"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৫৫ [ তারিখ : ১৮/০৫/২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বিটরুট ভাজা রেসিপি। by @nipadas (তারিখ: ১৬/০৫/২০২৫)
বিটরুট ভাজা একটি সাধারণ রেসিপি নয়। এটি স্বাদের পাশাপাশি পুষ্টির এক অসাধারণ সংমিশ্রণ। বিটরুটের উজ্জ্বল লাল রঙটি শুধু দেখতে সুন্দরই নয়, এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে।
বিটরুট ভাজার বিশেষত্ব হলো, এটি খুবই সাধারণ উপকরণে তৈরি হলেও খেতে হয় ভীষণ মজাদার। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়, কিন্তু এর পুষ্টিগুণ অপরিসীম। আয়রন, ফাইবার, ভিটামিন সি—সবকিছুই এক প্লেটে পাওয়া যায়। আমি বলব, এটি শুধু খাওয়ার জন্য নয়, স্বাস্থ্যের জন্যও এক অনন্য উপহার।
রেসিপিটির গুরুত্ব বিবেচনা করে এই পোস্টিকে আজকের ফিচার আর্টিকেলে স্থান দেওয়া হচ্ছে। যারা রেসিটি শিখতে চান অবশ্যই পোস্টটি ভিজিট করে শিখে নিবেন। ধন্যবাদ সবাইকে।

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভাল লাগল বিটরুট ভাজা কখনো খাওয়া হয়নি। নতুন ধরনের একটি রেসিপি শিখতে পেরে খুবই ভালো লেগেছে।
ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। যদিও বিটরুট ভাজা রেসিপি কখনো খাওয়া হয়নি তবে রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। বিটরুট অনেক পুষ্টিগুণ সম্পন্ন। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।