এবিবি ফান প্রশ্ন- ২৯৯ || মেয়েরা বিয়ের আগে আর ছেলেরা বিয়ের পরে কাঁদে কেন..?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

মেয়েরা বিয়ের আগে আর ছেলেরা বিয়ের পরে কাঁদে কেন..?

প্রশ্নকারীঃ

@joniprins

প্রশ্নকারীর অভিমতঃ

মেয়েরা কাঁদে থালা বাসুন মাজার ভয়ে আর ছেলেরা কাঁদে কৈয়ফিত দেওয়ার ভয়ে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মেয়েরা বিয়ের আগে ছেলেদের কথা ভেবেই কাঁদে। তবে ব্যাপারটা এখানে একটু অন্যরকম। মেয়েরা বিয়ের পরে ছেলেদের কাঁদাবে, এই কথা চিন্তা করে একটু কেঁদে নেয় ছেলেদের প্রতি দরদ দেখিয়ে। আর ছেলেদের কথা কি বলব! এটা ভাগ্যের লিখন, বিয়ে করলে কাঁদতেই হবে সেজন্য কাঁদে।

 2 years ago 

ভাইয়ার তো দেখছি বেশ ভালই অভিজ্ঞতা 🤣

 2 years ago 

হিহি 🤭🤭😂😂😂 হ্যাঁ আপু, তা একপ্রকার বলতে পারেন। কল্পনায় সব অভিজ্ঞতা অর্জন করে নিয়েছি আমি।😂😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে কাঁদে ভবিষ্যত সুখের কথা চিন্তা করে, এই সুখের আনন্দ অশ্রু গড়িয়ে পরে।
আর বিয়ের পর ছেলেরা কাঁদে কারন জীবনে সুখ নামক বস্তু জাদুঘরে বন্দি হয়ে যায়।
জীবন তেজপাতা করে ছেড়ে দেয়, সুন্দরী ঘরনী 😂

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাবিকে মেনশন দেওয়া হোক 🥴

 2 years ago 

হা হা হা 😄
কাল থেকে চুলায় হাড়ি উঠবে না।

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে আর ছেলেরা বিয়ের পরে কাঁদে কেন..?

মেয়েরা প্রকৃতপক্ষে বিয়ের আগে মন থেকে কান্না করে না,বরং তারা লোক দেখানো কান্না করে। তারা মনে মনে এটা ভেবে খুশি হয় যে,একজন ছেলেকে সারাজীবন জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করতে পারবে😂😂। আর ছেলেরা বিয়ের পর সেই অশান্তিতে আঙ্গার হয়ে কান্নাকাটি করে 🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার সাথে আমি এক মত ভাইয়া বুকে আসেন, আপানার স্থান আমার বুকে হা হা হা।

 2 years ago 

দুজনেই কাঁদে স্বাধীনতা হারিয়ে ফেলার জন্য। মেয়েরা বিয়ের আগে কাঁদে কারন স্বাধীনভাবে চলা শেষ ভেবে।আর ছেলেরা পরে কাঁদে ছেলেদের ও স্বাধীনভাবে ঘোরাঘুরি করার বারোটা বাজে বলে।

 2 years ago 

ছেলেদের ব্যাপারটা ঠিক আছে 😂
তবে মেয়েরা তোর দেশ স্বাধীন করার মিশনে নেমেছে 😜 নিজেরা তো একদম স্বাধীন।

 2 years ago 

মেয়েরা নিজের বাড়ি ছাড়ার জন্য কাঁদে আর ছেলেরা টাকা খরচের ভয়ে কাঁদে সিম্পল হিসাব।😁

Posted using SteemPro Mobile

 2 years ago 

লজিকটা সেই হইঋে আপু

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে কাঁদে কারণ তারা ভাবে এখন আর আমি একা স্বাধীন ভাবে চলতে পারবো না যেখানেই যাবো এই ছেলে নামের জঞ্জাল সাথে নিয়ে ঘুরতে হবে , আর ছেলেরা কাঁদে মনের দুঃখে কেন যে আরো আগে বিয়ে করলাম না ।

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে কাঁদে বাবা ও মাকে ছেড়ে চলে যাওয়ার জন্য কিন্তু ছেলেরা বিয়ের পরে কাঁদে পকেট খালি হবে এটা ভেবে।☺️☺️

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে কাঁদে তার বয়ফ্রেন্ডের জন্য। কারন মেয়েরা বিয়ের পর শুধু তার স্বামীকেই ভালোবাসে। তাই বিয়ের আগে বয়ফ্রেন্ডের জন্য ইচ্ছে মত কেঁদে নেয়।
আর ছেলেদের মনে তো সব সময়ই প্রেমে টলমল করে। বিয়ের আগের স্বভাব তো আর বিয়ের পরে বদলাতে পারে না। আর বিয়ের পর তো আর আগের মত বান্ধবীদের সাথে মিশতে পারে না। তাই তো ছেলেরা তার বান্ধবীদের জন্য বিয়ের পর কাঁদে।

 2 years ago 

মেয়েরা বিয়ের আগে আর ছেলেরা বিয়ের পরে কাঁদে কেন..?

মেয়েরা কাঁদে ঢং মেরে বেড়াতে পারবে না বলে, আর ছেলে কাঁদে গোয়ালে বান্দা পরে বলে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হা হা হা 😄
ব্যাপারটা মজার।

 2 years ago 

মেয়েরা তো বিয়ের আগে কাঁদবে সেটা স্বাভাবিক। কারণ কপালে কিনা কি জুটে যায় সেজন্য। যেন ভাল মানুষের হাতে পড়ে সেজন্য কান্নাকাটি করে। আর ছেলেরা তো সেই আগের প্রেমিকাদের কথা ভুলতে পারে না। তাই বিয়ের পরেও তাদের জন্য বেশি কান্নাকাটি করে। বিয়ের পরেও তাদের কাজে চলে যেতে চাই। ছেলেদের মনটা সেই আগে প্রেমিকাদের কাছে পড়ে থাকে। বিয়ে করলে সবকিছু বন্ধ হয়ে যায় সেজন্য অনেক বেশি কান্নাকাটি করে হা হা হা 😝🤩🤣।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41