এবিবি ফান প্রশ্ন- ২৬৩ | অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

প্রশ্নকারীঃ

@limon88

প্রশ্নকারীর অভিমতঃ

মানুষ সুখের দেখা পেলে তার পুরনো কষ্টের দিনগুলো ভুলে যায় কিন্তু তার কষ্টের দিনগুলোকে মনে রাখা উচিত। যাতে সে এমন কোন কাজ না করে, যাতে তাকে বিপদে পরতে না হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর ছিল লেখা গুলো। আসলে এমন কিছু কিছু মানুষ আছে যারা সুখের নাগাল পেলেই অতীতের কথা ভুলে যাই। আমাদেরকে সবার উচিত অতীতের কথা স্মরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।

 3 years ago 

আসলেই আপু অতীতের কথা আমাদের সব সময় স্মরণ রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

অতীত অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যা মনে রাখা উচিত। একমাত্র অতীতের বুকের উপর পাড়া দিয়ে ভবিষ্যতের নিয়ন আলোর স্বপ্ন দেখা যায়। তাই অতীত মনে রেখে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এক কালে ভাত খেতে না পারা মানুষটা আজ চাইনিজ খেতে গেলে পেট খারাপ হওয়া খুব স্বাভাবিক।

 3 years ago 

হ্যাঁ ভাই অতীতকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।ভাই বেশ সুন্দর বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনার জন্য।

 3 years ago 

অতীতের কিছু কচু খাওয়ার কথা অবশ্য মনে রাখা উচিত! কারণ তখনকার সময়ের কচু স্বাদ ছিল একরম আর বর্তমানের কচুর স্বাদ একরকম। 😁 অতীতে খাওয়া কিছু কচু গলা চুলকাতো আবার যদি সে গলা চুলকানোর কাজ করি তাহলে এটা অবশ্যই বুদ্ধিমানের কাজ নয়

 3 years ago 

হাহাহা বেশ মজা লাগলো আপনার উত্তর শুনে বেশ ভালোই বলেছেন।

 3 years ago 

অকালে পেকে গেছে।অকালে খেয়োছ কচু মানে অল্প বয়সে বেশি পাকনামোর কথা বোঝানো হয়েছে। অল্প বয়সে বেশি পাকামি করলে তার খেসারত দিতে হয় সারাজীবন।

 3 years ago 

অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

  • মানুষ বর্তমান পর্যায়ে উপরে উঠে গেলে আর অতীত মনে রাখেনা। আমরা যত বড় হয় না কেন অতীতকে কখনো ভোলা চলবে না কারণ এই অতীতের কারণে কিন্তু আমরা একটা সময় ভালো অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমরা ভালো কিছু পেলে আমরা অনেক কিছু ভুলে যায়। প্রতিটা মানুষ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত, তারা মানুষকে মানুষই মনে করে না যদি দু পয়সা হয়। তাই মানুষ ভালো অবস্থানে গেলে অতীতকে ভুলে যায়
 3 years ago (edited)

অল্প বয়সে বেশী পাকলে তো তার খেসারত দিতেই হবে। তাই অকালে পেঁকে যাওয়া মানুষ গুলো কে ভবিষ্যৎ এর কথা স্মরন করিয়ে দেওয়ার জন্যই এই কথাটি বলা হয়। হি হি হি

 3 years ago 

কথায় আছে-ঘা শুকালে আর ঔষুধের কথা মনে থাকে না।সেইরকম অতীতের কথা ভুলে যাওয়া উচিত নয়,কারন অতীত আমাদের অনেক বড় শিক্ষা দেয় প্রত্যেক মুহূর্তে।

 3 years ago 

অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

কাশেম বেপারি প্রেম করে অল্প বয়সে বিয়ে করে, তার চেয়ে বয়সে বড় একটি মেয়েকে এবং তার বউ তাকে কথায় কথায় উত্তম মধ্যম দিতো। তার বউয়ের হাতে এমন ধোলাই খেতে খেতে, কাশেম বেপারি দ্বিতীয় বিয়ে করে। এখন তো ছোট বউ কাশেম বেপারিকে অনেক আদর যত্ন করে। কাশেম বেপারি অকালে কচু খেলেও,সবকিছু ভুলে গিয়েছে😂😂। এমন তিক্ত অতীতের কথা কাশেম বেপারি কেনো আমি হলেও মনে রাখতাম না 🤣🤣।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কচু খেলে গলা চুলকায় তাই আমি কচু তেমন একটা খাই না। অকালে অর্থাৎ অল্প বয়সে প্রথম বার কচু খেয়ে আমার ১২ টা বেজে গেছিল, সেই ব্যাপারটি আমি কিছু কিছু মনে রেখে দিয়েছি তাই কচু খাওয়ার ব্যাপারে সাবধান থাকি আমি।

 3 years ago 

অকালে খেয়েছ কচু, মনে রেখ কিছু কিছু। কেন কথাটা বলা হয়?

কারণ একটাই অতীত থেকে নেওয়া শিক্ষা যেন ভুলে না যায়। একই ভুল যেন আবার না হয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61676.34
ETH 1642.77
USDT 1.00
SBD 0.41