আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০৮


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

কিছু সম্পর্ক, কিছু বন্ধন, কিছু আবেগ
কভু মুছে যায় না হৃদয় হতে,
কিছু স্মৃতি, কিছু ভাবনা, কিছু ধ্যান
জাগ্রত থাকে হৃদয়ে সারা জীবন।

তবুও কিছু স্বপ্ন, কিছু আকাংখা, কিছু কামনা
হৃদয়ে থাকে অনুজ্জ্বল অচেনা হয়ে,
তবুও কিছু আবেগ, কিছু নিরাশা, কিছু যন্ত্রণা
হৃদয়ে ছড়ায় সম্পর্কের বিমল মায়া।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

সম্পর্কের বন্ধনগুলো এমনই, কখনো আবেগে জীবন রাঙায় আবার কখনো নিরাশা হয়ে অন্ধকারে ডুবায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

কিছু অনুভূতি,কিছু স্পর্শ, কিছু আশা
অন্তর থেকে কখনো যায় না করা বিকৃত,
কিছু স্মারক-চিহ্ন,কিছু মননশীলতা, কিছু উৎকন্ঠা
বিনিদ্র থাকে অন্তরে অনন্তকাল ধরে।

তবুও কিছু অলীক কল্পনা,কিছু স্পৃহা,কিছু অভিলাষ
অন্তরে থাকে অজানা বেশে ফিকে হয়ে,
তবুও কিছু অনুভব,কিছু কষ্ট,কিছু হতাশা
মনে ছড়ায় সংস্রবের পবিত্র মমতা।।

 2 years ago 

কিছু কল্পনা,কিছু ভালোবাসা,কিছু মায়া,
হৃদয়ে থাকে সারাটি জীবনভর,
কিছু দুঃখ,কিছু কষ্ট,কিছু মিথ্যে মায়া,
ক্ষতকে করে তুলে তীব্র বিষাদময়।

কিছু স্বপ্ন,কিছু প্রত্যাশা, কিছু আশা,
মনের কোণে জমে থাকে অনিচ্ছায়,
কিছু ভালোবাসা,কিছু আবেগ, কিছু স্মৃতি,
হারিয়ে গিয়েও আবার ঠিকানা ফিরে পায়।

 2 years ago 

কিছু কথা,কিছু ভাবনা,কিছু চাওয়া
মনের মাঝে লুকিয়ে থাকে
কিছু আবেগ,কিছু বেদনা,কিছু কল্পনা
সারা জীবন মনে বাজে।

তবুও আশা নিয়ে বুক বেঁধে চলি
কখন হবে পূরণ এই স্বপ্নগুলি
শত পাওয়া,কত কামনা রয়েছে মিশে মনে
হৃদয় সাজে ক্ষনে ক্ষনে তারই প্রতিচ্ছবি।

 2 years ago 

কিছু স্মৃতি, কিছু অনুভূতি, কিছু স্বপ্ন
কভু মুছে যায় না হৃদয় হতে,
কিছু কথা, কিছু হাসি, কিছু কান্না
মিশে থাকে মন-মাঝারে।

তবুও কিছু আশা, কিছু ব্যথা, কিছু ভালোবাসা
হৃদয়ে থাকে অনুজ্জ্বল অচেনা হয়ে,
তবুও কিছু রাত্রি, কিছু দিন, কিছু প্রহর
ছড়িয়ে দেয় সম্পর্কের অপূর্ব মায়া।

 2 years ago 

কিছু সম্পর্ক, কিছু বন্ধন, কিছু আবেগ
কভু মুছে যায় না হৃদয় হতে,
কিছু স্মৃতি, কিছু ভাবনা, কিছু ধ্যান
জাগ্রত থাকে হৃদয়ে সারা জীবন।

তবুও কিছু স্বপ্ন, কিছু আকাংখা, কিছু কামনা
হৃদয়ে থাকে অনুজ্জ্বল অচেনা হয়ে,
তবুও কিছু আবেগ, কিছু নিরাশা, কিছু যন্ত্রণা
হৃদয়ে ছড়ায় সম্পর্কের বিমল মায়া।

