"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮৩ [ তারিখ : ১০-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @neelamsamanta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম: নীলম সামন্ত। জাতীয়তা: ভারতীয়। বেশ কিছু বছর কবিতা যাপনের পর মুক্তগদ্য, মুক্তপদ্য, 'কবিতার আলো' নামক ট্যাবলয়েডের সহসম্পাদনার কাজে নিজের শাখা-প্রশাখা মেলে ধরেছেন। বর্তমানে বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধেরও কাজ করছেন। পশ্চিমবঙ্গের নানান লিটিল ম্যাগাজিনে লিখে কবিতা জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ তাঁর প্রকাশিত একক কাব্যগ্রন্থ হল মোমবাতির কার্ণিশ ও ইক্যুয়াল টু অ্যাপল আর প্রকাশিতব্য গদ্য সিরিজ জোনাক সভ্যতা। তিনি স্টিমিটে যুক্ত হয়েছেন ২০২৪ সালের মে মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG

3.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


"এসো নিজে করি"- পরিবেশবান্ধব হাওয়াকল। by @neelamsamanta (date 09.11.2024 )

আশাকরি আপনারা বেশ ভালোই আছেন৷ আমিও ভালো আছি। দেখতে দেখতে ছুটির দিন ফুরিয়ে এলো। আগামীকাল আমার ফেরার ট্রেন। সারাদিন গোছগাছের হাজার ব্যস্ততার মধ্যেই ঠিক করলাম একটা কিছু বানাই৷ এমাসের এসো নিজে করি সপ্তাহ শেষের পথে এদিকে সময়ের অভাবে কিছুই করে উঠতে পারিনি৷ যেহেতু দেশের বাড়িতে আছি আর গ্রামেই আছি তাই গ্রামের সমস্ত পরিবেশ বান্ধব জিনিসপত্রগুলো চোখের সামনে যেন ঘুরঘুর করে। এই সব দিয়েই কিছু একটা বানাবো ভাবছি মাথায় এলো হাওয়াকলের কথা৷ ধান চাষ বাবাদের বাড়িতে হয় না৷ তাই মাকে বললাম খড় জোগাড় করে দিতে। মা পাশের বাড়ির কাকিমার থেকে নিয়ে এনে দিলেন৷ বাকি জিনিস আমিই ঘরে খুঁজে বার করেছি। সকাল সকাল হলুদ কাগজের ঠোঙায় মোড়া পাঁউরুটি ডিমের টোস্ট খেয়ে প্রায় ন'টা নাগাদ বসে গেলাম। সাড়ে এগারোটায় বাবা বাজার থেকে বাড়ি ফিরলেন যখন কান্ডকারখানা দেখে আমারই ছোটবেলায় স্মৃতি আওড়াচ্ছিলেন৷ আমি নাকি ছোট থেকেই ঝাঁটা শুকনো পাতা বাঁশের কাঁঠি এই সব নিয়েই ছুটির দিনগুলো কাটিয়ে দিতাম। বিশ্বাস করুন আমার সেসব যে বিরাট মনে আছে তা নয়৷ খুবই আবছা স্মৃতি। তবে বড় বেলার ক্রাফটের কাজ মনে পড়ে। যাইহোক বেলা একটা দেড়টা নাগাদ যজ্ঞ শেষ হল৷ খিদেও পেয়ে গেছিল। আবার এবাড়ি আসার তাড়া। কোনমতে সব বোঁচকাবুচকি বেঁধে চলে এলাম৷ এখন শান্ত হয়ে বসে ব্লগ লিখছি।…


আজকের ফিচার আর্টিকেলে স্থান পেয়েছে একটি ডাই প্রজেক্ট। আজকে বেশ কনফিউজড ছিলাম কোন আর্টিকেলটি সেরা হিসেবে বাছাই করব। শেষ অব্দি ইউনিক কনটেন্টটি বেছে নিলাম। আজকের ফিচার আর্টিকেল এর অথর হল নিলম সামন্ত। তিনি হাওয়া কল বা উইন্ডমিল বানিয়েছেন।

উইন্ডমিল হলো পরিবেশবান্ধব এনার্জি জেনারেটর। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ঘূর্ণন শক্তিতে রূপান্তর করে এই যন্ত্রটি। আমাদের সাব কন্টিনেন্টে এটির ব্যবহার খুবই কম। যদিও পরিবেশের কথা বিবেচনা করে ধীরে ধীরে এটির ব্যবহার বাড়ছে। এটির কার্যকারিতা যেমন অসাধারণ তেমনি দেখতেও খুব সুন্দর।

যদিও আজকের ফিচার আর্টিকেলের অথর আসল উইন্ডমিল বানাননি, তবুও দৃষ্টিনন্দন অনুরূপ আকৃতির একটি উইন্ডমিল তৈরি করেছেন। এগুলো ঘরে রেখে দিলে দেখতেও সুন্দর লাগে। ইউনিকত্ব এবং সুন্দর হাতের কাজ বিবেচনা করে আজকে এই কনটেন্টটিকে ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


4.PNG

ছবিটি neelamsamanta আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন। আসল উইন্ডমিল এমন দেখতে হয়না৷ আমি শুধুমাত্র সুন্দর দেখতে হবে ভেবেই এরমটা করেছি। আর উপকরণেও বেশিরভাগ প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছি।

ফিচারড হব ভাবিনি৷ আপনার পছন্দ হয়েছে আর ফিচারড করেছেন এ কিন্তু খুবই আনন্দের৷ আন্তরিক ধন্যবাদ জানাই৷ ভালো থাকবেন৷

 2 years ago 

দারুণ সুন্দর একটি সৃষ্টিকে ফিচার করলেন৷ এমন সুন্দর অভিনব ভাবনা ও অসাধারণ রূপদান দেখেই আমি অবাক হয়েছিলাম। তাই এই সৃষ্টি একদম যোগ্য সম্মান পেল। আমার খুব পছন্দ হয়েছিল এই হাওয়াকলটি। আর জিনিসটি পরিবেশ বান্ধব। সব জিনিস গুলোই পরিবেশের অনুকূল। কোনো ক্ষতিকর জিনিস ব্যবহারই হয়নি৷ ভীষণ সুন্দর একটি হস্তশিল্প। ফিচার পোস্ট দেখে আনন্দ হল।

 2 years ago 

নিলাম আপুর তৈরি করা প্রজেক্ট খুবই সুন্দর হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এই কাজটি করতে অনেকটাই সময় লেগেছে। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে নীলম দিদির পোস্ট দেখে অনেক ভালো লাগলো। তিনি অনেক ইউনিক ভাবে এটা তৈরি করেছেন। দিদির এই পোস্টটা আমি দেখেছিলাম। আর এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা সিলেক্ট করার জন্য।

 2 years ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। যেটা দেখেই তো আমার অনেক ভালো লেগেছে। নীলম দিদি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন। উনার আইডিয়া সত্যিই একেবারে ইউনিক ছিল। এই পোস্টটা ফিচার্ড হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো খুব ভালো লেগেছে।

 2 years ago 

দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। নিলাম আপুর ডাই প্রজেক্টি অনেক ইউনিট ছিল। এই কাজটি আপু অনেক ধৈর্য ও সময় নিয়ে করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61240.63
ETH 1620.29
USDT 1.00
SBD 0.42