আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৪

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ব্যর্থতা কাটিয়ে নেওয়ার ইচ্ছে নিয়ে,
সময়ে অসময়ে পাশে থাকার ইঙ্গিত।
ভুল শুধরে ফেলার প্রতিশ্রুতি নিয়ে,
এক সাথে এগিয়ে চলার ইঙ্গিত।।

লেখক

@kingporos

লেখক এর অনুভূতি:

জীবন ভুলে ভরা। চলার প্রতি পদে পদে ভুল করে চলেছি। যে মানুষকে ভালবাসি শ্রদ্ধা করি তাকে শুধু কষ্ট দিই। ভুলগুলোর জন্য ক্ষমাপ্রার্থী।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

জীবনের আশা নিয়ে বেঁচে থাকার প্রত্যাশা,
ভালোবাসা দিয়ে আগলে রাখার আবেদন।
স্বপ্নের বালুচরে সজীবতা আনার আকাঙ্ক্ষা,
হৃদয়ের বেড়াজালে ভালোবাসা নিবেদন।

ভুলত্রুটি শুধরে নিব এই মোর বাসনা,
বিশ্বাস মোর রবে আজীবন এই করি কামনা।
হাসি খুশি রাখবো আমি এই হলো প্রতিশ্রুতি,
ভালবাসি আমি তোমায় দেব না আহুতি।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ হয়েছে আপনার রচিত অনু কবিতাটি। শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

ব্যর্থতা কাটিয়ে নেওয়ার ইচ্ছে নিয়ে,
সময়ে অসময়ে পাশে থাকার ইঙ্গিত।
ভুল শুধরে ফেলার প্রতিশ্রুতি নিয়ে,
এক সাথে এগিয়ে চলার ইঙ্গিত।

ভুল শুধরে নেয়ার ইচ্ছে নিয়ে,
সঠিক পথে এগিয়ে চলার ইঙ্গিত।
ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত।

 3 years ago 

সত্যি ভাইয়া জীবনের ভুলগুলো শুধরে নিয়ে এগিয়ে যাওয়ার মাঝে অনেক প্রশান্তি আছে। দারুন লিখেছেন ভাইয়া।

 3 years ago 

একসাথে এগিয়ে চলা জীবনের নাম
ভুল ত্রুটি জীবনে আসবে,
তাই বলে কেন পিছু এত টান!
ব্যর্থতা জীবনে আসে, মৃত্যুর পরে নয়
তাই ব্যর্থতাকে পিছে ফেলে এগিয়ে যেতে হয়।
জীবন যুদ্ধে আমরা সবাই সৈনিক
বেঁচে থাকার জন্যই এই লড়াই,
তাই একসাথে আমরা সবাই মিলে
সামনে এগিয়ে যেতে চাই।

 3 years ago 

ভূলে ভূলে জীবন করছে সবাই পার
তবুও এই জীবনের মায়া যে সবার,
আমি, তুমি, ভালোবাসি সবার আছে মন
ব্যর্থতা কাটিয়ে জীবনে স্বপ্নের আয়োজন,
আর নয় কষ্ট নয় আর হতাশা
ভালোবাসায় বিশ্বাস থাকুক,
এটাই জীবনের বড় পাওয়া।

 3 years ago 

সব বাঁধা কাটিয়ে এক রহস্যময় স্বপ্নের পথে পাড়ি,
সময়ের বহমানতায় জমানো কথার হাজারো গুচ্ছবুলি।
অঙ্গীকারে আবদ্ধ ভুলগুলো হয়েছে নিরুদ্দেশ,
ব্যর্থতাকে দূরে ঠেলে এখন শুধু পায়ে পা রেখে চলার মনোনিবেশ।।

 3 years ago 

দিদি আপনার অনু কবিতাটি অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ দাদা,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হঠাৎ হতাশা আর ব্যর্থতা ভুলে
তোমায় নিয়ে থাকবো সুখে
পাশে থাকবো চিরদিনই
আসুক যত ঝড় বিপদই ।।

কিসের কষ্ট কিসের ব্যথা
ভালোবাসায় মোদের আশা
থাকবো মোরা প্রেমের ঘরে
ব্যর্থ জীবন দূরে ফেলে ।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এইতো জীবন, ছোট্র জীবন,
চলো দুজন মিলে গড়ি রঙিন ভুবন।
তুমি আমি না হয় আরেকটা সকাল দেখি,
হাতে হাত রেখে না হয় আরেকবার বাচিঁ।

 3 years ago 

বিশ্বাস করে ঠকে গিয়েছে যেন
আহত হৃদয় বারবার
তবুও ভুল করে বিশ্বাস করি
প্রিয় তোমাকে বারবার
ব্যর্থতা কাটানোর নেশায়
মাতাল তুমি প্রিয়
বিশ্বাসঘাতকতা করেছো তুমি
হৃদয় করেছো মরুভূমি।
মনে নিয়ে বিষাদের ছায়া
ইচ্ছে গুলো আজ হাওয়ায় ভাসে
প্রতিশ্রুতি ভেঙেছো তুমি
নেই প্রিয় আজ আমার পাশে।

 3 years ago 

ভুল গুলো সব ফুল ভেবে তুমি
যত্ন করে নিও ভালোবেসে
একসাথে পথ চলবো বলে
অপেক্ষাতে আমি বসে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61644.63
ETH 1604.36
USDT 1.00
SBD 0.47