https://x.com/MdAgim17/status/1881224460696752136?t=ftmgIl349Pn3EZ6oeWFjfQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। তাই সময়ের সঠিক মূল্যায়ন করতে জানতে শিখতে হবে। যে যত বেশি নিজের সময়কে মূল্যায়ন করে শ্রদ্ধার সাথে নিজ কাজে অংশগ্রহণ করবে সে সফলতা অর্জন করবে। তাই সব সময় সময়ের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন।
জি ভাই, আসলে সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। ধন্যবাদ আপনাকে ভাই।