কিছু সম্পর্ক? সে তো আজীবনের
কিছু বন্ধন! সে তো অনন্তকালের।
কিছু স্মৃতি! সে তো কভু ভুলে যাবার নয়
কিছু মায়া, সে তো অনন্তকালের জন্য হয়।

কিছু স্বপ্ন! সে তো কখনো শেষ হবার নয়
কিছু আবেগ! সবকিছুকে ছাড়িয়ে যায়।
কিছু মায়া হৃদয়ের গভীরে রয়ে যায়,
কিছু না পাওয়া সারা জীবন কাঁদিয়ে যায়।।

 2 years ago 

পৃথিবী ঘুমিয়ে পড়লে
সে জেগে থাকে,
হৃদয় থেকে চিলেকোঠায়
বাঁশির ছবি আঁকে।

আবছা যত স্মৃতির মায়া
হাসির নরম সুর,
জীবন জুড়ে চাইব বারবার
সম্পর্কের রোদ্দুর।

 2 years ago 

কিছু বন্ধন, কিছু সম্পর্ক, কিছু মায়া,
ছিন্ন করা যায় না কোনদিন,
কিছু আবেগ, কিছু অনুভূতি, কিছু স্মৃতি,
হৃদয়ে বাড়াই প্রেমের ঢেউ।।

তাই তো আমরা ভালোবাসি,
ভালোবাসি প্রিয়জনকে আজীবন,
আকঁড়ে ধরে বেঁচে থাকতে চাই,
কিন্তু স্বপ্ন গুলো ভেঙ্গে যায়,
ভেঙ্গে যায় তাসের ঘরের মতই।।

 2 years ago 

সম্পর্কের বেড়াজালে
বেঁধেছি নিজের মন
মুছে গেলে সম্পর্ক
মিথ্যে এই ভুবন।
স্মৃতির পাহাড় হৃদয় জুড়ে
স্মৃতিরা পিছু ডাকে
স্মৃতিগুলো মনের মাঝে
তারই ছবি আঁকে।
স্মৃতির ভাঁজে কান্না লুকাই
স্মৃতিতে খুঁজি সুখ
কষ্টগুলো উঁকি দিয়ে যায়
পাই যে শুধু দুঃখ।
সম্পর্কের মায়ায় পড়ে
বেঁধেছি আমার মন
ভালোবেসেছি মায়া গুলো
আপন হয়েছে এই ভুবন।
কিছু স্বপ্ন, কিছু আশা
কিছু অফুরন্ত ভালোবাসা
স্বপ্নরা খুঁজে বাঁচার আশা।

 2 years ago 

কিছু স্বপ্ন কিছু আশা,
কিছু ভালোবাসা রয়ে যায় হৃদয়ে।
স্মৃতিগুলো মনে করে,
তাকিয়ে থাকি আমি তার পথ চেয়ে।

জানি কিছু সম্পর্ক হারিয়ে যায় চিরতরে,
আর কখনো ফিরে আসবে।
ভালো আর বাসবে না দুহাত ভরে।
কিছু স্মৃতি এভাবেই রয়ে যায় জীবন মাঝে।

 2 years ago 

যদি আমি পাড়ি দেই কাস্পিয়ান সাগর,
পৌছে যাই আর্কটিকের সাদা বরফের প্রান্তরে।
তবুও তোমার স্মৃতি ঘিরে থাকবে আমায়,
প্রতিনিয়ত বাজবে বীণা আমার অন্তরে।

যদি আমি মারিয়ানা ট্রেঞ্চ হয়ে নামি সমুদ্র গহীনে,
মুহূর্তগুলো হুড়মুড়িয়ে আসবে ফিরে জ্যান্ত হয়ে।
সাহারার এ প্রান্ত থেকে যাই যদি ও প্রান্তে,
তুমি থাকবে মনে জীবন্ত, যদি আমি থাকি ক্লান্ত হয়ে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41