এবিবি ফান প্রশ্ন- ২৭১ | ক্রিকেট খেলায় কেনো এক শটে ছয় রানের বেশি নেয়া যায় না?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ক্রিকেট খেলায় কেনো এক শটে ছয় রানের বেশি নেয়া যায় না?

প্রশ্নকারীঃ

@rupok

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের উত্তর জানতে আগ্রহী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আসলে ক্রিকেট খেলায় প্রথম যিনি আম্পায়ার ছিলেন, তার ছিলো ছয় ছয়টা প্রেমিকা। তাই তিনি চিন্তা করলেন এক শটে সর্বোচ্চ ছয় দেয়াই ঠিক হবে মানে এক শটে ছয় প্রেমিকাকে ছয় রানে হারানো যাবে, হি হি হি।

প্রেমিক পুরুষের মনে সর্বদাই প্রেম খেলা করে দেখছি। হা হা হা। দারুন উত্তর দিয়েছেন ভাই।

 2 years ago 

আবার জিগায়, হা হা হা

 2 years ago 

ঘটনা কি,, আপনি জানেন কেমনে তার ছয়টায় প্রেমিকা ছিলো,আরো বেশীও হতে পারতো।😜

 2 years ago 

মনে হয় ক্রিকেট প্লেয়ারদের বউ বাসা থেকে বলে দিয়েছে এক শটে ৬ রানের বেশি নিলে ভাত বন্ধ করে দেবে। বেচারা ক্রিকেটাররা বউয়ের কথা অমান্য করতে চায়না।🤣🤣

আপনাদের এই ভাত বন্ধ করে দেয়ার হুমকি থেকে পুরুষ জাতি যে কবে মুক্তি পাবে সেটা চিন্তা করছি।

 2 years ago 

এই হুমকি থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই। পুরুষ জাতিকে বাড়ির রান্নার দায়িত্ব নিতে হবে। 😆

 2 years ago 

এক শটে যদি ছয় রানের বেশি নেওয়া যেত তাহলে তো গায়ের জোরে আফ্রিকানরা বিশ্ব ক্রিকেটে প্রথমেই থাকতো। সেই জন্য বিশ্বের অন্যান্য সব দেশে যারা ক্রিকেট ব্যবস্থাপনায় রয়েছে তারা বুদ্ধি করে এক বলে ছয় রানের বেশি রান নেয়া যাবে না এই নিয়মটা লাঘু করেছে।

সেটাইতো ঠিকই বলেছেন। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্যই এই নিয়মটা করা হয়েছে বোঝা যাচ্ছে।

 2 years ago 

হ্যাঁ দাদা আমারও তাই মনে হয়।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফুটবলে এক শটে এক গোল হয়, অথচ ক্রিকেটে এক শটে একবারে ছয় রান হয়। এর চেয়ে বেশি কি আশা করা যায়!!!

সেটাই তো। এভাবে তো চিন্তা করে দেখিনি।

 2 years ago 

ক্রিকেট খেলায় কেনো এক শটে ছয় রানের বেশি নেয়া যায় না?

ভাই এক শটে ৬ রান হলেই তো বল অনেক সময় স্টেডিয়ামের বাইরে চলে যায়। তখন তো আর বল খুঁজেই পাওয়া যায় না। আর যদি এক শটে ৬ রানের বেশি নেওয়ার সুযোগ থাকতো, তাহলে তো ক্রিকেটাররা ১২ মাস এনার্জি বাড়ার জন্য স্পেশাল কিছু খেতো। তাহলে ব্যাটসম্যানদের প্ল্যান থাকতো এক শটে বল ডিস্ট্রিক্ট আউট করার🤣🤣। এক শটে বল ডিস্ট্রিক্ট আউট করতে পারলে ১০ রান হয়ে যেতো 😂😂। এদিকে আইসিসি বল কিনতে কিনতে ফকির হয়ে যেতো 🤣🤣।

হা হা হা দারুন উত্তর দিয়েছেন।

 2 years ago 

বউ যেমন আর একটা মেয়ের সাথে বিয়ে করতে দেয় না, ঠিক তেমনি ক্রিকেট খেলায় এক শটে ছয় রানেরও বেশি নেওয়া যায় না।

 2 years ago 

কারণ ক্রিকেটারদের ছয়ের পর হাফ ছাড়ার প্রয়োজন হয়।নাহলে তো সবাই ছুটতে ছুটতে হাঁফিয়ে মারা যাবে,হি হি।

 2 years ago 

আমি বুজিও না খেলা।🤣🤣🤣

 2 years ago 

আপু আপনার মত আমার একই অবস্থা। কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। 🤣🤣

 2 years ago 

কারন তখন ৬ ছাড়া অন্য সংখ্যার সাথে ৪ যোগ করলে দশ হবে না,সে জন্য,হে হে হে।😜😜😜

 2 years ago 

আপনি তো দেখছি দারুন অংক মিলিয়ে ফেলেছেন ভাইয়া। সত্যি আপনার দক্ষতা দারুন। দারুন উত্তর দিয়েছেন।

 2 years ago 

ক্রিকেট খেলায় কেনো এক শটে ছয় রানের বেশি নেয়া যায় না?

প্রতি ওভারে ছয়টি করে বল থাকে তাই মনে হয় ছয় রানের বেশি নেওয়া যায় না 🙃 ছয়কে মাঝে মাঝে উল্টিয়ে নয় করা যায় হয়তো সেই কারণেই 😎

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61381.62
ETH 1632.08
USDT 1.00
SBD 0.41