আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৫

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কুয়াশা ঢাকা আজি প্রভাতে,
বিষণ্ণতা ভরে গেছে চারিদিকে।
তুমি আসবে বলেও এলে না,
কথা দিয়েও কথা রাখলে না।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

প্রিয় মানুষটি সময় দিয়েও তার কথা রাখেনি তাই প্রেমিকের মন আজ বিষন্নতায় ভরে গেছে। আপনারা কি পারবেন তার মন ভালো করে দিতে?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

স্নিগ্ধ প্রভাত ময় সুখের নিশিতে,
শ্বাসরুদ্ধতা নেমেছে মোর জীবনে।
অগণিত আশা দিয়ে করলে ছলনা,
করলে ছন্নছাড়া মোরে কষ্টের সাগরে ভাসিয়ে।

 2 years ago 

কষ্টের সাগর ডুব দিয়ে সব মায়া ত্যাগিদে হবে ভাই।

 2 years ago 

হ্যা দাদা, সেটাই করতে হবে

 2 years ago 

শীতের সকালের মিষ্টি রোদ্দুরে,
বসে আছি আমি।
সূর্যটা উঁকি দিয়ে,
দিচ্ছে আমায় হাতছানি।

মায়াময় এই মিষ্টি আলোয়,
আঁখি পেতে আমি, তোমার অপেক্ষায়।
তুমি এসে দিবে ইশারা,
আমি যে তারই প্রতীক্ষায়।

 2 years ago 

প্রতীক্ষা শেষ হয়ে ঝমমল করে উঠুক সকাল।

 2 years ago 

জি দাদা সেই কামনা রইলো 💥।

 2 years ago 

কুয়াশা ঢাকা আজ মেঘাচ্ছন্ন আকাশ
তোমারি বিরহে মনটা আজ হতাশ,
এসেছিলে বসন্তের কোকিল হয়ে
কেন আজ হৃদয়ে কষ্ট দিলে,
আমি তো তোমায় বেসেছি ভালো
আমার মত করে ,
অন্তরটা কেঁদে মরে
তোমায় কথা মনে পড়ে।

 2 years ago 

কথা গুলো স্মৃতি হয়েই থাক,
জমে থাকুক সবটুকু ভালোবাসা।।

খুব সুন্দর হয়েছে সায়মা দি 🤗

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

কতটা ভালোবাসি রইলো বলা বাকি
শীতের সকালে আসবে বলে,
দিয়েছো আমায় ফাঁকি।
কথার মূল্য কি, সেটা কি তুমি জানো না!
ভালোবাসি তোমায়, এটা নয় কোনো ছলনা।

 2 years ago 

ছলনায় ঢাকা আঁখি,
প্রেমে দেবে সে ফাঁকি।। 😛

 2 years ago 

বাহ! সুন্দর মিল করে দিয়েছো তো দাদা!

Posted using SteemPro Mobile

 2 years ago 

তোমায় আশায় আজও চেয়ে থাকি,
শীতের রাত উপেক্ষা করে আজও ছুটে চলি,
শিশিরভেজা কুয়াশা গায়ে মেখে,
আমি আজও অনুভব করি তোমার শূন্যতা।
তুমি আসবে বলে জারুল ফুলকে ফুটতে দেয়নি,
জোনাক পোকার মিটিমিট আলো জমিয়ে রেখেছি,
তুমি আসবে বলে খাচার পাখিকে দিয়েছি ছুটি,
শরৎ চলে গেল, আরও একটি প্রহর গুণী তোমার আশায়।

 2 years ago 

শীত চলে যেতে বসেছে ভাই, আর মনে হয় আসবে না 😛

 2 years ago 

তাই তো মনে হচ্ছে দাদা 😁

 2 years ago 

তাই তো মনে হচ্ছে দাদা 😁

 2 years ago 

তুমি আসবে বলেই তো
কুয়াশা কে বলেছি
শীতের চাদরে ঢেকে দিতে
প্রেমের শহর টাকে।।

তোমার স্পর্শে রাঙাবো
আমার স্নিগ্ধ সকাল
শীতল আমেজে ভরে দিবো মন
আর তাই তো আজ ও তোমার অপেক্ষায় আছি।।

 2 years ago 

অপেক্ষারা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। খুব সুন্দর হয়েছে দিদি

 2 years ago 

কুয়াশা ঢাকা আজি প্রভাতে,
বিষণ্ণতা ভরে গেছে চারিদিকে।
তুমি আসবে বলেও এলে না,
কথা দিয়েও কথা রাখলে না।

জোৎস্না সিক্ত নিঝুম রাত্রিতে,
জমেছে কষ্টের পাহাড় হৃদয়ে।
প্রিয়ার স্পর্শের তীব্র বাসনা,
স্নিগ্ধতা ছড়িয়েও ধরা দিলে না।

 2 years ago 

ধরা দিয়েও কাছে এলে না,
ভালোবেসেও থেকে গেলে না।

 2 years ago 

তোমার জন্য প্রতীক্ষায় কেটে গেল একটি শীত
তুমি ফিরে আসবে বলে মনে চঞ্চলতার গীত।
তুমি এলে না,মনেতে বাসা বেঁধেছে বিষণ্নতা
তোমার জন্য আজ মুখ লুকিয়েছে কুয়াশা।।

 2 years ago 

শীতের শিশির ভেজা ঘাস
আধীর আগ্রহে বসে থাকে
কখন আসবে সূর্যের আবাস এই ধরায়,
শত প্রতীক্ষায় সেই সূর্যের দিকে
চেয়ে থাকা যেন শেষ হলো না
আসলে না তুমি সেই ভোর সকাল-দুপুর
আর গোধূলি বেলায়।

 2 years ago 

তবে কি তুমি স্নিগ্ধ সকালে
ফুলের তোড়াটি নিয়ে হাতে
বলবে এসে মিষ্টি হেসে
রাগ করোনা লক্ষী মেয়ে।

 2 years ago 

শুধুমাত্র রাগ ভাঙানোর মানুষের দরকার।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63398.51
ETH 1702.04
USDT 1.00
SBD 0.41