আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমায় দেখে থমকে যায়
আমার মনের আকাশ,
তোমার স্পর্শে সুঘ্রান ছড়ায়
দখিনা বায় বাতাস।
তোমার স্পর্শে ফুল ফোটে
আমার মনের কোনে,
তোমায় ভালবাসি আমি
মনের কথা গুলো নিও তুমি শুনে।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালবাসাটা এমন একটা জিনিস যা কোনো জাত কিংবা ধর্ম, ছোট কিংবা বড়, ধনী কিংবা গরিব এগুলো দেখে না। যাকে যখন ভালো লাগে তাকেই আপন করে নিতে ইচ্ছে করে, আর এটাই ভালবাসার চরিত্র। তাই ভালোবাসার সুন্দর আটটি কবিতার লাইন শেয়ার করলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|
তুমি আমার হৃদয়ের স্পন্দন
তোমাকে নিয়ে আমার যত ব্যাকুলতা,
তুমি আমার মনের আকাশে
এক পশলা বৃষ্টি।
তুমি আছো বলে এখনো সুখ খুঁজে পায়
তোমাকে ছাড়া কোথাও আমার শান্তি নাই,
থাকো তুমি সবসময় আমার মনের আঙিনায়
তোমাকে নিয়ে সারা জীবন আমি
বেঁচে থাকতে চাই।
তোমার চাহুনিতে থেমে যেতে চাই
তোমার হাতের উষ্ণ ছোঁয়ায় বিলীন হয়ে যাই।
রক্ত জবা, সবুজ আরণ্য সবই মলিন
তুমি ছাড়া চেনা শহর, রঙিন স্বপ্ন লাগে অচিন।
তোমার অভাবে দুপুর আমার বর্ষার মতো ভেজা
তোমার বিহনে আমি এক রাজ্য বিহীন রাজা।
জানিনা ফিরবে কিনা, নাকি মজেছো নতুন প্রেমে
তাই যদি হয় জেনে রেখো গোপন প্রেম আমারও আছে পাশের গ্রামে।
ভাই অনু কবিতাটা পড়ে আসলে থমকে গেলাম।
হাহাহা, কেন??
কবিতার উপরের এই চরন গুলি পড়ে আমি শুধু থমকেই যায়নি সাথে সাথে চমকেও গেছি।
তোমায় দেখে থেমে যায়,
আমার ভেতরের কথা।
তোমার স্পর্শে শিউরে উঠে,
ভালোবাসার ব্যথা।
তোমায় ভেবে দিন কাটে,
আমার মনে ফুল ফোটে।
তোমার স্পর্শে আলো ছড়ায়,
আমার ভেতরে আনন্দ জাগায়।
তোমায় ভেবে হারিয়ে যায়
আমার কষ্টের আভাস,
তোমার চোখের হরিনী চাহনিতে
হৃদয়ে শীতলতার প্রকাশ।
তোমার স্পর্শে হৃদয় নাচে
আমার মনের দুয়ারে
তোমার ভালোবাসি আমি
মনের মানুষ তুমি চিনে নিও।
তোমায় দেখে প্রথম যেদিন
থমকে গেলাম আমি,,
মনে হল আমার কাছে
তুমি সেরা দামি।
তোমার নরম কোমল ছোঁয়ার
শীতল অনুভূতি,
হৃদয় মাঝে জাগিয়ে তোলে
নতুন আশার জ্যোতি।
তোমার ছোঁয়ায় হৃদয় মাঝে
ভালোবাসার ঘ্রাণ
সেই ঘ্রাণেই জুড়িয়ে যায়
আমার মনো প্রাণ।।
♥♥
তোমার প্রেমের আবেশ পেয়ে
হৃদয়ে জাগে প্রেম
হৃদয় মাঝে রেখেছি তোমায়
বাধাঁই করে ফ্রেম।।
তোমার কোমল স্পর্শে
প্রেমের বাতি জ্বলে
মরি আমি বারে বারে
তোমার প্রেমের তরে।।
তুমি আমার মনের মাঝে
সুখের পরশ দোলা
তোমায় নিয়ে ভাসবো সুখে
আমি সারাবেলা।
তোমায় নিয়ে ভেবে ভেবে
কেটে যায় যে বেলা
তুমি আমার আঁধার ঘরের
আকাশ ভরা তারা।
তোমার স্পর্শে ফোটে ফুল
ঝরে চোখে আগুন
মনে জাগে অনেক আশা,
তাই তোমার কাছে আসা।
ভালোবাসি আমি তোমায়,
বুঝে নিও তুমি আমারে।
নীলসাগর নীল আকাশ
সবিই লাগে ভালো,
তুমি কাছে থাকলে
হৃদয়ে দোলা দেয় আরো।
দক্ষিণা বাতাস কাশফুলের ঢেউ
মনের ভেতর আসবে না তো আর কেউ
তোমারি প্রেমের জন্য
রেখেছি হৃদয় দোর খুলে,
তোমায় ভালবাসি বলেই
ভালোবাসা আছে এ হৃদয়ে।
আমার চলার পথ রুদ্ধ হয়
তোমার মুখপানে চেয়ে,
তোমার শুভ্র চাহনিতে মায়া জড়ায়
আকাশের সবটুকু রং ছেয়ে।
তোমার পরশে ভালোবাসা জাগে
আমার হৃদয়ের কুঠিরে,
সব বাঁধা সরিয়ে দুর্নিবার
কঠিন প্রেমের জয় হবে।