"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৬৬ [তারিখ : ২২-১২-২০২৩

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @ah-agim


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম আওলাদ হোসেন আজিম, স্টিমিট ইউজার নাম @ah-agim। তিনি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া তিনি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকেন। তিনি ফটোগ্রাফি করতে ভালোবাসেন, বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে। তিনি স্টিমিটে জয়েন করেছেন ২০২১ সালের মার্চ মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

11.png

22.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


asas.jpeg

সাদা কালো ফুলের টবের ম্যান্ডেলা আর্ট। by @ah-agim by.• 22 December 2023

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরাআপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার হাতের আঁকা ম্যান্ডেলা আর্ট সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আজ ফুলের টবের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করছি। আমি সময় পেলে মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করে থাকি। আমার কাছে ম্যান্ডেলা আর্ট করতে ভালো লাগে। তবে এই ধরনের আর্ট করতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। যা ধীরে ধীরে আর্ট করতে হয়। এই ফুলের টবের ম্যান্ডেলা আর্ট টি করতে পেরে আমার কাছে ভালো লাগলো। আমি পর্যায় ক্রমে ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম । আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক সাদা কালো ফুলের টবের ম্যান্ডেলা আর্ট টি।…

dadad.jpeg

qwq.jpeg


ছবিগুলো আজিম ভাই এর পোস্ট থেকে নেওয়া হয়েছে।

আজকে ফিচার্ড আর্টিকেল পোস্ট খুঁজতে গিয়েই আজিম ভাইয়ের এই ম্যান্ডেলার ড্রইং এর পোস্টটি আমার সামনে আসে। তখনই এই পোষ্টের মধ্যে ঢুকে আমার অনেক ভালো লেগেছিল। আসলেই এসব ড্রয়িং গুলো কিন্তু দেখতে অনেক চমৎকার লাগে কিন্তু এই ড্রয়িংগুলো তৈরি করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

তিনি বরাবরই বিভিন্ন ধরনের ম্যান্ডেলা ড্রয়িং আমাদের সামনে উপস্থাপন করেন এবং তার ম্যান্ডেলা ড্রয়িংগুলো অনেক চমৎকার হয়ে থাকে। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের রেসিপি, ফটোগ্রাফি এবং ট্রাভেল ব্লগিং দিয়ে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। পোষ্টের মধ্যে তিনি যাবতীয় বিষয়বস্তুগুলো অনেক চমৎকারভাবে উপস্থাপন করেছেন এবং তার ড্রয়িংটি অনেক চমৎকার হয়েছে। এর জন্য আজকে এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 years ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সাদা কালো ফুলের টবের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে।আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আজিম ভাইয়ের ম্যান্ডেলা আর্ট গুলো খুবই ভালো লাগে আমার কাছে সব সময়। উনি সাদা কালো ম্যান্ডেলা আর্ট তৈরি করেন। এত সুন্দর ম্যান্ডেলা আর্ট গুলো আমার সব সময় বেশ ভালোই লাগে। যেহেতু ভাইয়ার ম্যান্ডেলা আর্ট গুলো সময় দিয়ে ধৈর্য ধরে করতে হয়। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আজিম ভাইয়ের পোস্টটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। তিনি অনেক নিখুঁতভাবে এবং ধৈর্য ধরে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছে যা দেখেই বুঝতে পারছি। ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে সত্যি অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ এই পোস্টটা বাছাই করার জন্য।

 2 years ago 

ফুলের টপে ম্যান্ডেলাটা আসলেই খুব সুন্দর হয়েছে, কারণ বিভিন্ন নকশা দিয়ে পুরো জিনিসটাকে বেশ গর্জিয়াস করা হয়েছে, এবং ফুলগুলো বেশ দারুন মানিয়েছে তাই তো সেরাদের সেরা পোস্ট হিসেবে গণ্য করা হয়েছে।

 2 years ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে আমার পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে, সত্যি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট উপস্থাপন করার চেষ্টা করি। বিভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আমার এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম। আন্তরিক ভাবে ধন্যবাদ আমার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 years ago 

সাদাকালো ম্যান্ডেলা অঙ্কনগুলো দেখতে আসলেই অপরূপ লাগে।আজিম ভাইয়ার ম্যান্ডেলা অঙ্কনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ম্যান্ডেলাটি দেখেই বুঝা যাচ্ছে অনেক নিখুঁত ভাবে করেছে এবং সময় ধরে করেছে।
আজিম ভাইয়ের পোস্টটি ফিসারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64559.21
ETH 1683.31
USDT 1.00
SBD 0.41