এবিবি ফান প্রশ্ন- ৫৭০ || সত্য বলার পরেও .... তখন আপনার অনুভূতি কেমন হয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সত্য বলার পরেও যখন আপনাকে দোষী বলে অভিহিত করা হয় তখন আপনার অনুভূতি কেমন হয়?

প্রশ্নকারীঃ

@shahid540

প্রশ্নকারীর অভিমতঃ

অসহায় , মাজলুম ব্যক্তির মত চেয়ে থাকি। সেই সাথে আপনাদেরও মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

সত্য বলার পরেও যখন আমাকে দোষী বলা হয়, তখন মনে হয়,

আমি তো শুধু মশা মারতে গিয়েছিলাম, এখন সবাই বলছে আমি পশু শিকারি। 😩

 last year 

এটা একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। এরকমই মনে হয়।

 last year 

জি ভাই, আপনি বাস্তব কথা বলেছেন।

 last year 

সত্য বলার পরেও যখন আপনাকে দোষী বলে অভিহিত করা হয় তখন আপনার অনুভূতি কেমন হয়?

এই অনুভূতি কি আর মুখে বলা যায়। সেই মুহূর্তের পর থেকে তো আমার সত্যি কথা বলতে আর ইচ্ছে করে না। কিন্তু আমি নিজের কাছে দোষী নয় এটা ভেবেই নিজেকে শান্ত করি। কারণ সৃষ্টিকর্তা সবকিছুই দেখেন। তবুও আমি সেই মুহূর্তে একদম নিশ্চুপ হয়ে যাই।

 last year 

সত্য কথা বলার পর নিশ্চুপ থাকাটাই উত্তম। কারণ অনেক সময় সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়।

 last year 

সত্য বলার পরেও যখন আমাকে দোষী বলা হয়, তখন মনে হয় যেন ন্যায়ের পথটা কাঁটায় ভরা। তবুও অন্তরের শান্তিটা অক্ষুণ্ন থাকে কারণ আমি জানি, আমি মিথ্যার কাছে মাথা ঝুকাইনি।

 last year 

এটা ঠিক কথা। খুব দারুণ বলেছেন আপনি।

 last year 

জী ভাই, মিথ্যা কাছে কোন ভাবে মাথা নত করতে নেই।

 last year 

সত্য বলার পরেও যখন আপনাকে দোষী বলে অভিহিত করা হয় তখন আপনার অনুভূতি কেমন হয়?

তখন আমার অনুভূতিটা ঠিক এরকম হয়"সত্যি কথার আসলেই ভাত নেই"।

 last year 

আসলেই ভাই সত্যের ভাত নাই সততার সাথেই হয় যত অন্যায়।

 last year 

সত্য বলার পরেও যখন আমাকে দোষী বলে অভিহিত করা হয়, তখন মনে মনে বলি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম।🥴😄

 last year 

জি ভাই, সত্য বলার পর পরিস্থিতির শিকার হয়ে আল্লাহ কাছে বিচার দিতে হয়।

 last year 

এটা করা ছাড়া আর কোনো উপায় থাকে না তখন।

 last year 

সবাই সব সময় সত্য বুঝতে পারে না। হয়তো তাদের কাছে পুরো ঘটনা পরিষ্কার নয়, কিংবা অতীত অভিজ্ঞতা তাদের বিশ্বাসে প্রভাব ফেলেছে। এ সময় তাদের দৃষ্টিভঙ্গি বুঝে ধৈর্যের সঙ্গে ব্যাখ্যা করা দরকার।

 last year 

আসলে আমার নিজেরও ঠিক এটাই মনে হয়।

 last year 

জি ভাই, আপনি ঠিক বলেছেন।

 last year 

সত্য বলার পরেও যখন আপনাকে দোষী বলে অভিহিত করা হয় তখন আপনার অনুভূতি কেমন হয়?

সত্য কথা বলার পর যখন বিপদে পড়ি তখন নিজের কাছে খুব খারাপ লাগে😅😂🤣। তখন মনে মনে ভাবি সত্যটা বলার আগে 'লাইসেন্স' নেওয়া উচিত ছিলো। পরবর্তীতে মনকে শক্ত করি হতাশা এবং দুঃখ ভুলে মনে মনে ভাবি সত্য মাঝে হৃদয়ের প্রশান্তি। কারণ মিথ্যার আনন্দ ক্ষণস্থায়ী।

সত্য কথা বললে, সবাই এমন রিঅ্যাক্ট করে যেন চা এর মধ্যে চিনি না দিয়ে নুন দিয়ে ফেলেছি। চারদিকে সবাই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে। তখন মনে হয় যেন আমি ভিমরুলের বাসায় ঢিল মেরেছি😁। সত্য কথা শুনে যখন সবাই পাগলু ডান্স করে তখন মনে মনে আনন্দ পায় 😁😄😄।

 last year 

তখন অনুভূতি তো হয়----কষে তিন চার ঘা বসিয়ে দিই যাতে মিথ্যে বলা সারাজীবনের জন্য ঘুচে যায়।কিন্তু কি আর করা! এই সমস্ত মুর্খদের দলে জনবল ও ক্ষমতা দুটোই বেশি থাকে তাই চুপচাপ কেটে পড়ি☺️☺️.

 last year 

সত্য বলার পরেও যখন আপনাকে দোষী বলে অভিহিত করা হয় তখন আপনার অনুভূতি কেমন হয়?

আমার তখন প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায় এবং তখন শীতলক্ষ্যা নদীর পঁচা পানিতে চুবাতে ইচ্ছে করে 🤣🤣।

 last year 

একদম আমার মনের কথাই বলেছেন। এখন বুঝি সত্য বলাটাও অনেক ক্ষেত্রেই ভুল।

 last year 

সত্য বলার পর যখন দোষী করা হয় তখন বেশি কষ্ট লাগে। কারণ সত্য বলার পর যখন অপরাধী হয় তখন মনের মধ্যে কষ্ট বাধা বাধে বেশি। আর এক সময় মনকে বোঝানো যায় মানুষ অপরাধী ভাবল আমি সত্যই আছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61074.00
ETH 1635.54
USDT 1.00
SBD 0.41