"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৬৪ [ তারিখ : ২২.১০.২০২৪ ]
গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৪৬৩ তম রাউন্ড শেষে আজ ২২ অক্টোবর ২০২৪, ৪৬৪ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@fasoniya
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@fasoniya
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম-ফারজানা আক্তার সোনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তিনি আর্ট করতে খুবই পছন্দ করেন। ওনার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে ডিগ্রী জন্য আবেদন করেছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং বর্তমানে চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
পরিবার হলো মূল্যবান সম্পদ। ( Publish: 21.10.2024 )
প্রত্যেকের জীবনে পরিবার একটি প্রধান বিষয়। আসলে আমাদের মানব সমাজে শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য একটা সঠিক পরিবার থাকা জরুরি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, যাদের আসলে সত্যি বলতে কোনো পরিবার নেই, রাস্তাঘাটে, ফুটপাতে যেখানে সেখানে একাকিত্ব ভাবে বসবাস করছে। সেক্ষেত্রে তারা পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আবার অনেকের থেকেও নেই, এইরকম অনেক সময় হয়ে থাকে। আসলে অনেক সময়ে একটা পরিবারের মধ্যে যদি সবাই মিলেমিশে না থাকা যায় অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে মতামতের মিল না থাকে , তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়।
তখন বিষয়টা এমন হয় যে, পরিবার থেকেও নেই। এক্ষেত্রেও বিষয়টা একই দাঁড়ায়। আমাদের জীবনে পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকার গুরুত্ব অনেক। মানুষের জীবনে একা একা বাস করা অনেক কঠিন একটা বিষয়। সেক্ষেত্রে পরিবার সামাজিক বন্ধনের একটি মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠে আমাদের জীবনে বা পরিবার প্রয়োজনীয়তা অনেক নির্ভরশীল হয়ে পড়ে। পরিবার হলো আমাদের জীবনের সবথেকে বড়ো আশ্রয়স্থল, যেখানে মায়া, মমতা, ভালোবাসা, আদর্শ ইত্যাদি সবকিছুর সমন্বয়ে একটি সুন্দর পরিবার গড়ে ওঠে।
পরিবারই সঠিক নিরাপদ স্থান, কারণ যদি আপনাকে সবাই ছেড়ে চলেও যায়, সেক্ষেত্রে আপনার পাশে কিন্তু পরিবারের মানুষজনেই পাশে থাকবে শেষ পর্যন্ত। আসলে এক্ষেত্রে কিন্তু একটা বিষয় ঠিক যে, একটা পরিবার মানেই রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে না। রক্তের সম্পর্কের বাইরেও ভালোবাসা, সম্মান এবং যত্নের সম্পর্কের মাধ্যমেও একটি পরিবার গঠন করা যায় বা সেই পরিবারের অংশীদার হওয়া যায়। যাইহোক, এই টপিকটা অনেক সুন্দর ছিল আর এখানে পরিবার নিয়ে লেখাগুলোর মাধ্যমে অনেক সংবেদনশীল আর মূল্যবান চিন্তাধারার প্রতিফলন ঘটেছে।
ধন্যবাদ সবাইকে।
এই পোস্টটি পড়ে একটু আগেই মন্তব্য করলাম। উনি সত্যিই দারুণ লিখেছেন। আসলে যাদের সুন্দর একটি পরিবার আছে, জীবনে তাদের আর কিছুই লাগে না। বেশ ভালো লেগেছে পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
প্রত্যেকটা মানুষের জীবনে তার পরিবার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুন্দর একটা পরিবার থাকলে মানুষের আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। সবকিছুর ক্ষেত্রেই পরিবার আমাদের পাশে থাকে। আর পরিবার আমাদেরকে কখনো ছেড়ে যায় না। অনেক সুন্দর একটা পোস্ট ছিল এটি। এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ।
@fasoniya আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেলে দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে এই পোস্টে লিখেছেন। পরিবার সবার জন্য অনেক বেশি মূল্যবান। একটা মানুষ সব থেকে আর সুখী তখনই থাকে, যখন পরিবারের সাথে আনন্দে থাকতে পারে। অনেক ধন্যবাদ এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।
পরিবার আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। পরিবার সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। এই পোস্ট অনেক ভালো লেগেছে। আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দারুণ হয়েছে। খুবই ভালো লাগলো দেখে।
পরিবার আমাদের সবার জীবনে অনেক মূল্যবান সম্পদ। যেকোনো ক্ষেত্রে আপদে বিপদে সুখে পরিবার সবসময় আমাদের পাশে থাকে।পরিবার ছাড়া আমরা সবাই কোন কিছু কল্পনাই করতে পারি না। বেশ দারুন লিখেছেন সোনিয়া আপু। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।