এবিবি-ফান প্রশ্ন-০৯ || পিরিতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়ে না, কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পিরিতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়ে না, কেন?


অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 years ago 

ভাগ্যিস কাঁঠালে আঁঠা ছিল। তা না হলে সবাইকে সুপার গ্লু নিয়ে ঘুরতে হতো প্রেম টিকিয়ে রাখার জন্য। 😅😅

 4 years ago 

পিরিতি কাঁঠালের আঠা দিয়েই লাগানো ভালো হয়েছে তা না হলে আজকাল যা দিনকাল পড়েছে মানুষ মিনিটে মিনিটে একটা পিরিত ছেড়ে আরেকটা পিরিত করতো, কাঁঠালের আঠা দিয়ে লাগানোর কারণে সহজে ছাড়তে পারে না একটা নিয়েই পড়ে থাকে। এইজন্য পিরিতি একটু টাইট করে কাঁঠালের আঠা দিয়েই লাগানো হয়েছে।

 4 years ago 

আঠা ছাড়ানোর জন্য তেলের প্রয়োজন।কিন্তু ব্রেকাপ হয়ে গেলে তেল দেওয়ার মানুষ টাও চলে যায়।তাই আঠা ছাড়ানো যায় না।

 4 years ago 

পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তৃতীয় কেউ এসে সেখানে তেল না ঢালে।

এমনি কাঁঠালের আঠা তো সরিষার তেল দিলেই ছেড়ে যায়। তবে পিরিতের শহরে সরিষার তেলের তেমন কোনো সুব্যবস্থা নেই। এজন্য ছাড়তে একটু কষ্ট হয় আর কি।
 4 years ago 

কারন গাছের মালিক ফেবিকল এ বিশ্বাসী 😬

 4 years ago 

কি বলেন, কাঁঠালের আঠা ছাড়ানোতো অনেক সহজ বেপার। আমি তো খুব সহজে তেল দিয়ে আঠা ছাড়িয়ে নেই। যদি কাঁঠালের আঠা ছাড়ানো না যেত তাহলে তো কেউ কাঁঠাল খেতো না।

আমার মনে হয় পিরিতি কাঁঠালের আঠা কথাটি ভুল বলা হয়েছে। আর যদি সত্যি হয় তাহলে তো বলব, পিরিতি কাঁঠালের আঠা খুব সহজেই ছাড়ানো যায়।

 4 years ago 

প্রেম পিড়িতি হচ্ছে আত্মিক সম্পর্ক। আত্মার সাথে আত্মা মিলে গেলেই পিড়িতি হয়।আর যখন কেউ এই আত্মিক সম্পর্কে জড়িয়ে যায় তখন হোক সেটা সরিষার তেল, সয়াবিন তেল, কিংবা কেরোসিন তেল। কোন তেলেই তখন আর কাজ হয় না তাই পিড়িতি কাঁঠালের আঠাঁ একবার লাগলে আর ছাড়ে না।

 4 years ago 

কাঁঠাল খেতে তো তেলের ব্যবহার করতে হয়। কিন্তু পিরিতে তেলের ব্যবহার করা যায় না তাই পিরিতি কাঁঠালের আঁঠা লাগলে পরে ছাড়ে না।

 4 years ago 

তেলের ⛽ দাম বেশি তাই সবাই তেল বাদে আঠা ছাড়ানোর চেষ্টা করছে। তাই ছাড়ছে না।ভাবছি যে রাস্তায় পিরিতি হয় সেই রাস্তায় তেলের দোকান দিবো😁😁

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61383.18
ETH 1642.90
USDT 1.00
SBD 0.41