আমার পরিচয় পর্ব
হ্যালো, বন্ধুরা।প্রথমেই আমি সবাইকে আমার সালাম ও আদাপ জানাচ্ছি।আশা করি সবাই মহান স্রষ্টার দোয়ায় ভাল আসেন।আমিও ভাল আছি।আজ আমি আমার প্রথম পোস্ট হিসাবে আমার বাংলা ব্লগ এ আমার পরিচিতি পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি।যদি কোন ভুল হয় আশা করি নতুন সদস্য হিসাবে ভুলত্রুটি ধরিয়ে দিবেন।আমার পরিচয়
আমার নাম মোঃ আব্দুস সালাম ।আমার বয়স ১৯ বছর।আমি বাংলাদেশ এর একজন নাগরিক।আমি এখন বগুড়া তে বসবাস করি।আমারা ২ ভাই ১ বোন।পরিবারের সদস্য বলতে গেলে আমরা ৫ জন।আমি আমার বাবা আর মা। আমার বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক। বেড়ে ওঠা বলতে গেলে বলেন বগুড়াতেই ।আমার প্রাইমারি স্কুল ছিল জামিরবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল। আমার উচ্চ বিদ্যালয় হলো সুখান-পুকুর উচ্চ বিদ্যালয়
আর কলেজ "করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ "
শিক্ষা ও পেশা
এখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি,,
শখ
আসলে শখের কথা বলতে গেলে আমার নিদিষ্ট কোন শখ নেই।যখন যেটা ভাল লাগে করি।তবে বেশি যেগুলো করা হয় এগুলো হলঃআমি মাঝে মাঝে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ভালবাসি।মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে মজার সময় গুলো উপভোগ করার জন্য পিকনিক আয়োজন করি। সমুদ্র খুব ভাল লাগে ।কারন আমি জানি সাগর কাউকে হতাশ করে নাহ।
অপছন্দ
মানুষের অনেক কিছু খারাপ লাগা থাকে।তবে আমার সব কিছু ভাল লাগে।কিন্তু একটা বিষয় ছাড়া। সেটা হল বিশ্বাস।কেউ যদি আপনার বিশ্বাস নিয়ে পুজি করে নিজের স্বার্থ হাসিল করে এইসব মানুষদের আমার পছন্দ নাহ।আমি সবাইরে এইসব মানুষদের থেকে দূরে থাকতে বলি।নিজেও দূরে থাকি।
আমি স্টিমিট সম্পর্কে কোথায় জানলাম?
আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিলো অনলাইনে কিছু করার। কিছু দিন আগে প্রাইভেট পড়া শুরু করি একটা ভাইয়ের কাছে। বড় ভাইয়াটা স্টিমিটে কাজ করতো ওনার স্টিমিট আইডির নাম @shanawazrimon। উনি আমার একটু সাহায্য করে স্টিমিট আইডি খোলার জন্য এই জন্যএবং বিস্তারিত সবকিছু বলে দেন আমি আজ থেকে "আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে লেখা লেখি শুরু করলাম।পরবর্তী সময়ে আমার লেখা লেখি এখানেই চালিয়ে যাব। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।
সবশেষে বলতে চাই নতুন সদস্য হিসেবে অনেক কিছু ভুল হতে পারে।সবাই ভুল ধরিয়ে দেয়ার চেষ্টা করবেন।আমি যেন আমার লক্ষে পোঁছাতে পারি । সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কমিউনিটির সব নিয়ম মেনে কাজ করতে পারি।এই বলে আমার পরিচিতি পর্ব শেষ করছি।
আমার বাংলা ব্লগে আপনাকে সুস্বাগতম।আশা করছি কমিউনিটির সকল নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। শুভকামনা রইল আপনার জন্য।
জী ভাইয়া অবশ্যই,,,দেওয়া করবেন এবং পাশে থাকবেন।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনি আপনার নিজের সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো। যাইহোক কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে কাজ শুরু করবেন এই প্রত্যাশাই করি। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
জী ভাইয়া অবশ্যই
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম, আপনার পরিচয়টি পড়লাম অনেক ভালো লাগলো। আপনার লাইফ স্টাইল টা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি মনে হয় আপনার রেফারাল এর নাম উল্লেখ করতে ভুলে গিয়েছেন শুধুমাত্র @ দিয়েই রেখে দিয়েছেন। এটি উল্লেখ করলে অনেক ভাল হয়, যাইহোক আমাদের কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে ভালোভাবে কাজ করুন আশা করি আপনি একটি ভাল পর্যায়ে যেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আপনার সম্পর্কে জেনে ভালো লাগল। আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়মগুলো মেনে চলবেন। আমার বাংলা ব্লগ এর ডিসকোর্ড সার্ভারে যুক্ত হন। আপনার জন্য শুভকামনা । আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম, আশা করছি কমিউনিটির সকল নিয়ম মেনে কাজ করবেন।
আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। আপনি যার মাধ্যমে এসেছেন তার নাম দেননি দিয়ে দেবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কমিউনিটির পিন করা পোস্টগুলো পড়ে নেবেন। শুভ কামনা রইলআপনার বড় ভাইয়ের স্টিমিট নেইমটি সুন্দর ভাবে উল্লেখ্য করুন।
ধন্যবাদ,
আপনাকে আমার বাংলা ব্লগ পরিবারে স্বাগতম।
@shanawazrimon আপনি কি রেফারেল করেছেন? যদি রেফারেল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন।
@alsarzilsiam জ্বি ভাইয়া আমার মাধ্যমেই আসছে