আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১২৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হৃদয়ের মাঝে হৃদয়ের আকাংখা
ভালোবাসার আকাশে তার ছায়া,
কল্পনার সকল আয়োজন হচ্ছে চঞ্চল
নির্মল ভাবনায় বাড়ছে স্পন্দন।
স্পন্দনের চঞ্চলতায় হৃদয় কাতর
ভালোবাসার সীমানায় তার আগমন,
স্বপ্নরা হচ্ছে জড়োসড়ো তীব্র কামনায়
উষ্ণতার ছোঁয়ায় হারাবে অজানায়।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার অনুভূতিগুলো একটু ভিন্ন, কল্পনার সীমানায় ভাসমান হৃদয়ের গল্প। কখনো রংধনু সাজায় আবার কখনো ক্ষীণ আশায় প্রায় ফিরে পায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
মনের মাঝে মনের আন্দোলন
ভালোবাসার আবেগে মুড়ানো প্রিয়জন,
ভাবনারা সবাই অস্থিরতায় ঘেরা
কোমল চিন্তারা দিচ্ছে দোলা।
স্ফূরনে জর্জরিত মন অধীর
ভালোবাসার প্রান্তে জমানো ভীড়,
কল্পনারা পাড়ি দিচ্ছে কঠিন বাসনায়
অগ্নিতে পুড়ে হারাবে এ হৃদয়।।
কল্পনায় মন অচিন পথে বাসা বাধে। আর সেই কল্পনায় মন নতুন ভাবে বাঁচতে শিখে। আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে আপু।
অনেক ধন্যবাদ আপু💝😊.
হারাতে চাই না এই মধুর সময়,
স্মৃতি হয়ে রবে তবু হবে না তো ক্ষয়,
হাজারো ব্যথা রবে বুকেরও ভেতরে,
তোমার স্মৃতিরা করবে খেলা এই অন্তরে।
খুশির জোয়ার আসে যখন থাকে সে পাশে,
দুঃখের অন্তরালেও যেন মুখ তুলে হাসে,
চারিদিকে ঘন কুয়াশা,তাও চোখ তারেই দেখে,
ভালোবাসায় আবদ্ধ হৃদয় আর কোথাও না খুঁজে।
তোমার স্পর্শে ওগো ধন্য আমি
তোমায় নিয়ে তাই স্বপ্ন যে বুনি
হারালে কভু তোমায় এই ধরাতে
আমিও বাঁচব না তোমায় ছেড়ে।।
স্বয়নে স্বপনে আকিঁ শুধু তোমারি ছবি
ভালোবাসায় বেধ মরে দিও না ফাঁকি।।
হৃদয়ের পানে যখন দেখি বারবার
তোমারই ভালোবাসায় সে যে একাকার।।
প্রিয়জনের প্রত্যেকটি স্পর্শ যেন নতুন নতুন অনুভূতি। হয়তো স্বপ্ন কিংবা বাস্তবতা। যাইহোক আপু আপনার লেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে। আমার অনেক ভালো লেগেছে।
হৃদয় মাঝে যত কল্পনা করছে খেলা,
তার সবটা নিয়ে তুমি বেধেছো বাসা।
তোমারি স্পর্শে বিমোহিত আমি,
শান্ত হয়েও অস্থিরতায় নিমজ্জিত সর্বক্ষণি।
মন আজ বড়ই শোকাহত, ক্রন্দিত
আমাতে শুধু তোমারি পদচারণার স্কনান্দে।
সীমাহীন স্বপ্ন নিয়ে হারাতে চাই তোমার শহরে,
যেখানে রবে শুধু তোমারি ভালোবাসা,
এক অজানা অনুভূতিতে।
হৃদয় মাঝে যখন প্রিয়জন থাকে তখন নানান রকমের কল্পনা খেলা করে ভাইয়া। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আমার হৃদয়ের আকাশে
আজও তুমি জ্বলন্ত প্রদীপ
প্রদীপের আলোয় বেঁচে আছে প্রিয়
আমার আহত হৃদয়ের অনুভূতি
ভালোবাসার ছলনায় প্রিয়
এই মন বারবার গেছে হেরে
হারিয়েছে ভালোবাসা বাস্তবতার ভিড়ে
নিভে যাওয়া প্রদীপের আলোয়
আজও খুঁজি প্রিয় সুখ
জীবনে শুধু কষ্ট পেয়েছি
আর পেয়েছি শুধু দুখ।
তুমি আমার সমুদ্রের ঢেউ
সাগরের ওই নীল জল
তুমি আমার অসীম আকাশ
সুরের কোমল বাতাস।
বৃষ্টির মায়া তুমি আমার,
আপন মনের মানুষ
মনের কথা বলি ওই মেঘের কাছে,
ভালোবাসার প্রদীপ জাগে ,
আমার এই মনের মাঝে।
আমার মনের আকাশে তুমি
রঙিন রংধনু হয়ে থাকো,
যে রংধনুর রঙ্গে,
থাকে না যেন কষ্টের কারণ ।
তোমায় ভালোবাসি বলেই তো
আমার যত আবেগ অনুভূতির কথা,
আর সে তো না পাওয়া নয়
শুধু তোমাকেই চাওয়া ।
হৃদয়ের স্পন্দন যখনই বাড়ে,
তার মিষ্টি মুখখানি তখনই ভাসে,
হৃদয়ের মাঝে একমাত্র তুমি,
তোমার মাঝেই আমার ছায়া।
তোমাকে দেখলেই স্পন্দন বেড়ে যায়,
হারিয়ে যেতে চাই ভালবাসার সীমানায়,
তুমি কি ধরা দেবে আমার ডাকে,
নাকি হারিয়ে যাবে কোন রংধনু আকাশে।
প্রিয়জনের মিষ্টি মুখ যেন আলাদা রকমের অনুভূতি। যাই হোক ভাইয়া আপনার হৃদয়ের সেই অনুভূতির কথা জেনে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন।
পাথর চাপা পৃথিবীতে এক মুঠো সুখের প্রত্যাশায় আমি।
জীবন জড়িয়ে আছে কত শত সম্পর্কে, নামিদামি।
দুঃখের সূর্য যদি হয় সন্ধ্যের অস্তগামী।
নতুন ভোরে পেলেও পেতে পারি সুখের সন্ধান খানি।