"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮২৫ [ তারিখ : ২৫.১১.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


আজকের আর্টিকেল রাইটার @green015


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: রিপা রায়। জাতীয়তা:ভারতীয়। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইতিহাস বিষয় নিয়ে। বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি। আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে। কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ। এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot 2025-11-25 124748.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81BSYz6A9cxCtoTXee9mkFHtJvyAf6pbDfzupjTbARCuACg9XVrixymWb3QThLTkn7BpA8X2V4FyBpGrWGQx66V75CUhJ6.jpg

"কিশমিশ বিস্কুট রেসিপি" by @green015 (25/11/2025)

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক তারপরও আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।বিস্কুট একটি জনপ্রিয় খাবার।আর বিস্কুট ছাড়া যেমন বাচ্চারা খুশি হয় না তেমন বড়দের চায়ের আড্ডা অসম্পূর্ণ রইয়ে যায়।বিভিন্ন আড্ডা জমতে বেশ সাহায্য করে এই মজার খাবারটি।তাছাড়া একবার তৈরি করে এটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়।আমার কিন্তু বিস্কুট খেতে খুবই ভালো লাগে।বিস্কুট বিভিন্ন ধরনের হয়ে থাকে, আর স্বাদও ভিন্ন টাইপের হয়ে থাকে।তাই আজ আমি তৈরি করেছি "কিশমিশ বিস্কুট রেসিপি"।এটি যেহেতু আমি সুজি,কিশমিশ ও দুধ দিয়ে তৈরি করেছি সেহেতু এটা মুখে পড়লেই মুচমুচে স্বাদ অনুভব করা যায়।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক------


আজকের ফিচার্ড পোস্ট নির্বাচন করার জন্য আমি সবার পোস্টগুলো চেক করছিলাম। প্রতিদিনের মতো আজকেও সবাই দারুন দারুন পোস্ট উপস্থাপন করেছে। "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা প্রতিনিয়তই দারুন দারুন পোস্ট উপস্থাপন করে। আর এই পোস্টগুলোর মধ্য থেকে একটি ফিচার্ড পোস্ট নির্বাচন করতে গিয়ে একটি রেসিপি পোস্ট নজর কেড়ে নিল। আমরা বাঙালিরা বিস্কুট খেতে পছন্দ করি। আর রিপা আপুর তৈরি করা কিসমিস বিস্কুটের রেসিপি ভীষণ ভালো লেগে গেল। আর এই রেসিপিটি হলো "কিশমিশ বিস্কুট রেসিপি"। এই ধরনের বিস্কুট ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি। তাই আজকে আমি এই রেসিপি পোস্টটি ফিচার আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করেছি। রিপা আপু সব সময় লোভনীয় রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেন। আর এই রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছিল। অনেক সহজ ভাবে এবং অল্প উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কিসমিস দিয়ে বিস্কুট তৈরীর প্রসেস খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে বাঙালিয়ানা একটি ভাব ছিল।

রিপা আপু "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি প্রতিনিয়তই নিজের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে মনিরা আপুর রেসিপি পোস্টগুলো অনেক ভালো লাগে। এছাড়া তিনি পেইন্টিং করা, গল্প লিখা, কবিতা লিখা এসব বিষয়েও পারদর্শী। মনিরা আপুর ইউনিক পোস্ট গুলো দেখে ভালো লাগে। এছাড়া কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন রিপা আপু তাদের মধ্যে একজন।

asassa.jpg

ছবিটি @green015এর ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 7 months ago 

ফিচার্ড আর্টিকেলে অসাধারণ একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বিস্কুট সত্যিই এটি জনপ্রিয় খাবার যা বাচ্চাদের এবং বড়দের চায়ের আড্ডায় জমে ওঠে।অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল মনোনীত করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64282.02
ETH 1678.27
USDT 1.00
SBD 0.42